A. Nayanㅤ
A. Nayan
13 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘…’ বরিশাল বোর্ড ২০১৯ – সমন্বয় ও নিয়ন্ত্রণ, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই জীববিজ্ঞান📖 বিষয় ২য় পত্র📂 বিভাগ জীববিজ্ঞান🧩 অধ্যায় ৮ম অধ্যায় — সমন্বয় ও নিয়ন্ত্রণ🔢 সৃজনশীল নং ১৩🏫 বোর্ড বরিশাল বোর্ড📅 সাল ২০১৯⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

২য় পত্র · অধ্যায় ৮

✦উত্তর ও বিশ্লেষণANSWER

অক্ষি গোলকের যে বিন্দুতে অপটিক স্নায়ুর অ্যাক্সনগুলো গুলো মিলিত হয় তাকে অন্ধ বিন্দু বলে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

যে হরমোন অন্য অন্তঃক্ষরা গ্রন্থিতে তার হরমোন ক্ষরণে উদ্বৃদ্ধ করে সেগুলো হচ্ছে ট্রপিক হরমোন। সমস্ত পিটুইটারি গ্রন্থি থেকে ট্রপিক হরমোন ক্ষরিত হয় এবং প্রয়োজনে রক্তবাহিকায় ক্ষতির হয়ে সারা দেহে প্রভাব বিস্তার করে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকে চিত্রে A অংশটি হলো ইউট্রিকুলাস। নিচে ইউট্রিকুলাস এর গঠন বর্ণনা করা হলো:

ইউট্রিকুলাস: এটি অন্তঃকর্ণের উপর দিকে গোলাকার প্রকোষ্ঠ। ইউট্রিকুলাস এর সাথে দুটি উলম্ব একটি অনুভূমিক ভাবে অবস্থিত মোট তিনটি অর্ধ বৃত্তাকার নালী থাকে। নালিগুলো পরস্পর সমকোণে অবস্থিত। প্রত্যেক নালীর এক প্রান্ত স্থিত আ্যম্পুলা গঠন করে যার মধ্যে সংবেদী কোষ ও রোম থাকে। রোম গুলো চুনময় ওটোলিথ দানা সম্বলিত জেলির মত ক্যাপুলায় আবৃত। ইউট্রিকুলাস দেহের ভারসাম্য নিয়ন্ত্রণে মস্তিষ্ককে সাহায্য করে এবং দেহ অবস্থানের অনুভূতি উদ্রেক করে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকে চিত্রের B চিহ্নিত অংশটি হল স্যাকুলাস। স্যাকুলাস মানবদেহের শ্রবণ অনুভূতি জাগার কাজে সহায়তা করে। নিচে শ্রবণ এর কৌশল আলোচনা করা হলো:

 

পিনায় সংগৃহীত শব্দ তরঙ্গ বহিঃআউটারি মিটাসে প্রবেশ করে টিমপনিক পর্দাকে আঘাত করলে তা কেঁপে ওঠে। কাপনে মধ্যকর্ণে অবস্থিত ম্যালিয়াস, ইনকাস ও স্টেপিস অস্থি তিনটি এমনভাবে আন্দোলিত হয় যার ফলে প্রথমে ফেনেস্ট্রা ওভালিসের পর্দা ও পরে অন্তঃকর্ণের ককলিয়ার পেরিলিম্ফে কাপন সৃষ্টি হয়। এ আবেগে আউটারি স্নায়ুর মাধ্যমে মস্তিষ্কের শ্রবণ কেন্দ্রের বহিত হলে মানুষ শুনতে পারে। এরপর বাকি শব্দ তরঙ্গ ফেনেস্ট্রা রোটান্ডা পর্দার মাধ্যমে মধু করে চলে আসে এবং প্রমোশিত হয়ে যায়। মাত্রা অনুযায়ী শব্দ উচ্চ, মধ্যম ও নিম্নমানের হয়ে থাকে। এসব মাত্রা গ্রহণের জন্য ককলিয়ার স্ক্যালা মিডিয়ায় বিশেষ স্থান রয়েছে। স্থানগুলো হচ্ছে, উচ্চ মাত্রা গ্রহণের ফেনেস্ট্রা রোটান্ডা সংলগ্ন অংশ, মধ্যম মাত্রা গ্রহণের মাঝামাঝি অংশ এবং নিম্নমাত্রা গ্রহণের শীর্ষের কাছাকাছি অংশ।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘…’ বরিশাল বোর্ড ২০১৯ – সমন্বয় ও নিয়ন্ত্রণ, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)”