| ㅤ | A. Nayan10 Oct 2026 (3 weeks ago) |
সৃজনশীলঃ ‘…’ বরিশাল বোর্ড ২০২৩ – পরিমাণগত রসায়ন, রসায়ন, রসায়ন ২য় পত্র (এইচএসসি)

সৃজনশীল প্রশ্ন ও উত্তর
২য় পত্র · অধ্যায় ৩
সমযোজী সিগমা বন্ধনের সুষম ভাঙ্গনের ফলে উৎপন্ন বিজোড় e- যুক্ত মূলককে ফ্রি-র্যাডিকেল বা মুক্তমূলক বলে।
AlCl3 জলীয় দ্রবণে দ্রবীভূত হয়ে Al(OH)3 ও HCl এসিড তৈরি করে। Al(OH)3 একটি দূর্বল ক্ষারক কিন্তু HCl সবল এসিড তাই HCl পূর্ণ বিয়োজিত হয় এবং Al(OH)3 আংশিক। ফলে হ্রবণে H+ এর আধিক্য থাকে বিধায় AlCl3 এর জলীয় দ্রবণ অম্লীয়।
দেওয়া আছে,
পাত্র- P এ,
H2SO4 এর ঘনমাত্রা, S = 0.4 M
H2SO4 এর আণবিক ভর, M = 98
H2SO4 এর,
ppm এককে ঘনমাত্রা = SM × 103
= 0.4 × 98 × 103
= 39200 ppm
H2SO4 এর ঘনমাত্রা 39200ppm।
Q ও P পাত্রকে মিশ্রিত করলে বিক্রিয়া সংঘটিত হয়-
H2SO4 + Na2CO3 Na2SO4 + H2O + CO2
98 80
অর্থাৎ, 1mol H2SO4 1mol Na2CO3
14mL ,, = 14mL Na2CO3
পাত্র P থেকে -
35 mL 0.4 H2SO4 = (35 × 0.4) mL 1M H2SO4
= 14 mL 1M H2SO4
পাত্র Q থেকে,
45mL 0.94M Na2CO3 = (45 × 0.94) mL 1M Na2CO3
= 42.3mL 1M Na2CO3
Na2CO3 অতিরিক্ত আছে (42.3 - 24) বা 28.3 mL মিশ্রণের প্রকৃতি ক্ষারীয়। (Answer)