A. Nayanㅤ
A. Nayan
15 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘বাবুই হাসিয়া কহে,…’ জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ ২০২৬ – নেকলেস, গদ্য, বাংলা ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ সাধারণ📚 বই বাংলা📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ গদ্য🧩 অধ্যায় ২৮তম অধ্যায় — নেকলেস🔢 সৃজনশীল নং ১৫🏢 প্রতিষ্ঠান জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, সিলেট📅 সাল ২০২৬⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

বাবুই হাসিয়া কহে, ‘সন্দেহ কি তায়?
কষ্ট পাই, তবু থাকি নিজের বাসায়
পাকা হোক, তবু ভাই, পরের ও বাসা,
নিজ হাতে গড়া মোর কাঁচা ঘর খাসা।’

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ২৮

✦উত্তর ও বিশ্লেষণANSWER

'প্যালেস রয়েল' অর্থ হলো রাজকীয় প্রাসাদ।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

"হায়, বেচারি মাতিলদা"- উক্তিটি মাদাম লোইসেলের বন্ধু মাদাম ফোরস্টিয়ার বলেছিল।

'নেকলেস' গল্পে মাদাম লোইসেল একদিন তার মনের নানা দুশ্চিন্তা দূর করার জন্য চামপস্-এলিসিসে ঘুরে বেড়াচ্ছিল। তখন তার সাথে তার পুরানো বন্ধু মাদাম ফোরস্টিয়ারের দেখা হয়ে যায়। সেখানে মাদাম ফোরস্টিয়ারের সাথে গল্পের প্রসঙ্গক্রমে সে তার হীরার হার ধার নেওয়ার কথা এবং তা হারিয়ে ফেলার পর সেই হার ফিরিয়ে দিতে গিয়ে দশ বছরে তার দুঃখ-দুর্দশার কথা বলে। মাদাম ফোরস্টিয়ার যখন জানতে পারে যে, লোইসেল তাকে তার নকল হার হারিয়ে ফেলে তার বদলে আসল একটি হার ফেরত দিয়েছে তখন সে লোইসেলের জন্য দুঃখিত হয়। আর সেই প্রসঙ্গেই সে লোইসেলকে আলোচ্য উক্তিটি বলেছিল।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

'নেকলেস' গল্পের মাদাম লোইসেলের আড়ম্বরপূর্ণ মনোভাবের দিক থেকে উদ্দীপকের বৈসাদৃশ্য রয়েছে।
'নেকলেস' গল্পে মাদাম লোইসেলের উচ্চাভিলাষী মনোভাবের দরুন সৃষ্ট সংকট বর্ণিত হয়েছে। মাদাম লোইসেল ছিল চমৎকার সুন্দরী নারী। তাই সে মনে করত, জগতের সব সুরুচিপূর্ণ ও বিলাসবহুল বস্তুর জন্য তার জন্ম। তার বাসকক্ষের দারিদ্র্য, হতশ্রী দেওয়াল, জীর্ণ চেয়ার এবং বিবর্ণ জিনিসপত্রের জন্য সে ব্যথিত হতো।
উদ্দীপকে বাবুই পাখির অনাড়ম্বর সরল জীবন প্রকাশ পেয়েছে। বাবুই তার নিজ হাতে গড়া খড়কুটার বাসাতেই সুখী। পরের পাকা বাসার প্রতি তার লোভ নেই। 'নেকলেস' গল্পের মাদাম লোইসেল মনে করে, জগতের সব সুরুচিপূর্ণ জিনিসের জন্য তার জন্ম। কিন্তু দুর্ভাগ্যক্রমে তার জন্ম এক কেরানি পরিবারে এবং যার সাথে তার বিয়ে হয় সেও স্বল্প বেতনে চাকরি করা এক কেরানি। কিন্তু উচ্চাভিলাষী লোইসেল তার স্বামীর সীমাবদ্ধতা মানতে রাজি নয়।
শিক্ষা অফিসের আমন্ত্রণ রক্ষা করতে গিয়ে সে তার বান্ধবীর গহনা নিয়ে বিপাকে পড়ে। এভাবেই 'নেকলেস' গল্পের মাদাম লোইসেলের আড়ম্বরপূর্ণ মনোভাবের দিক থেকে উদ্দীপকের বৈসাদৃশ্য রয়েছে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

"মসিয়ে লোইসেলের চারিত্রিক বৈশিষ্ট্যের দিক থেকে "উদ্দীপকের বাবুই চরিত্রের মধ্যে 'নেকলেস' গল্পের মসিয়ে লোইসেলের প্রতিফলন ঘটেছে"- মন্তব্যটি যথার্থ।
'নেকলেস' গল্পের মসিয়ে লোইসেল মধ্যে অনাড়ম্বর মনোভাবের প্রকাশ ঘটেছে। সে শিক্ষা অফিসের সামান্য বেতনের কেরানি। তাই তার মধ্যে তেমন কোনো উচ্চাভিলাষী চিন্তা নেই। নিজের যা আছে তাতেই তৃপ্ত থাকার এক উজ্জ্বল দৃষ্টান্ত হলো মসিয়ে লোইসেল।
উদ্দীপকের বাবুই পাখি মসিয়ে লোইসেলের মতোই অনাড়ম্বর সরল জীবনভাবনায় বিশ্বাসী। বাবুই নিজের হাতে বোনা খড়ের ঘরে থেকে দিব্যি সুখে আছে। পরের ঘর পাকা হলেও তার প্রতি বাবুইয়ের সামান্য পরিমাণ লোভ নেই। 'নেকলেস' গল্পের মসিয়ে লোইসেল একমাত্র শখ বন্ধুদের সাথে গ্রীষ্মকালে নানতিয়ারের সমভূমিতে ভরতপাখি শিকারে যাওয়া। সে তার আয় ও বণ্টন নিয়ে সুখী হলেও তার স্ত্রীর উচ্চাভিলাষী স্বপ্ন তাকে তটস্থ রাখে।
বাবুইকে বলা হয় শিল্পী পাখি। নিখুঁত কারুকাজ সহযোগে বাবুই নির্মাণ করে প্রাকৃতিক সুন্দর ও অকৃত্রিম আবাসস্থল। এতে বাবুইয়ের পুরো পরিবার রোদ-বৃষ্টি-ঝড়ে দিন কাটায়। কষ্টে কাটলেও বাবুই অসুখী নয়; বরং নিজ হাতের তৈরি শৈল্পিক আবাস নিয়ে সে গর্বিত। 'নেকলেস' গল্পের মসিয়ে লোইসেল সামান্য শিক্ষা অফিসের কেরানি। তবে নিজের পেশা ও কাজ নিয়ে সে হীনম্মন্য নয়। তাই বলা যায় যে, উদ্দীপকের বাবুই পাখি 'নেকলেস' গল্পের মসিয়ে লোইসেলের প্রতিফলক।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘বাবুই হাসিয়া কহে,…’ জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ ২০২৬ – নেকলেস, গদ্য, বাংলা ১ম পত্র (এইচএসসি)”