A. Nayanㅤ
A. Nayan
15 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘…’ বরিশাল বোর্ড ২০১৭ – রেইনকোট, গদ্য, বাংলা ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ সাধারণ📚 বই বাংলা📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ গদ্য🧩 অধ্যায় ২৭তম অধ্যায় — রেইনকোট🔢 সৃজনশীল নং ৪🏫 বোর্ড বরিশাল বোর্ড📅 সাল ২০১৭⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

 

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ২৭

✦উত্তর ও বিশ্লেষণANSWER

'মিসক্রিয়ান্ট' শব্দের অর্থ- দুষ্কৃতকারী।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

মুক্তিসেনা মিন্টুর রেইনকোটটি পরে ভীতু প্রকৃতির নুরুল হুদার ভেতরে যে চেতনা সঞ্চারিত হয়েছিল তার নিখুঁত পরিচয় আছে 'রেইনকোট' গল্পে।

মুক্তিযোদ্ধা শ্যালক মিন্টুর রেইনকোটটি পরার পর থেকেই ভীতু প্রকৃতির নুরুল হুদার মাঝে সঞ্চারিত হয় সাহস ও দেশপ্রেমের এক বিচিত্র অনুভূতি। মুক্তিযোদ্ধাদের সাথে নুরুল হুদার সংযোগ থাকায় তাকে চাবুক দিয়ে পিটিয়ে তথ্য বের করার চেষ্টা চালায় পাকিস্তানি সেনারা। কিন্তু রেইনকোটটির কারণে তার মাঝে যে প্রেরণার সৃষ্টি হয়েছিল তা যেন তার চাবুকের আঘাতকে ভুলিয়ে দিয়েছিল। নুরুল হুদার কাছে চাবুকের আঘাতের ব্যাপারটি রেইনকোটের ওপর বৃষ্টি পড়ার মতোই স্বাভাবিক লাগছিল।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

'রেইনকোট' গল্পে বাঙালিদের ওপর পাকিস্তানি মিলিটারিদের নির্মম নির্যাতনের চিত্র অঙ্কিত হয়েছে।

মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনী অসংখ্য নিরীহ বাঙালির ওপর অত্যাচার চালিয়েছে, নির্বিচারে হত্যা করেছে তাদের। যারা বেঁচেছিল তারাও মানসিক ও শারীরিকভাবে বিপর্যস্ত ছিল। নানারকম নির্যাতনের মধ্য দিয়ে তারা বাঙালি জাতিকে পঙ্গু ও নিঃশেষ করতে চেয়েছিল। উদ্দীপক ও 'রেইনকোট' গল্পে এরূপ নির্যাতনের চিত্র ফুটে উঠেছে।

উদ্দীপকে দেখা যায়, হানাদার বাহিনীর সদস্যরা বাঙালিদের মাটিতে ফেলে তাদের দিকে রাইফেল তাক করে আছে। এই চিত্রের মধ্য দিয়ে পাকিস্তানিদের অত্যাচারের দিকটি স্পষ্ট হয়ে ওঠে। 'রেইনকোট' গল্পেও আমরা হানাদার বাহিনীর নির্মম নির্যাতনের কথা জানতে পারি। সেখানে মিলিটারিরা রাস্তার সব গাড়ি থামিয়ে যাত্রীদের নামিয়ে সারিবদ্ধভাবে দাঁড় করায়। তাদের ওপর স্টেনগান তাক করে রেখে সারা শরীর তল্লাশি করে। একিভাবে, উদ্দীপকের চিত্রেও নিরীহ বাঙালিদের দিকে রাইফেল তাক করে রেখে নির্যাতন চালানোর দিকটি প্রতিফলিত হয়েছে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকের চিত্রে 'রেইনকোট' গল্পে বর্ণিত হানাদার বাহিনীর অত্যাচারের চিত্রায়ন ঘটেছে।

'রেইনকোট' গল্পে মুক্তিযুদ্ধকালীন সময়ের ভয়াবহতার দিকটি তুলে ধরা হয়েছে। লেকচারার নুরুল হুদা যখন প্রিন্সিপালের ডাকে কলেজে যাচ্ছিলেন, তখন তিনি দেখতে পান মিলিটারিরা বাস থেকে যাত্রীদের নামাচ্ছে। সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে তাদের শরীরে তল্লাশি চালাচ্ছে। কয়েকজনকে আবার তারা অন্য একটি লরিতে তুলে নিচ্ছে।

উদ্দীপকের চিত্রের মাধ্যমে বাঙালিদের ওপর পাকিস্তানিদের অত্যাচারের দিকটি উন্মোচিত হয়েছে। চিত্রে দেখা যায়, মিলিটারিরা বাঙালিদের মাটিতে ফেলে দিয়ে তাদের ওপর রাইফেল তাক করে আছে। উদ্দীপকে মুক্তিযুদ্ধের সময় বাঙালিদের ওপর পাকিস্তানি মিলিটারিদের নির্মম নির্যাতন ও হত্যার দিকটি দৃশ্যমান হয়ে উঠেছে।

'রেইনকোট' গল্প ও উদ্দীপকের চিত্র উভয়ক্ষেত্রেই পাকিস্তানিদের নির্মম অত্যাচারের ভয়াবহ দিকটির ওপর আলোকপাত করা হয়েছে। গল্পে হানাদার বাহিনী কর্তৃক যাত্রীদের বাস থেকে নামিয়ে তাদের শরীরে তল্লাশি চালানোর বিষয়টি উঠে এসেছে। এখানে সরাসরি নির্যাতন না দেখিয়ে তাদের গাড়িতে তুলে নেওয়ার কথা বলা হয়েছে। উদ্দীপকে হানাদার বাহিনীকে বাঙালিদের মাটিতে ফেলে তাদের ওপর অস্ত্র তাক করে রাখতে দেখা যায়। এতে গল্পে বর্ণিত হানাদার বাহিনীর অত্যাচারের বর্ণনাকে চিত্রের সাহায্যে প্রত্যক্ষীভূত করে তোলা হয়েছে। অতএব বলা যায়, চিত্রিত দিকটি 'রেইনকোট' গল্পের বিষয়বস্তুকে আরও শানিত করেছে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘…’ বরিশাল বোর্ড ২০১৭ – রেইনকোট, গদ্য, বাংলা ১ম পত্র (এইচএসসি)”