A. Nayanㅤ
A. Nayan
12 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘…’ বরিশাল বোর্ড ২০২৩ – কোষ ও এর গঠন, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই জীববিজ্ঞান📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ জীববিজ্ঞান🧩 অধ্যায় ১ম অধ্যায় — কোষ ও এর গঠন🔢 সৃজনশীল নং ৩৫🏫 বোর্ড বরিশাল বোর্ড📅 সাল ২০২৩⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ১

✦উত্তর ও বিশ্লেষণANSWER

নিউক্লিওসাইড হলো ১টি নাইট্রোজেনোঅ্যাস বেস একটি পেন্টোজ সুগার রাইবোজ বা ডিঅক্সিরাইবোজের সাথে আবদ্ধ।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

DNA অণুতে পর্যায়ক্রমিকভাবে সজ্জিত প্রতি তিনটি নিউক্লওটাইড এর মধ্যে ১টি গোপ্পন কোড নিহিত থাকে। DNA অণু থেকে যখন mRNA ট্রান্সক্রাইব হয় তখন এই গোপন সংকেত mRNA অণুতে চলে আসে। DNA এর তিনটি নিউক্লওটাইডের বিপরীতে যে তিনটি কমপ্লিমেন্টারি নিউক্লিয়োটাইড mRNA অণুতে সজ্জিত হয় এই তিনটিকে একত্রে বলা হয় কোডন।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকের 'Z' ট্রান্সলেশন প্রক্রিয়া। 

  (i) mRNA যা DNA থেকে জেনেটিক কোড বহন করে নিয়ে আসে। এটি প্রটিন সংশ্লেষণের ছাঁচরূপে ব্যবহার করা হয়। 

  (ii) tRNA যা সুনির্দিষ্ট অ্যামিনো এসিড বহন করে আনে। প্রতিটি অ্যামিনো এসিডের জন্য কমপক্ষে একটি tRNA থাকে। tRNA অণু খুবই ছোট। ৭৫-৮০ টি নিউক্লিয়োটাইড থাকে। tRNA - এর ৩ প্রান্তে অ্যামিনো-অ্যাসিড সংযুক্তির জন্য কোডন থাকে এবং মাঝামাঝি অবস্থায় বিপরীত দিকে mRNA -এর সাথে সংযুক্তির জন্য ৩ বেস এর একটি অ্যান্টিকোডন থাকে।

  (iii) অ্যামিনো এসিড সাধারণত বিশ প্রকার। বিশ প্রকার অ্যামিনো-অ্যাসিডের জন্য ৬১ প্রকার কোডন থাকে।

  (iv) রাইবোজোমঃ রাইবোজোম হল tRNA বসার মঞ্চ। প্রতিটি রাইবোজোম tRNA বসার জন্য দুটি স্থান থাকে, A -স্থান এবং P -স্থান। একটি রাইবোজোম যে কোনো mRNA -র সাথে এবং সকল tRNA এর সাথে সংযুক্ত হতে পারে।

  (v) অ্যাক্টিভেটিং এনজাইমঃ এদেরকে সাধারণত অ্যামিনো-অ্যাসিড সিন্থেটেজ (Aminoacyl-tRNA Synthetases) বলে। প্রতিটি এনজাইমে তিনটি কার্যকরী সাইট থাকে; একটি নির্দিষ্ট অ্যামিনো-অ্যাসিডের জন্য,একটি ATP এর জন্য এবং একটি নির্দিষ্ট tRNA এর জন্য। এনজাইম প্রথমে অ্যামিনো-অ্যাসিড (AA) ও ATP এর সাথে ক্রিয়া করে AA-AMP bond তৈরি করে এবং পাইরুফসফেট বের হয়ে যায়। এরপর এটি tRNA এর সাথে যুক্ত হয়। দুটি অ্যামিনো অ্যাসিডের মধ্যে পেপটাইড বন্ড সৃষ্টির শক্তি এ পর্যায় থেকেই আসে। এনজাইমে tRNA -এর সাথে নির্দিষ্ট অ্যামিনো অ্যাসিড সংযুক্তির পর AMP বের হয়ে যায় এবং পরে এনজাইম মুক্ত হয়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

