| ㅤ | A. Nayan10 Oct 2026 (2 weeks ago) |
সৃজনশীলঃ ‘বান্দরবানের পাহাড়ি রাস্তার…’ ঢাকা বোর্ড ২০২৪ – নিউটনীয় বলবিদ্যা, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)

বান্দরবানের পাহাড়ি রাস্তার বাঁকে সুমন 200 kg ভরের একটি গাড়ি 60 km h-1 বেগে চালাচ্ছে। রাস্তার বাঁকের ব্যাসার্ধ 150 m। ঐ স্থানে রাস্তাটি 4 m চওড়া এবং ভিতরের কিনারা থেকে বাইরের কিনারা 0.5 m উঁচু।
সৃজনশীল প্রশ্ন ও উত্তর
১ম পত্র · অধ্যায় ৪
যখন কোনো ব্যবস্থার ওপর প্রযুক্ত নিট বাহ্যিক বল শূন্য হয়, তখন ব্যবস্থাটির মোট ভরবেগ সংরক্ষিত থাকে। অর্থাৎ দুই বা ততোধিক বস্তুতে ক্রিয়া-প্রতিক্রিয়া ছাড়া অন্যকোনো বাহ্যিক বল ক্রিয়া না করলে কোনো নির্দিষ্ট দিকে ঐ বস্তুগুলোর মোট রৈখিক ভরবেগের কোনো পরিবর্তন হবে না।
জড়তার ভ্রামক 15 kg m² বলতে বুঝায় একটি দৃঢ় বস্তু কোনো একটি স্থির অক্ষের চারদিকে আবর্তিত হতে থাকলে ঐ অক্ষ হতে বস্তুটির প্রতিটি কণার দূরত্বের বর্গ এবং এদের প্রত্যেকের ভরের গুণফলের সমষ্টি 15 kg m² ।
এখানে, গাড়িটির ভর, m = 200 kg
গাড়িটির বেগ, v = 60 km h¯¹ = 16.667 ms¯¹
রাস্তার বাঁকের ব্যাসার্ধ, r = 150 m
∴ গাড়িটির কেন্দ্রমুখী বল,
অতএব, উদ্দীপকের গাড়িটির কেন্দ্রমুখী বল 370.3852 N ।
এখানে, গাড়িটির ভর, m = 200 kg
গাড়িটির বেগ, v = 16.667 ms-1
রাস্তার বাঁকের ব্যাসার্ধ, r = 150 m
অভিকর্ষজ ত্বরণ, g = 9.8 m s-2
রাস্তার প্রস্থ, d = 4 m
রাস্তার উভয় পাশের উচ্চতার পার্থক্য, h = 0.5 m
ব্যাংকিং কোণ, =?
চিত্র হতে,
বা,
ধরি, সর্বোচ্চ 16.667 m s¯¹ বেগে উক্ত বাঁকটি নিরাপদে অতিক্রম করতে প্রয়োজনীয় ব্যাংকিং কোণ
আমরা জানি,
বা,
উপরের গাণিতিক বিশ্লেষণ হতে দেখা যায় > 0
অতএব, উদ্দীপকের বাঁকটিতে নিরাপদে গাড়িটি চালাতে পারবে না।