| ㅤ | A. Nayan12 Oct 2026 (2 weeks ago) |
সৃজনশীলঃ ‘…’ বরিশাল বোর্ড ২০২১ – নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)

সৃজনশীল প্রশ্ন ও উত্তর
১ম পত্র · অধ্যায় ৭
পুষ্পপুট হলো এমন একটি অবস্থা যখন ফুলের বৃতি ও দলকে আকৃতি ও বর্ণে পৃথক করা যায় না অর্থাৎ দেখতে একই রকম মনে হয়।
আমরা জানি, যখন দু'ধরনের জননকোষ আলাদা দেহে সৃষ্টি হয়। তখন সেই উদ্ভিদকে ভিন্নবাসী উদ্ভিদ বলে। Cycas একটি ভিন্নবাসী। এবং একলিঙ্গ নগ্নবীজী উদ্ভিদ। কারণ এদের দেহে দুই ধরনের স্পোর উৎপন্ন হয় । পুং উদ্ভিদ থেকে ক্ষুদ্রকার, সচল পুংরেণু বা মাইক্রোস্পোর এবং স্ত্রী উদ্ভিদ থেকে বড়, নিশ্চল স্ত্রীরেণু বা মেগাস্পোর উৎপন্ন হয়।
উদ্দীপকের 'A' চিত্রটি হলো Cycas এর মাইক্রোস্পোরোফিল এবং মেগাস্পোরোফিল । Cycas উদ্ভিদে বিকৃত আকৃতির মূলের নাম কোরালয়েড মূল যা মিথোজীবিতার উৎকৃষ্ট উদাহরণ। নিচে তা ব্যাখ্যা করা হলো- Cycas উদ্ভিদে প্রাথমিক পর্যায়ে প্রধান মূল উৎপন্ন হয় । এর প্রধান মূল স্বল্প স্থায়ী অর্থাৎ অল্পকাল বেঁচে থাকে। পরবর্তীতে এর প্রধান মূল নষ্ট। হয়ে কতকগুলো অস্থানিক মূল সৃষ্টি হয়। এ প্রকার অস্থানিক মূল হতে খাড়াভাবে বর্ধিত ছোট ছোট মূল উপরের দিকে উঠে আসে এবং ক্রমাগত দ্ব্যাগ্র শাখার সৃষ্টি করে। শাখাবিশিষ্ট এ সকল মূল এক প্রকার ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয়। মূলের মধ্যে ব্যাকটেরিয়ার বৃদ্ধির সাথে সাথে নীলাভ সবুজ শৈবাল Nostoc, Anabaena দ্বারা । আক্রান্ত হয়। ফলে আক্রান্ত মূলগুলো, স্বাভাবিক সরু না হয়ে বিকৃত আকৃতি ধারণ করে । এই পরিবর্তিত মূলে Nostoc, Anabaena নামক সায়ানো ব্যাকটেরিয়া বসবাস করে। এরা বায়ুমণ্ডলের মুক্ত নাইট্রোজেন। সংবন্ধন করে। এদের মৃতদেহ পচে মাটিতে অধিক পরিমাণে। = নাইট্রোজেন ঘটিত পদার্থ অ্যামোনিয়া জমা হয়। নাইট্রিফাইং ব্যাকটেরিয়া ঐ অ্যামোনিয়াকে নাইট্রেটে পরিণত করে। ফলে জমির উর্বরতা বৃদ্ধি করে। এভাবেই Cycas উদ্ভিদের কোরালয়েড মূল মিথোজীবিতা বা সিমবায়োসিস হিসেবে কাজ করে।
উদ্দীপকে চিত্র 'A' এবং চিত্র 'B' হলো যথাক্রমে নগ্নবীজী উদ্ভিদ Cycas এর মেগাস্পোরোফিল এবং আবৃতবীজী উদ্ভিদ এর ফুলের লম্বচ্ছেদ। নগ্নবীজী এবং আবৃতবীজী উদ্ভিদদ্বয়ের ফুল, ফল এবং নিষেক ক্রিয়া ভিন্ন ধরনের। নিচে তা বিশ্লেষণ করা হলো- আমরা জানি, যেসব উদ্ভিদের ফুলের গর্ভাশয় থাকে না বলে ফল উৎপন্ন হয় না এবং বীজ নগ্ন অবস্থায় থাকে তাকে নগ্নবীজী উদ্ভিদ বলে। এরা স্পোরোফাইট এবং অসমরেণুপ্রসূ অর্থাৎ এরা মাইক্রোস্পোর ও মেগাস্পোর তৈরি করে। পুং পুষ্প মাইক্রোস্পোরোফিল এবং স্ত্রী পুষ্প মেগাস্পোরোফিল দ্বারা গঠিত। মেগাস্পোরোফিল গর্ভাশয়, গর্ভদন্ড ও গর্ভমুণ্ড থাকে না। এর কিনারায় ডিম্বকগুলো নগ্ন অবস্থায় থাকে। পরাগায়নকালে পরাগরেণুগুলো সরাসরি ডিম্বকরন্দ্রে পতিত হয়। এদের দ্বি-নিষেক ঘটে না। শ্বাস বা শস্য উৎপন্ন হয়। ভ্রণে এক বা একাধিক বীজপত্র থাকে। অধিকাংশ ক্ষেত্রে শুক্রাণু ফ্ল্যাজেলাবিহীন। আর্কিগোনিয়া উপস্থিত। জীবনচক্রে অসম আকৃতির জনুক্রম বিদ্যমান । অপরদিকে, যেসব উদ্ভিদের ফুল, ফল ও বীজ উৎপন্ন হয় এবং বীজ ফলের ভেতরে আবৃত অবস্থায় থাকে তাদেরকে আবৃতবীজী উদ্ভিদ বলে। উদ্ভিদ স্পোরোফাইটিক এবং অসমরেণুপ্রসূ। ফুলের গর্ভকেশরে গর্ভাশয়, গর্ভদণ্ড ও গর্ভমুক্ত এ তিন অংশে বিভক্ত। ফল সৃষ্টি হয় এবং বীজ ফলের ভিতর আবৃত অবস্থায় থাকে।