জীবদেহে জিন-এর প্রকাশের জন্য প্রয়োজন DNA-এর জিন অংশ থেকে RNA (mRNA) সৃষ্টি করা, যাকে বলা হয় ট্রান্সক্রিপশন, এবং mRNA থেকে পলিপেপটাইড চেইন তথা প্রোটিন সৃষ্টি করা, যাকে বলা হয় ট্রান্সলেশন। RNA নির্দেশিত পথে পলিপেপটাইড চেইন তথা প্রোটিন সংশ্লেষণের প্রক্রিয়াই হলো ট্রান্সলেশন। DNA থেকে তথ্য বা নির্দেশ 'কপি' করে থাকে mRNA । DNA এর ভাষাকে RNA এর মাধ্যমে প্রোটিনের ভাষায় রূপান্তরিত করাকে বলা হয় ট্রান্সলেশন। ট্রান্সলেশন রাইবোসোমে সংঘটিত হয়।

  i) mRNA যা DNA থেকে জেনেটিক কোড বহন করে নিয়ে আসে। এটি প্রোটিন সংশ্লেষণের ছাঁচরূপে ব্যবহৃত হয়।

  ii) tRNA যা সুনির্দিষ্ট অ্যামিনো অ্যাসিড বহন করে আনে। প্রতিটি অ্যামিনো অ্যাসিডের জন্য কমপক্ষে একটি tRNA থাকে। tRNA অণু খুবই ছোট। এতে ৭৫-৮০টি নিউক্লিয়োটাইড থাকে। tRNA-এর ৩ প্রান্তে অ্যামিনো অ্যাসিড সংযুক্তির জন্য কোডন থাকে এবং মাঝামাঝি অবস্থায় বিপরীত দিকে mRNA-এর সাথে সংযুক্তির জন্য ৩ বেস-এর একটি অ্যান্টিকোডন থাকে

  iii) অ্যামিনো অ্যাসিড সাধারণত বিশ প্রকার। বিশ প্রকার অ্যামিনো অ্যাসিডের জন্য ৬১ প্রকার কোডন থাকে।

  iv) রাইবোসোম হলো tRNA বসার মঞ্চ। প্রতিটি রাইবোসোমে tRNA বসার জন্য দুটি স্থান থাকে, A-স্থান এবং P-স্থান। একটি রাইবোসোম যে কোনো mRNA-র সাথে এবং সকল tRNA-র সাথে সংযুক্ত হতে পারে।

 একটি নির্দিষ্ট অ্যামিনো অ্যাসিডের জন্য, একটি ATP-এর জন্য এবং একটি নির্দিষ্ট tRNA-এর জন্য। এনজাইম প্রথমে অ্যামিনো অ্যাসিড (AA) ও ATP এর সাথে ক্রিয়া করে AA-AMP bond তৈরি করে এবং পাইরুফসফেট বের হয়ে যায়। এরপর এটি tRNA এর সাথে যুক্ত হয়। দুটি অ্যামিনো অ্যাসিডের মধ্যে পেপটাইড বন্ড সৃষ্টির শক্তি এ পর্যায় থেকেই আসে। এনজাইমে tRNA-এর সাথে নির্দিষ্ট অ্যামিনো অ্যাসিড সংযুক্তির পর AMP বের হয়ে যায় এবং পরে এনজাইম যুক্ত হয়।

সুতরাং একথা নির্দ্য় বলা যায় যে, উদ্দীপকের প্রক্রিয়াটি ট্রান্সলেশন এবং প্রক্রিয়াটি সম্পন্ন করার জন্য mRNA ও tRNA ব্যাপক ভূমিকা পালন করে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘…’ বরিশাল বোর্ড ২০২৩ – কোষ ও এর গঠন, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)”