A. Nayanㅤ
A. Nayan
12 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘…’ বরিশাল বোর্ড ২০২২ – নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই জীববিজ্ঞান📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ জীববিজ্ঞান🧩 অধ্যায় ৭ম অধ্যায় — নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ🔢 সৃজনশীল নং ২০🏫 বোর্ড বরিশাল বোর্ড📅 সাল ২০২২⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ৭

✦উত্তর ও বিশ্লেষণANSWER

পরিণত টেরিস উদ্ভিদে পত্রক এর নিম্নতলে দুই কিনারা বরাবর সারিবদ্ধ ভাবে স্পোরাঞ্জিয়াম উৎপন্ন হয়, এগুলো পাতার কিনারায় একত্রিত হয়ে সোরাস গঠন করে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

বর্তমানকালের কোনো জীবিত উদ্ভিদের বৈশিষ্ট্য অতীতকালের কোনো জীবাশ্ম উদ্ভিদের বৈশিষ্ট্যের সাথে মিলসম্পন্ন হলে তাকে জীবন্ত জীবাশ্ম বলা হয়।

এদের সৃষ্টি বহুবছর আগে হয়েছে এবং কোনরকম পরিবর্তন ছাড়াই বেচে আছে কিন্তু এদের সমসাময়িক জীবদের বিলুপ্তি ঘটেছে । যেমন - Cycas একটি জীবন্ত জীবাশ্ম বা লিভিং ফসিল। 

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকে উল্লেখিত চিত্র P হলো Cycas উদ্ভিদের মইক্রোস্পোরোফিল অর্থাৎ পুংরেণুপত্র।

Cycas একটি নগ্নবীজী উদ্ভিদ। এর বৈশিষ্ট্য নিচে উল্লেখ করা হলো-

১। Cycas উদ্ভিদ স্পোরোফাইট। দেহ মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত।

২। উদ্ভিদ খাড়া পাম জাতীয় ।

৩। পাতা বৃহৎ, পক্ষল যৌগিক, কাণ্ডের মাথার দিকে সর্পিলাকারে সজ্জিত।

৪। কচি পাতার ভার্নেশন সারসিনেট ।

৫। পাতায় ট্রান্সফিউশন টিস্যু বিদ্যমান।

৬। গৌণ অস্থানিক কোরালয়েড মূল বিদ্যমান।

৭। গর্ভাশয় না থাকায় এদের ফল সৃষ্টি হয় না, বীজ নগ্ন অবস্থায় থাকে

৮। পুংরেণুপত্রগুলো একত্রিত হয়ে স্ট্রোবিলাস গঠন করে কিন্তু স্ত্রীরেণুপত্র সত্যিকার স্ট্রোবিলাস গঠন করে না।

৯। হেটারোস্পোরিক অর্থাৎ যৌন জননে মেগা ও মাইক্রোস্পোর সৃষ্টি হয়।

১০। বাতাসের মাধ্যমে পরাগায়ন ঘটে।

১১। Cycas-এর শুক্রাণু উদ্ভিদকূলে সর্ববৃহৎ, লাটিমের মতো, সচল ও বহু ফ্ল্যাজেলাবিশিষ্ট।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকে উল্লেখিত চিত্র P হলো Cycas উদ্ভিদের মাইক্রোস্পোরোফিল অর্থাৎ পুংরেণুপত্র এবং Q হলো মেগাস্পোরোফিল অর্থাৎ স্ত্রীরেণুপত্র।

নিচে মাইক্রোস্পোরোফিল ও মেগাস্পোরোফিল এর মধ্যে পার্থক্য উল্লেখ করা হলো –

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘…’ বরিশাল বোর্ড ২০২২ – নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)”