| ㅤ | A. Nayan15 Oct 2026 (2 weeks ago) |
সৃজনশীলঃ ‘বাংলাদেশের টেকনাফ অঞ্চলের…’ সিলেট সরকারি কলেজ ২০২৫ – লালসালু, নাটক ও উপন্যাস, বাংলা ১ম পত্র (এইচএসসি)

বাংলাদেশের টেকনাফ অঞ্চলের এক গ্রামের গরিব অসহায় পরিবারকে সমাজচ্যুত করা হয়েছে। কারণ, ওই বাড়ির ছেলের বিয়েতে গ্রামের মাতব্বর পরিবারকে দাওয়াত করা হয়নি। এ কারণেই খেপে যায় মাতব্বর ও তার লোকজন। সভা করে একঘরে করে দেয় সেই গরিব পরিবারটিকে। পরিবারের লোকদের বাইরে যাওয়ার রাস্তাটিও বন্ধ করে দেওয়া হয়েছে।
সৃজনশীল প্রশ্ন ও উত্তর
১ম পত্র · অধ্যায় ২
'লালসালু' উপন্যাসে সাত ছেলের বাপের নাম দুদু মিঞা।
• মজিদ আক্কাসকে স্কুল প্রতিষ্ঠা করতে বাধা দেয়। গ্রামবাসী শিক্ষার আলো থেকে দূরে রাখার জন্য।
• 'লালসালু' উপন্যাসে মহব্বতনগর গ্রামের মোদাব্বের মিঞার ছেলে আক্কাস শিক্ষিত যুবক। সে নিজের গ্রামে একটি স্কুল প্রতিষ্ঠা করতে চায়। ওই গ্রামের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি ধর্মব্যবসায়ী মজিদ তা চায় না। এ বিষয়ে এক সভার আয়োজন করে আক্কাসকে ডাকা হয়। মজিদ আক্কাস মুসলমান হয়েও দাড়ি না রাখার কারণ জানতে চায়। মূলত আক্কাস স্কুল প্রতিষ্ঠা করলে গ্রামবাসী শিক্ষার আলোয় আলোকিত হয়ে মজিদের মাজারকেন্দ্রিক ধর্ম ব্যাবসার ক্ষতি হতে পারে সেই ভয়ে মজিদ আক্কাসকে স্কুল প্রতিষ্ঠায় বাধা দেয়।
• উদ্দীপকের টেকনাফ অঞ্চলের ঘটনাটির সঙ্গে 'লালসালু' উপন্যাসের হাসুনির মায়ের বাবা অর্থাৎ দুদু মিঞাকে সমাজে বিচারের মাধ্যমে অপমান করে মজিদ ও সমাজের প্রভাবশালীদের অস্তিত্ব টিকিয়ে রাখার সাদৃশ্য রয়েছে।
• জগতে অস্তিত্ব রক্ষার লড়াইয়ে কেউ কাউকে ছাড় দিতে চায় না। ছলে-বলে-কৌশলে প্রত্যেকেই নিজ নিজ অবস্থান দৃঢ় করতে চায়।
• উদ্দীপকে টেকনাফ অঞ্চলের এক গ্রামের মাতব্বর পরিবারকে। ছেলের বিয়েতে দাওয়াত না করায় তাদেরকে সমাজচ্যুত করা হয়। এমনকি অসহায় গরিব পরিবারটিকে একঘরে করা হয়। অসহায় গরিব বলে তাদের চলার রাস্তাও বন্ধ করে দেওয়া হয়। অন্যদিকে 'লালসালু' উপন্যাসে দুদু মিঞা তার মেয়েকে শাসন করলে তা নিয়ে সমাজে বিচার বসে। মজিদ ও সমাজের মাতব্বর গোছের লোকেরা মেয়েকে মারার অপরাধে সমাজের সবার সামনে মেয়ের কাছে মাফ চাইতে বললে সে বাড়িতে চলে আসে। দু'দিন পর মেয়ের কাছে মাফ চেয়ে নিরুদ্দেশ হয়ে যায়। এভাবে উদ্দীপকের ঘটনার সঙ্গে 'লালসালু' উপন্যাসের এ ঘটনার সাদৃশ্য রয়েছে।
• "উদ্দীপকের মাতব্বর ও তার লোকজন এবং 'লালসালু' উপন্যাসের মজিদ অভিন্ন চেতনার অনুসারী।"- মন্তব্যটি যথার্থ।
• সমাজে অনেক মানুষ রয়েছে যারা আপন স্বার্থের জন্য যেকোনো গর্হিত কাজ করতে পারে। তাদের কাছে নৈতিকতা, মূল্যবোধের চেয়ে স্বার্থোদ্ধার বা অস্তিত্ব রক্ষাই বড় বিষয়।
• উদ্দীপকের মাতব্বর ও তার লোকজন অন্যায়ভাবে সমাজের নিরীহ লোকদের ওপর প্রভাব বিস্তার করে। নিজেদের ক্ষমতা ও অস্তিত্ব টিকিয়ে রাখতে অসহায় পরিবারকে একঘরে করে দেয়। এমনকি তাদের চলার রাস্তাও বন্ধ করে দেয়। অপরদিকে 'লালসালু' উপন্যাসে মজিদ এবং সমাজের বিত্তশালীরা মিলে দুদু মিয়াকে তার মেয়ের কাছে মাফ চাওয়ানোর মাধ্যমে বৃদ্ধকে অপমান করা হয়। লোকটি এ কারণে নিরুদ্দেশ হয়ে যায়। এতে গ্রামের মাতব্বর গোছের লোকেরাও মজিদের সঙ্গ দেয়।
• 'লালসালু' উপন্যাসে মজিদ সমাজে টিকে থাকার জন্য সমাজের অসহায় শ্রেণির ওপর শোষণ ও শাসন করে। উদ্দীপকের মাতব্বরও নিজের জেদের কারণে একটি পরিবারকে সমাচ্যুত করে। তাই বলা যায়, উদ্দীপকের মাতব্বর ও তার লোকজন এবং 'লালসালু' উপন্যাসের মজিদ অভিন্ন চেতনার অনুসারী।