| ㅤ | A. Nayan13 Oct 2026 (2 weeks ago) |
সৃজনশীলঃ ‘…’ বরিশাল বোর্ড ২০১৯ – প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)

সৃজনশীল প্রশ্ন ও উত্তর
২য় পত্র · অধ্যায় ১
মানুষের দেহ গহ্বরে একটি পেশল সংকোচন প্রসারণশীল পর্দা থাকে যা দেহ গহ্বরকে উপরের দিকে বক্ষ গহ্বরের এবং নিচের দিকে উদর গহ্বরকে বিভক্ত করে তাকে ডায়াফ্রাম বা মধ্যচ্ছদা বলে।
যখন পুচ্ছ পাখনার অংশ দুটি একীভূত হয়ে অভিন্ন এবং নমনীয় পাখনা হিসেবে লেজ ঘিরে অবস্থিত থাকে। তখন তাকে ডাইফিসার্কাল লেজ বলে। Sarcopterygii শ্রেণীর মাছের লেজ এ ধরনের হয়। যেমম: অস্ট্রেলিয়ান ল্যাংফিস।
উদ্দীপকে উল্লিখিত "B" চিহ্নিত প্রাণীটি হল রুই মাছ। এটি Actinopterygii শ্রেণীর অন্তর্ভুক্ত। নিচে Actinopterygii শ্রেণীর বৈশিষ্ট্য দেওয়া হল:
১. ত্বক গ্রন্থিময় এবং সাধারণত সাইক্লয়েড বা টিনয়েড ধরনের আঁইশে আবৃত। কিছু কিছু ক্ষেত্রে আঁইশ নেই।
২. অন্তঃকঙ্কাল অস্থিময়।
৩. মাথার দুপাশে একটি করে ফুলকা রন্ধ্র অবস্থিত যা কানকো দিয়ে আবৃত।
৪. পৌচ্ছিক-পাখনা হোমোসার্কাল ধরনের অর্থাৎ পুচ্ছ পাখনার অংশ দুটি সমান এবং রশ্মিযুক্ত।
৫. বায়ু থলি বা পটকা দেহকে পানিতে ভেসে থাকতে সাহায্য করে।
উদ্দীপকে উল্লেখিত A হলো ৷ Ascidia mentula এবং B হলো রুই মাছ। A ও B কর্ডাটা পর্বের প্রাণী। রুই মাছ মেরুদন্ডী প্রাণীর হলেও Ascidia mentula মেরুদন্ডী প্রাণী নয়। নিচে তা বিশ্লেষণ করা হলো:
কর্ডেট প্রাণীর তিনটি অনন্য বৈশিষ্ট্য রয়েছে: ১. স্থিতিস্থাপক নটোকর্ড, ২. পৃষ্ঠীয় ফাঁপা স্নায়ুরজ্জু ৩. গলবিলীয় ফুলকা রন্ধ্র। এসব বৈশিষ্ট্য সব ধরনের কর্ডেট প্রাণীর জীবনে যে কোন দশায় কিংবা আজীবন পাওয়া যায়। chordata পর্বেও দুটি উপপর্ব রয়েছে যেমন - Urochordata ও Cephalochordata-র সদস্যদের ক্ষেত্রে কর্ডাটার বৈশিষ্ট্য গুলো আজীবন পাওয়া যায়। কিন্তু vertibrata উপ- পর্বের ক্ষেত্রে ভ্রুণ অবস্থায় নটোকর্ড থাকলেও পূর্ণাঙ্গ অবস্থায় তা কশেরুকা নির্মিত মেরুদন্ড দিয়ে প্রতিস্থাপিত হয়। সেজন্য এদের মেরুদন্ডী প্রাণী বলে। তাছাড়া স্নায়ুরজ্জুটি মস্তিষ্ক ও স্নায়ুকাণ্ড দিয়ে প্রতিস্থাপিত হয় ফুলকা রন্ধ্র বন্ধ হয়ে যায় এবং ফুলকা বা ফুসফুসের আভির্ভাব ঘটে।
তাই বলা যায় সকল মেরুদন্ডী প্রাণীর কর্ডেট কিন্তু সকল কর্ডেট মেরুদন্ডী নয়।