A. Nayanㅤ
A. Nayan
15 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘বহুতল ভবন দয়াল…’ নটরডেম কলেজ ২০২৪ – আঠারো বছর বয়স, পদ্য, বাংলা ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ সাধারণ📚 বই বাংলা📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ পদ্য🧩 অধ্যায় ১৯তম অধ্যায় — আঠারো বছর বয়স🔢 সৃজনশীল নং ২১🏢 প্রতিষ্ঠান নটরডেম কলেজ📅 সাল ২০২৪⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

বহুতল ভবন দয়াল টাওয়ারে আগুন লাগার পর কালো ধোঁয়ায় চারদিকে ছেয়ে যায় । উৎসুক মানুষের ভিড়ে ফায়ার সার্ভিসের গাড়ি ও অ্যাম্বুলেন্সগুলো ঠিকমতো চলাচল করতে পারছিল না। ঠিক তখনই সাহায্যের হাত বাড়িয়ে দেয় আশপাশের বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা । হাতে হাত ধরে যান চলাচল ও অসহায় মানুষের সাহায্যার্থে এগিয়ে এসেছিল তারা।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ১৯

✦উত্তর ও বিশ্লেষণANSWER

 সুকান্ত ভট্টাচার্যের পিতার নাম নিবারণচন্দ্র ভট্টাচার্য ।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

জীবনের সন্ধিক্ষণে নানা জটিলতা অতিক্রম করতে হয় বলে আঠারো বছর বয়স দুর্যোগে হাল ঠিক রাখতে পারে না ।

আঠারো বছর বয়সে তরুণদের নানাবিধ সমস্যা মোকাবিলা করতে হয়। নানা ধরনের পরিবর্তনের মুখোমুখি হয়ে অপেক্ষাকৃত কম অভিজ্ঞ তরুণেরা ভুলপথে চালিত হতে পারে। নতুন নতুন পরিস্থিতির মোকাবিলা করতে গিয়ে তারা দিকভ্রষ্ট হতে পারে। মূলত আঠারো বছর বয়সে তরুণদের মানসিক ও শারীরিক শক্তির যে স্ফুরণ ঘটে তা অভিজ্ঞতার অভাবে ভুল পথে চালিত হলে তাদের জীবনে দুর্যোগ নেমে আসতে পারে, আর এই দুর্যোগ মোকাবিলায় সচেতনভাবে হাল ধরা কঠিন ।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

‘আঠারো বছর বয়স' কবিতায় উল্লেখিত বিপদে ঝুঁকি নেয়ার যে মানসিকতা আঠারো বছর বয়সে থাকে ঠিক সেই মানসিকতাই ফুটে উঠেছে উদ্দীপকের শিক্ষার্থীদের মধ্যে ।

‘আঠারো বছর বয়স' কবিতায় কবি বলেছেন বয়ঃসন্ধিক্ষণের এই সময়টিতে মানুষের শারীরিক এবং মানসিক পরিবর্তন ঘটে। ফলে আবেগের আতিশয্যে তারা ভালো এবং মন্দ যেকোনো কাজেই সর্বোচ্চ শক্তি নিয়ে এগিয়ে যায় । পদাঘাতে কঠিন বাধা পেরিয়ে মানুষকে বিপথ থেকে রক্ষা করতে ঝুঁকি নিতে জানে তারা। সমাজের বিপদে তারা অগ্রণী ভূমিকা পালন করে। মানবতার কল্যাণে তারা নিজের জীবনকেও বাজি রাখতে জানে ।

উদ্দীপকে বহুতল ভবনের আগুন নেভানোর জন্য তরুণরাই সাহসিকতার সাথে এগিয়ে আসে । যান চলাচল স্বাভাবিক করে আগুন নিভাতে সহায়তা করে। কাঁধে কাঁধ মিলিয় অসহায়দের বিপদ থেকে উদ্ধার করতে এগিয়ে আসে। আলোচ্য ‘আঠারো বছর বয়স' কবিতায়ও দেখা যায়, তারা কোনো কিছুতেই মাথা নোয়াতে জানে না, বিপদের মুখে তারাই অগ্রণী ভূমিকা পালন করে। সুতরাং ‘আঠারো বছর বয়স’ কবিতায় উল্লিখিত তরুণদের মানব কল্যাণে নিজেদের বিলিয়ে দেওয়ার বিষয়টির সাথে উদ্দীপকের শিক্ষার্থীদের মিল রয়েছে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

আত্মত্যাগ ও মানবতা তারুণ্যের একটি অন্যতম বৈশিষ্ট্য।' উদ্দীপক ও ‘আঠারো বছর বয়স' কবিতার আলোকে মন্তব্যটি যথার্থ ।

'আঠারো বছর বয়স' কবিতায় কবি বলেছেন তারুণ্যের শক্তি দমিয়ে রাখা যায় না, তারা তাদের ইচ্ছা পূরণে সর্বোচ্চ বিসর্জন দিতে জানে। এ বয়স পাথরের মতো কঠিন বাধাও পদাঘাতে ভেঙে ফেলতে পারে। আবেগ তাড়িত হয়ে অপরের কল্যাণে নিজের জীবন বাজি রাখতে পারে। তাই এরা যেকোনো ভয়কে জয় করতে পারে। এ বয়স অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে কল্যাণের শপথ নিয়ে অপরের বিপদে এগিয়ে আসতে জানে । উদ্দীপকে বর্ণিত বহুতল ভবনে আগুন লাগায় চারদিকে উৎসুক মানুষের ভিড়ে ফায়ার সার্ভিস এবং অ্যাম্বুলেন্স ঠিকমতো যেতে পারছিল না । তখন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা একত্রিত হয়ে যান চলাচল করতে এগিয়ে আসে এবং তারা অসহায় মানুষকে সাহায্যের হাত বাড়িয়ে দেয় । আলোচ্য 'আঠারো বছর বয়স' কবিতায় বর্ণিত তারুণ্য শক্তির একটি দিক হলো তারা যেকোনো বিপদে মানুষের সাহায্যে এগিয়ে আসে। আত্মত্যাগ ও মানবতা তারুণ্যের একটি বিশেষ বৈশিষ্ট্য যা এ কবিতায় তরুণদের মাঝে রয়েছে বলে কবি উল্লেখ করেছেন । উদ্দীপকেও আমরা দেখি, আগুন নিভানোর কাজে এবং অসহায়দের রক্ষার জন্য তরুণরা একত্র হয়ে এগিয়ে এসেছেন যা মানবতা ও আত্মত্যাগে বলীয়ান হওয়ার অন্যতম দৃষ্টান্ত । তাই বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ ।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘বহুতল ভবন দয়াল…’ নটরডেম কলেজ ২০২৪ – আঠারো বছর বয়স, পদ্য, বাংলা ১ম পত্র (এইচএসসি)”