| ㅤ | A. Nayan13 Oct 2026 (2 weeks ago) |
সৃজনশীলঃ ‘বাবা এবং মা…’ ২০২৪ – জিনতত্ত্ব ও বিবর্তন, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)

বাবা এবং মা উভয়েই মুকবধির কিন্তু তাদের প্রথম বংশধরের সবাই স্বাভাবিক, আবার দ্বিতীয় বংশধরের সন্তান ৯ জন স্বাভাবিক এবং ৭ জন মুকবধির।
সৃজনশীল প্রশ্ন ও উত্তর
২য় পত্র · অধ্যায় ১১
কোনো জীবে একটি নির্দিষ্ট বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী অ্যালিল দুটি সমপ্রকৃতির হলে, তাই হোমোজাইগাস।
F1 বা F2 জনুর বংশধরগুলো খাঁটি না সংকর, তা জানার জন্য তাদেরকে মাতৃবংশের বিশুদ্ধ প্রচ্ছন্ন বৈশিষ্ট্যযুক্ত জীবের সাথে সংকরায়ন বা ক্রস করা হলে একে টেস্ট ক্রস বলা হয়। যেমন- কোন সংকর লম্বা গাছ (Tt)-এর সাথে বিশুদ্ধ খাটো গাছ (tt) এর সংকরায়ন ঘটালে ফিনোটাইপিক ও জিনোটাইপিক অনুপাত হবে ১:১।
উদ্দীপকে দু'জন মূক-বধির ব্যক্তির মধ্যে ক্রস দেখানো হয়েছে এবং F1 অর্থাৎ ১ম বংশধরের সবাইকে স্বাভাবিক পাওয়া গিয়েছে। নিচে এর
কারণ ব্যাখ্যা করা হলো—
মানুষের জন্মগত মূক-বধিরতা হয় দ্বৈত প্রচ্ছন্ন এপিস্ট্যাসিসের কারণে। এতে দুটি ভিন্ন লোকাসে অবস্থিত দুটি প্রচ্ছন্ন অ্যালিল পরস্পরের প্রকট
অ্যালিলকে নির্দিষ্ট বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেয়। এক্ষেত্রে জিন দুটো যখন হোমোজাইগাস প্রচ্ছন্ন অবস্থায় থাকে তখন অন্য প্রকট জিনের বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেয়। তাই দুই জন মূক-বধির ব্যক্তির মধ্যে ক্রস করালে ১ম বংশধরে জিনগুলো হেটারোজাইগাস অবস্থায় থাকে বলে সবাই স্বাভাবিক বাক-শ্রবণক্ষম হয়।
ধরি,
স্বাভাবিক বাক এর জন্য দায়ী জিন = DD
মূকের জন্য দায়ী জিন = dd
বধিরতার জন্য দায়ী জিন = ee
স্বাভাবিক শ্রবণক্ষমের জন্য দায়ী জিন = EE
উদ্দীপকে দুই জন মূক-বধির ব্যক্তির মধ্যে ক্রস দেখানো হয়েছে। এটি মূলত দ্বৈত প্রচ্ছন্ন এপিস্ট্যাসিসের উদাহরণ। এক্ষেত্রে F1 জনুতে সবাই স্বাভাবিক হবে কিন্তু এপিস্ট্যাটিক জিন বহন করবে। এখন F1 জনুর বাক-শ্রবণক্ষম সন্তানের সাথে অনুরূপ জিনোটাইপধারী পুরুষ বা মহিলার ক্রসে F2 জনুতে বিভিন্ন অনুপাতে স্বাভাবিক ও মূক-বধির সন্তান পাওয়া যাবে। নিচে চেকার বোর্ডের মাধ্যমে F2 জনুর ফলাফল বিশ্লেষণ করা হলো-
সুতরাং F2 জনুতে স্বাভাবিক বাক শ্রবণক্ষম এবং মূকবধির সন্তানের সংখ্যা হলো যথাক্রমে ৯ এবং ৭ অর্থাৎ ৯ : ৭ অনুপাতে এই বৈশিষ্ট্য প্রকাশ পাবে।