A. Nayanㅤ
A. Nayan
10 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘…’ বরিশাল বোর্ড ২০১৯ – গুণগত রসায়ন, রসায়ন, রসায়ন ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই রসায়ন📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ রসায়ন🧩 অধ্যায় ২য় অধ্যায় — গুণগত রসায়ন🔢 সৃজনশীল নং ১৪🏫 বোর্ড বরিশাল বোর্ড📅 সাল ২০১৯⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ২

✦উত্তর ও বিশ্লেষণANSWER

ইলেকট্রন সবচেয়ে নিম্নশক্তির অরবিটাল পূর্ণ করে শক্তির উচ্চক্রম অনুসারে পরের অরবিটালে প্রবেশ করে; শক্তিক্রম হলো : 1s, 2s 2p 3s 3p 4s, 3d, 4p, 5s, 4d, 5p, 6s, 4, 5d, 6p, 7s, 5f, 6d । এ নিয়মটিকে সাধারণত আউফবাউ নীতি বলা হয়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

HCl একটি পোলার যৌগ। কেননা H হতে Cl এর তড়িৎ ঋণাত্মকতার মান বেশি কারণ H এর তড়িৎ ঋণাত্মকতা 2.1 আর Cl এর 3৷ তাই ইলেকট্রন মেঘ Cl এর দিকেই আকৃষ্ট থাকে । তাই Cl এ আংশিক খণাত্মক প্রান্তেের সৃষ্টিহয় এবং H এ আংশিক ধনাত্মক প্রান্তের সৃষ্টি হয়৷ ফলে তা একটি পোলার যৌগ।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকের e1 ও e2এর ক্ষেত্রে পলির বর্জন নীতি প্রযোজ্য হবে। নিচে বিস্তারিত দেয়া হল:পাউলির বর্জন নিয়মটি হলো: একই পরমাণুতে দুটি লেকট্রনের চারটি কোয়ান্টাম সংখ্যার মান কখনো সমান থাকে না। কমপক্ষে যে কোনো একটির মান অসমান হয়।

উদ্দীপকের e1 হলো 1s2 অরবিটাল। উদ্দীপকের e1 অরবিটালে 2টি ইলেকট্রন বিদ্যমান। নিচে এ দুটি ইলেকট্রনের চারটি কোয়ান্টাম সংখ্যার মান পর্যালচনা করে পাই-

উদ্দীপকের e2 হলো2px1 ও 2py1 অরবিটাল। উদ্দীপকের e2 অরবিটালে 2 টি ইলেকট্রন বিদ্যমান। নিচে এ দুটি ইলেকট্রনের চারটি কোয়ান্টাম সংখ্যার মান পর্যালচনা করে পাই-

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকের বিকিরিত রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য λ হলে,

1λ=RM(1n12−1n22)

উদ্দীপক অনুসারে,

n1 = 1

n2 = 3

রিডবার্গ ধ্রুবক,

RH = 109678cm-1

তরঙ্গদৈর্ঘ্য, λ = ?

∴1λ=109678(112−132)=109678×89λ=1.0257×10−5 cm−1=102.57×10−7 cm−1=102.57 nm

উদ্দীপকের রশ্মিটি UV রশ্মি।

UV রশ্মি দ্বারা জালনোট শনাক্তকরণের মূলনীতি : UV রশ্মির তরঙ্গদৈর্ঘ্য A = 10nm থেকে 380 nm হয়। তবে 230 nm – 375 nm তরঙ্গদৈর্ঘ্যের UV রশ্মি অপ্‌টিকেল সেন্সররূপে আসল-নকল কারেন্সি নোট ডিটেক্টর মেসিনে ব্যবহৃত হয়। কারেন্সি নোটে Security device রূপে অপটিকেল সেন্সর ফসফোর (phosphor) নামক বিশেষ

রাসায়নিক পদার্থ ব্যবহৃত হয়। UV রশ্মির ক্ষুদ্র তরঙ্গ বা বৃহৎ ফ্রিক্যুয়েন্সির ফোটন দ্বারা ফসফোর অণুর ইলেকট্রন উত্তেজিত হয়ে উচ্চতর শক্তি স্তরে উত্থিত হয়। পরক্ষণে ফসফোর অণুর উত্তেজিত ইলেকট্রন অস্থিতিশীল উত্তেজিত অবস্থা থেকে সুস্থিত অবস্থায় ফেরার পথে পূর্বের শোষিত শক্তি দৃশ্যমান আলোর নির্দিষ্ট বর্ণের ফ্রিক্যুয়েন্সিতে বিকিরিত হয়। এ বিকিরণ বর্ণযুক্ত আলো হওয়ায় একে প্রতিপ্রভা (fluorescence) বলে। এ নীতির ওপর ভিত্তি করেই জাল টাকা/পাসপোর্ট শনাক্তকরণে UV রশ্মি ব্যবহৃত হয়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘…’ বরিশাল বোর্ড ২০১৯ – গুণগত রসায়ন, রসায়ন, রসায়ন ১ম পত্র (এইচএসসি)”