| ㅤ | A. Nayan11 Oct 2026 (2 weeks ago) |
সৃজনশীলঃ ‘…’ বরিশাল বোর্ড ২০২১ – অর্ধপরিবাহী ও ইলেকট্রনিক্স, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)

সৃজনশীল প্রশ্ন ও উত্তর
২য় পত্র · অধ্যায় ১০
মৌলিক AND গেটের আউটপুট NOT গেট যুক্ত করা হলে উক্ত সমবায়টি-ই NAND গেট।
সম্মুখী ঝোঁক ব্যবস্থায় জংশন ডায়োডের ভেতরে হোল ও ইলেকট্রন উভয়ের দ্বারা তড়িৎ প্রবাহ উৎপন্ন হয় বলে প্রবাহ বৃদ্ধি পায় ৷p-n জংশনে ভোল্টেজ যদি এমনভাবে প্রয়োগ করা হয় যে কোষের ধনাত্মক প্রান্ত p টাইপ বস্তুর সাথে এবং ঋণাত্মক প্রান্ত n-type বস্তুর সাথে সংযুক্ত হয়, তাহলে তাকে সম্মুখী ঝোঁক বলে। এক্ষেত্রে কোষের ধনাত্মক প্রান্ত ইলেকট্রনকে p টাইপ বস্তুর দিকে এবং ঋণাত্মক প্রান্ত হোলগুলোকে n টাইপ বস্তুর দিকে টানবে। বিভব প্রাচীরের বিস্তার হ্রাস পাবে এবং এর ফলে n টাইপ বস্তু থেকে ইলেকট্রন জংশন পার হয়ে p টাইপ বস্তুতে যাবে এবং হোল জংশন পার হয়ে n টাইপ বস্তুতে প্রবেশ করবে। এ রকম মনে হবে যে, n-type বস্তু থেকে ইলেকট্রন জংশন পার হয়ে p টাইপ বস্তুতে গিয়ে হোলগুলো পূর্ণ করবে। এর ফলে p-n জংশন ও বহিঃস্থ বর্তনীতে তড়িৎপ্রবাহ চলবে। এই প্রাবহকে সম্মুখী প্রবাহ বলে। ইলেকট্রন ও হোল উভয়ের জন্য এই তড়িৎ প্রবাহ বেশি হয়। প্রযুক্ত বিভব পার্থক্য বৃদ্ধি করলে প্রবাহ আরও বৃদ্ধি পায় ।
দেওয়া আছে,
১নং ট্রানজিস্টরের ক্ষেত্রে,
সংগ্রাহক প্রবাহ, IC=1.056 mA
প্রবাহ বিবর্ধন গুণক, α=0.96
"নিঃসারক প্রবাহ, IE=?
আমরা জানি,
বা,
আমরা জানি, যে ট্রানজিস্টরের ভোল্টেজ লাভ (V_A ) এর মান যত বেশি বিবর্ধক হিসেবে সেটি তত বেশি উপযোগী।
ভোল্টেজ লাভ,
দেখা যাচ্ছে, VA∝β1 অর্থাৎ যে ট্রানজিস্টরের প্রবাহ লাভ β যত বেশি, তার VA তত বেশি।
১নং ট্রানজিস্টরের ক্ষেত্রে,α=0.96
প্রবাহ লাভ, β1= ?
আমরা জানি,
∴ ১ম ট্রানজিস্টরের প্রবাহ লাভ, β1=24
২য় ট্রানজিস্টরের জন্য
নিঃসারক প্রবাহ, IE=1.356 mA
সংগ্রাহক প্রবাহ, IC=1.25mA
প্রবাহলাভ, β2= ?
কিন্ত, IE=IB+IC
বা, IB=IE-IC
∴ ২য় ট্রানজিস্টরের প্রবাহ লাভ β2=11.79
যেহেতু, β1,>β2
সুতরাং, বিবর্ধক হিসেবে উদ্দীপকের চিত্র-১ এর ট্রানজিস্টর বেশি উপয়াগী।