A. Nayanㅤ
A. Nayan
13 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘বড় ভাইয়ের সঙ্গে…’ যশোর বোর্ড ২০১৯ – প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই জীববিজ্ঞান📖 বিষয় ২য় পত্র📂 বিভাগ জীববিজ্ঞান🧩 অধ্যায় ১ম অধ্যায় — প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস🔢 সৃজনশীল নং ৯🏫 বোর্ড যশোর বোর্ড📅 সাল ২০১৯⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

বড় ভাইয়ের সঙ্গে বাজার করতে গিয়ে রাহি চিংড়ি দেখে বলল, আজ যত দাম হোক বড় বড় চিংড়ি মাছ নিয়ে যাব। এ মাছ আমার খুব পছন্দ। তাঁর বড় ভাই দ্বাদশ শ্রেণির বিজ্ঞানের ছাত্র। সে বলল, “ভাল কথা। তবে জেনে রেখ, চিংড়ি কিন্তু মাছ নয়। বৈশিষ্ট্যের দিক থেকে চিংড়ির চেয়ে মাছ অনেক উন্নত প্রাণী।” 

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

২য় পত্র · অধ্যায় ১

✦উত্তর ও বিশ্লেষণANSWER

ত্রিস্তরী প্রাণীর ভ্রণীয় পরিস্ফুটনের সময় মেসোডার্ম স্তর থেকে সৃষ্ট যে গহ্বর  মেসোডার্মাল কোষে নির্মিত পেরিটোনিয়াম নামক ঝিল্লিতে আবৃত থাকে তাকে সিলোম বলে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

কর্ডাটা  পর্বের উল্লেখযোগ্য কিছু বৈশিষ্ট্য হলো - i) দণ্ডকার স্থিতিস্থাপক নটোকর্ড, ii) ফাপা পৃষ্ঠীয় স্নায়ুরজ্জু, iii) গলবিলীয় ফুলকা রন্ধ্রের উপস্থিতি। এই কর্ডাটা পর্বকে আবার তিনটি  উপপর্বে ভাগ করা হয়েছে  ।১) Urochordata

২)Cephalocordata

৩)Vertebrata 

Urochordata  ও Cephalochordata  পর্বভুক্ত কর্ডেটদেরকে বলা হয় আদি কর্ডেট। এদের দেহে সারাজীবন ধরে কর্ডেট বৈশিষ্ট্যসমূহ উপস্থিত থাকে এবং কোন সময়ই মেরুদন্ড থাকেনা।  কিন্তু Vertebrata উপপর্বভুক্ত কর্ডেটদের শুধুমাত্র  ভ্রুণীয় দশায় কর্ডেট বৈশিষ্ট্য সমূহ উপস্থিত থাকে এবং পরিণত অবস্থায় নটোকর্ড মেরুদন্ড দ্বারা প্রতিস্থাপিত হয়, স্নায়ু রজ্জু প্রতিস্থাপিত হয় মস্তিষ্ক ও সুষুম্নাকাণ্ড গঠন করে।অতএব দেখা যাচ্ছে কর্ডেট প্রাণীদের মধ্যে প্রোটোকর্ডেটদের মেরুদণ্ড থাকে না। তাই সকল মেরুদন্ডী প্রাণী করডেট কিন্তু সকল কর্ডেট মেরুদন্ডী নয়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকের রাহির পছন্দের প্রাণীটি হলো চিংড়ি। 

চিংড়ি কোন করডেট প্রাণী নয় বরং চিংড়ি  একটি আর্থ্রোপোডা  পর্বের প্রাণী। নিম্নে আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের বৈশিষ্ট্য উল্লেখ করা হলো -

১) দেহ দিপার্শ্বীয় প্রতিসম, সন্ধিযুক্ত উপাঙ্গ বিশিষ্ট। ২) রেচন অঙ্গ মালপিজিয়ান নালিকা। 

৩) অন্তঃনিষেক সম্পন্ন হয় এবং রূপান্তর ঘটে। 

৪)  মস্তকে এক বা দুই জোড়া এন্টেনা বিদ্যমান। 

৫) বহি:কঙ্কাল কাইটিনময় ও নিয়মিত মুচিত হয়। 

৬) পৌষ্টিকতন্ত্র সম্পূর্ণ ও রক্ত সংবহন উন্মুক্। 

ইত্যাদি  বৈশিষ্ট্য  আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের  লক্ষ্য করা যায় ।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকের শেষ বাক্যটি হলো চিংড়ি থেকে মাছ অনেক উন্নত প্রাণী -যা যথার্থ। 

নিম্নে বাক্যটির যথার্থতা বিশ্লেষণ করা হলো -

১)  চিংড়ির দেহে নটোকর্ডের উপস্থিতি নেই কিন্তু মাছের দেহে তা বিদ্যমান। 

২) চিংড়ি একটি সর্বভুক প্রাণী কিন্তু মাছ সর্বভুক  প্রাণী নয় 

৩) মাছের দেহে হৃদপিণ্ড বা পটকা বিদ্যমান কিন্তু চিংড়িতে তা নেই। 

৪) মাছের দেহের নার্ভকর্ড থাকে যা পরবর্তীতে মস্তিষ্কে পরিণত হয়। কিন্তু চিংড়িতে নার্ভকর্ড থাকে না। 

৫) চিংড়িতে অন্তঃকঙ্কাল নেই কিন্তু মাছের অন্তঃকঙ্কাল অস্থিময়। 

৬) চিংড়ির দেহ শক্ত কাইটিন্ময় শক্ত  খোলস আবৃত। অপরদিকে মাছের দেহ সাইক্লয়েড বা টিনয়েড আইস দ্বারা আবৃত। 

উপরে উল্লেখিত আলোচনা হতে বোঝা যায় মাছ কর্ডাটা পর্বের প্রাণী এবং চিংড়ি আর্থ্রোপোডা পর্বের প্রাণী। মাছের বৈশিষ্ট্যসমূহ চিংড়ি অপেক্ষা অধিক উন্নত।  এছাড়াও শ্রেণীবিন্যাসের ধাপে উন্নত পর্বের প্রাণীরা সাধারণত নিচের দিকে অবস্থিত যেখানে কর্ডাটা পর্বে প্রাণীদের অবস্থান সবার নিচে এবং আর্থপ্রডা পর্বের অবস্থান উপরে। 

তাই বলা যায় মাছ চিংড়ি অপেক্ষা অধিক উন্নত।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘বড় ভাইয়ের সঙ্গে…’ যশোর বোর্ড ২০১৯ – প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)”