A. Nayan
A. Nayan
18 Jun 2026 (3 months ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘বিদ্যালয়ের শিক্ষাসফরে ছাত্র-ছাত্রীদের…’ ময়মনসিংহ বোর্ড ২০২৪ – খাদ্য, পুষ্টি এবং পরিপাক, জীববিজ্ঞান (এসএসসি)


Listen to this article
🏫 বোর্ড: ময়মনসিংহ বোর্ড📅 সাল: ২০২৪⭐ গুরুত্ব: ★★★★★

💡 সৃজনশীল প্রশ্ন ও উত্তর

বিদ্যালয়ের শিক্ষাসফরে ছাত্র-ছাত্রীদের জনপ্রতি খাদ্য তালিকায় ভাত ও রুটি ৩০০ গ্রাম, মাংস ও ডাল ২০০ গ্রাম এবং তেল ও মাখন ৫০ গ্রাম বরাদ্দ ছিল।

উত্তর:

উদ্ভিদে নাইট্রোজেন, ম্যাগনেশিয়াম, লৌহ ইত্যাদি পুষ্টি উপাদানের অভাব হলে ক্লোরোফিল সৃষ্টি বিঘ্ন ঘটে। ফলে উদ্ভিদের পাতাগুলো হলুদ হয়ে যায়। পাতা হলুদ হয়ে যাওয়ার প্রক্রিয়াই হলো ক্লোরোসিস।

উত্তর:

ATP জীবন পরিচালনার জন্য জীবকোষে তথা জীবদেহে প্রতিনিয়ত হাজারো রকমের রাসায়নিক বিক্রিয়ায় শক্তি যোগায়। ATP শক্তি জমা রাখে এবং প্রয়োজন অনুসারে অন্য বিক্রিয়ার জন্য উক্ত শক্তি সরবরাহ করে। এ কারণেই ATP রিচার্জেবল ব্যাটারির সঙ্গে তুলনীয়।

উত্তর:

খাদ্য উপাদানের খাদ্য ক্যালরি অনুসারে, ১ গ্রাম শর্করা, আমিষ ও চর্বি থেকে যথাক্রমে ৪, ৪ ও ৯ খাদ্য ক্যালরি পাওয়া যায়।
উদ্দীপক অনুসারে,
৩০০ গ্রাম ভাত ও রুটি (শর্করা) থেকে প্রাপ্ত খাদ্য ক্যালরির পরিমাণ
= ৩০০ × ৪ = ১২০০ কিলোক্যালরি
২০০ গ্রাম মাংস ও ডাল (আমিষ) থেকে প্রাপ্ত খাদ্য ক্যালরির পরিমাণ
= ৩০০ ⨯ 8 = ১২oo কিলোক্যালরি এবং
৫০ গ্রাম তেল ও মাখন (চর্বি) থেকে প্রাপ্ত খাদ্য ক্যালরির পরিমাণ
=৫০ ⨯৯ = 8৫০ কিলোক্যালরি।
অতএব, উদ্দীপকে প্রদত্ত খাদ্য থেকে প্রাপ্ত,
মোট খাদ্য ক্যালরি = ১২০০ + ৮০০ + ৪৫০ কিলোক্যালরি = ২৪৫০ কিলোক্যালরি
আমরা জানি, ১ কিলোক্যালরি = ৪.২ কিলোজুল
∴ ২৪৫০ কিলোক্যালরি = (৪.২ × ২৪৫০) কিলোজুল = ১০২৯০ কিলোজুল।
সুতরাং উদ্দীপকে প্রদত্ত খাদ্য থেকে প্রাপ্ত মোট শক্তির পরিমাণ ১০২৯০ কিলোজুল।

উত্তর:

