| ㅤ | A. Nayan10 Oct 2026 (3 weeks ago) |
সৃজনশীলঃ ‘B এর ইলেকট্রন…’ চট্টগ্রাম বোর্ড ২০১৯ – গুণগত রসায়ন, রসায়ন, রসায়ন ১ম পত্র (এইচএসসি)

B এর ইলেকট্রন বিন্যাস ns2 np5 । B মৌলের ইলেকট্রন আসক্তি একই শ্রেণিতে তার পূর্ববর্তী মৌল অপেক্ষা বেশি। CB এর Ksp = 1.8 x 10-10 |
সৃজনশীল প্রশ্ন ও উত্তর
১ম পত্র · অধ্যায় ২
যে বিশ্লেষণমূলক পদ্ধতিতে বিশেষ জৈব যৌগের দুই বা ততোধিক উপাদানের কোনো মিশ্রণকে একটি স্থির মাধ্যমে রেখে এবং অপর একটি সচল মাধ্যমকে উক্ত স্থির মাধ্যমের সংস্পর্শে প্রবাহিত করে মিশ্রণের উপাদানগুলোর অধিশোষণ মাত্রা কিংবা বণ্টন সহগের উপর ভিত্তি করে এদেরকে বিভিন্ন স্তরে পৃথক করা সম্ভব হয়, তাকে ক্রোমাটোগ্রাফী বলা হয়।
Zn এর ইলেকট্রন বিন্যাস নিম্নরূপ :
Zn (30) → 1s2 2s2 2p6 3s2 3p6 3d10 4s2
Zn2+ (30) → 1s2 2s2 2p6 3s2 3p6 3d10
Zn এর সুস্থিত আয়নের ইলেকট্রন বিন্যাসে d অরবিটাল পূর্ণ রয়েছে। ফলে d - d ইলেকট্রন স্থানান্তর প্রক্রিয়া সংঘটিত হতে পারে না। কারণে Zn রঙ্গিন যৌগ গঠন করতে পারে না।
উদ্দীপকের B মৌলটির ইলেকট্রন বিন্যাস ns2 np5 সুতরাং মৌলটি হবে 17 নং গ্রুপের মৌল আবার এর ইলেকট্রন আসক্তি একই শ্রেণিতে তার পূর্ববর্তী মৌল অপেক্ষা বেশি তাই, B মৌলটি হলো ক্লোরিন ।
Cl- আয়নের সনাক্তকরণ পরীক্ষা : প্রস্তুতকৃত মূল দ্রবণে কয়েক ফোঁটা সিলভার নাইট্রেট দ্রবণ যোগ করলে সিলভার ক্লোরাইডের সাদা অধঃক্ষেপ পড়ে ।
HCl (aq) + AgNO3 (aq) → AgCl(s) + HNO3 (aq)
NaCl(aq) + AgNO3 (aq) → AgCl(s) + HNO3 (aq)
উৎপন্ন AgCl এর সাদা বর্ণের অধঃক্ষেপ লঘু HNO3 এসিডে অদ্রবণীয় — কিন্তু NH4OH দ্রবণের সাথে সহজেই ডাই অ্যাম্মিন সিলভার ক্লোরাইড [Ag(NH3)2]CI নামক জটিল যৌগ উৎপন্ন করে। ফলে, অধঃক্ষেপ দ্রবণীয় ও বর্ণহীন হয় ।
AgCl(s) + 2NH4OH (aq) →[Ag(NH3)2]Cl(aq) + 2H2O (I)
AB ও CD মিশ্রিত করলে নিম্নোক্তভাবে বিক্রিয়া সংঘটিত হয়:
AB + CD → CB + AD
AB এর ক্ষেত্রে, AB ⇌ A+ + B-
40 mL 0.04 M AB ≡ 40 mL 0.04 M B-
মিশ্রনে B- এর ক্ষেত্রে,
প্রাথমিক আয়তন, V1=40 mL
প্রাথমিক ঘনমাত্রা, S1=0.04 M
শেষ আয়তন, V2=70mL
শেষ ঘনমাত্রা, S2= ?
V1 S1=V2S2
বা,
∴ আয়নিক গুণফল,
দ্রাব্যতা গুণফল 1.8×10-10