A. Nayanㅤ
A. Nayan
12 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘…’ বরিশাল বোর্ড ২০২২ – টিস্যু ও টিস্যুতন্ত্র, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই জীববিজ্ঞান📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ জীববিজ্ঞান🧩 অধ্যায় ৮ম অধ্যায় — টিস্যু ও টিস্যুতন্ত্র🔢 সৃজনশীল নং ২০🏫 বোর্ড বরিশাল বোর্ড📅 সাল ২০২২⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ৮

✦উত্তর ও বিশ্লেষণANSWER

একই উৎস থেকে সৃষ্ট, একই ধরনের কাজ সম্পন্নকারী সমধর্মী একটি অবিচ্ছিন্ন কোষগুচ্ছকে বলা হয় টিস্যু বা কোষকলা।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

যে ভাজক টিস্যুর কোষসমূহ উদ্ভিদদেহের ত্বক সৃষ্টি করে তাকে প্রোটোডার্ম বলে।

এটি এপিডার্মিস স্তরের জন্ম দেয়। এটি সবচেয়ে বাইরের স্তর। এটি যান্ত্রিক আঘাত থেকে সুরক্ষা করে।এটি মূল, কাণ্ড ও শাখা-প্রশাখার ত্বক সৃষ্টি করে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকে Q একটি একবীজপত্রী উদ্ভিদের মূল। একবীজপত্রী উদ্ভিদের মূলে ভাস্কুলার বান্ডল এর সংখ্যা ছয়ের অধিক থাকে এবং ভিন্ন ভিন্ন ব্যাসার্ধে অবস্থান করে। নিচে এর চিত্র দেয়া হলো-

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকে P হলো সংযুক্ত ভাস্কুলার বান্ডল এবং R হলো কেন্দ্রিক ভাস্কুলার বান্ডল। নিচে এদের তুলনা করা হলো -

i. সংযুক্ত ভাস্কুলার বান্ডলে জাইলেম ও ফ্লোয়েম একই ব্যাসার্ধে পাশাপাশি সংযুক্তভাবে অবস্থান করে। অন্যদিকে, কেন্দ্রিক ভাস্কুলার বান্ডলে জাইলেম ও ফ্লোয়েমের মধ্যে যেকোনো একটি অপরটিকে বেষ্টন করে অবস্থান করে। 

ii. সংযুক্ত ভাস্কুলার বান্ডল প্রধানত দু-প্রকার। যথা- সমপার্শীয় এবং সমদ্বিপার্শ্বীয়। সমপার্শ্বীয় ভাস্কুলার বান্ডলে জাইলেম কেন্দ্রের দিকে এবং ফ্লোয়েম পরিধির দিকে অবস্থান করে। সমদ্বিপার্শ্বীয় ভাস্কুলার বান্ডলে জাইলেম টিস্যুর উভয় পার্শ্বে ফ্লোয়েম অবস্থান করে। এখানে জাইলেম ও ফ্লোয়েমের মাঝে ক্যাম্বিয়াম থাকে। সমপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল দু-ধরনের। যথা- সমপার্শ্বীয় বদ্ধ ও সমপার্শ্বীয় মুক্ত। 
কেন্দ্রিক ভাস্কুলার বান্ডল দু প্রকার। যথা- হ্যাড্রোসেন্ট্রিক ও লেপ্টোসেন্ট্রিক। হ্যাড্রোসেন্ট্রিকের ক্ষেত্রে জাইলেম কেন্দ্রে থাকে এবং একে বেষ্টন করে চতুর্দিকে ফ্লোয়েম থাকে। আবার, লেপ্টোসেন্ট্রিকের ক্ষেত্রে এর বিপরীত অবস্থা পরিলক্ষিত হয়।

iii. সংযুক্ত ভাস্কুলার বান্ডলের ক্ষেত্রে a জাইলেম ও ফ্লোয়েমের মাঝে ক্যাম্বিয়াম থাকতে পারে (যেমন- সমপার্শ্বীয় মুক্ত ও সমদ্বিপার্শ্বীয়)। আবার ক্যাম্বিয়াম নাও থাকতে পারে (যেমন- সমপার্শ্বীয় বদ্ধ)। অন্যদিকে, কেন্দ্রিক ভাস্কুলার বান্ডলে কখনই ক্যাম্বিয়াম থাকে না,- এরা বদ্ধ প্রকৃতির । 

iv. উভয় প্রকার ভাস্কুলার বান্ডল উদ্ভিদর কান্ডে দেখতে পাওয়া যায়। এদের মূলে দেখা যায় না। তবে সংযুক্ত ভাস্কুলার বান্ডল অধিকাংশ ক্ষেত্রে সপুষ্পক উদ্ভিদে এবং কেন্দ্রিক ভাস্কুলার বান্ডল অধিকাংশ ক্ষেত্রে টেরিডোফাইটে দেখা যায়। 

v. সংযুক্ত ভাস্কুলার বান্ডলের উপস্থিতি উন্নত উদ্ভিদকে নির্দেশ করলেও কেন্দ্রিক ভাস্কুলার বান্ডলের উপস্থিতি তুলনামূলকভাবে অনুন্নত উদ্ভিকে নির্দেশ করে। 

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘…’ বরিশাল বোর্ড ২০২২ – টিস্যু ও টিস্যুতন্ত্র, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)”