উদ্দীপকে উল্লিখিত খাদ্যগুলোর মধ্যে ভাত ও রুটি শর্করাজাতীয়, মাংস ও ডাল আমিষ জাতীয় এবং তেল ও মাখন চর্বি জাতীয় খাদ্য। এই খাবারগুলো পরিপাক হওয়ার প্রক্রিয়া নিচে বর্ণনা করা হলো:
খাদ্য গ্রহণের পর মুখগহ্বরে দাঁত ও জিহ্বার সাহায্যে খাদ্য চিবানোর ফলে খাদ্যবস্তু ছোট ছোট টুকরোয় পরিণত হয়। এ সময় লালাগ্রন্থি থেকে লালা নিঃসৃত হয়ে খাদ্যের সাথে মিশে যায় যা খাদ্যবস্তুকে গলাধঃকরণে সাহায্য করে। লালারসের টায়ালিন নামক এনজাইম শর্করা জাতীয় খাদ্যের শ্বেতসারকে মলটোজে পরিণত করে। মুখগহ্বরে আমিষ বা স্নেহজাতীয় খাদ্যের কোনরূপ পরিবর্তন ঘটে না। এরপর খাদ্যদ্রব্য পাকস্থলীতে আসার পর পাকস্থলীর গ্যাস্ট্রিক রসের HCl খাদ্যে অনিষ্টকারী ব্যাকটেরিয়া মেরে ফেলে। এছাড়া HCI নিষ্ক্রিয় পেপসিনোজেনকে সক্রিয় পেপসিনে পরিণত করে এবং পাকস্থলীতে পেপসিনের সুষ্ঠু কাজের জন্য অম্লীয় পরিবেশ সৃষ্টি করে। পেপসিন এনজাইম আমিষকে ভেঙ্গে দুই বা ততোধিক অ্যামাইনো এসিড দিয়ে তৈরি পেপটাইড নামক যৌগে পরিণত করে। শর্করা এবং স্নেহজাতীয় খাদ্য পাকস্থলীতে পরিপাক হয় না। পাকস্থলী খাদ্যকে মন্ডে রূপান্তরিত করে যা পাকস্থলী থেকে ক্ষুদ্রান্ত্রের ডিওডেনামে প্রবেশ করে। এখানে অগ্ন্যাশয় থেকে আসা ক্ষারীয় পাচক রস পাকমণ্ডের অম্লভাব প্রশমিত করে। এ পাচক রসের এনজাইম ট্রিপসিনও অ্যামাইলেজ আমিষ ও শর্করা পরিপাক করতে থাকে এবং লাইপেজ স্নেহ পদার্থের পরিপাক শুরু করে। যকৃতের পিত্তরস এবং পিত্তলবণ স্নেহ জাতীয় খাদ্যগুলোকে পানির সাথে মিশতে সাহায্য করে ও সাবানের খাদ্যে অনিষ্টকারী ব্যাকটেরিয়া মেরে ফেলে। এছাড়া HCI নিষ্ক্রিয় পেপসিনোজেনকে সক্রিয় পেপসিনে পরিণত করে এবং পাকস্থলীতে পেপসিনের সুষ্ঠু কাজের জন্য অম্লীয় পরিবেশ সৃষ্টি করে। পেপসিন এনজাইম আমিষকে ভেঙ্গে দুই বা ততোধিক অ্যামাইনো এসিড দিয়ে তৈরি পেপটাইড নামক যৌগে পরিণত করে। শর্করা এবং স্নেহজাতীয় খাদ্য পাকস্থলীতে পরিপাক হয় না। পাকস্থলী খাদ্যকে মন্ডে রূপান্তরিত করে যা পাকস্থলী থেকে ক্ষুদ্রান্ত্রের ডিওডেনামে প্রবেশ করে। এখানে অগ্ন্যাশয় থেকে আসা ক্ষারীয় পাচক রস পাকমণ্ডের অম্লভাব প্রশমিত করে। এ পাচক রসের এনজাইম ট্রিপসিনও অ্যামাইলেজ আমিষ ও শর্করা পরিপাক করতে থাকে এবং লাইপেজ স্নেহ পদার্থের পরিপাক শুরু করে। যকৃতের পিত্তরস এবং পিত্তলবণ স্নেহ জাতীয় খাদ্যগুলোকে পানির সাথে মিশতে সাহায্য করে ও সাবানের

10 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘বিদ্যালয়ের শিক্ষাসফরে ছাত্র-ছাত্রীদের…’ ময়মনসিংহ বোর্ড ২০২৪ – খাদ্য, পুষ্টি এবং পরিপাক, জীববিজ্ঞান (এসএসসি)”