| ㅤ | A. Nayan10 Oct 2026 (2 weeks ago) |
সৃজনশীলঃ ‘…’ বরিশাল বোর্ড ২০১৭ – গুণগত রসায়ন, রসায়ন, রসায়ন ১ম পত্র (এইচএসসি)

সৃজনশীল প্রশ্ন ও উত্তর
১ম পত্র · অধ্যায় ২
গ্রাম মোল দ্রবকে যথেষ্ট পরিমাণ (যে অবস্থায় আরো দ্রাবক যোগ করলে তাপমাত্রা অপরিবর্তিত থাকে) দ্রাবকে দ্রবীভূত করা হলে যে পরিমাণ তাপের পরিবর্তন হয় তাকে ঐ দ্রবের দ্রবণ তাপ বলে।
NH3 অণুতে নাইট্রোজেন পরমাণুর চারদিকে চার জোড়া ইলেকট্রন থাকায় এর আকৃতি চতুস্তলকীয় হওয়ার কথা। কেননা NH3 অণুতে sp3 সংকরায়ন ঘটে। কিন্তু চার জোড়া ইলেকট্রনের একটি মুক্ত জোড় হওয়ায় এদের অধিকতর বিকর্ষণে অণুর আকৃতি বিকৃত হয়ে ত্রিকোণীয় পিরামিডের মতো হয়ে যায় এবং বন্ধন কোণ 109.28° থেকে হ্রাস পেয়ে 107° হয়।
প্রদত্ত উদ্দীপকে দেওয়া আছে-
CuS এর দ্রাবতা গুণফল Ksp = 5.0 × 10-38 mol2L-2
ধরি, CuS এর দ্রাব্যতা = x molL-1
তাহলে দ্রাব্যতা গুণফলের সংজ্ঞানুযায়ী-
[ এবং ]
সুতরাং প্রদত্ত উদ্দীপকের CuS এর দ্রাব্যতা 2.236 × 10-19 molL-1
প্রদত্ত দ্রবণে বিদ্যমান আয়ন দুটি Zn2+, Cu2+ একই সাথে অধঃক্ষেপ উৎপন্ন করে না।
কারণ আমরা জানি, যে উপাদানের দ্রাব্যতা গুণফল আয়নিক গুণফল অপেক্ষা যত কম সে তত আগে বা তত তাড়াতাড়ি অধঃক্ষিপ্ত হবে। দেওয়া আছে,
ZnS এর Ksp = 3.0 ×10-23
এবং CuS এর Ksp = 5.0 × 10-38
যেহেতু এদের আয়নগুলোর প্রকৃত ঘনমাত্রা জানা নেই তাই প্রদত্ত দ্রাব্যতা গুণফল থেকে কোন আয়নটি অধঃক্ষিপ্ত হবে অথবা হবে না তা নির্ণয় করতে হবে।
এখানে, দেখা যাচ্ছে যে CuS এর দ্রাব্যতা গুণফল ZnS এর চেয়ে কম। অতএব শর্তানুসারে দ্রাব্যতা গুণফলের এই পার্থক্যের কারণে CuS আগে অধঃক্ষিপ্ত হবে।
তাই উপরোক্ত আলোচনা অনুসারে বলা যায় যে, প্রদত্ত দ্রাব্যতা গুণফলের মানের উপর নির্ভর করে কোন আয়ন আগে অধঃক্ষিপ্ত হয় তা নির্ণয় করা যায়।