A. Nayan
A. Nayan
2 Jun 2026 (3 months ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘বিকার A-তে NH4OH…’ যশোর বোর্ড ২০২৫ – মোলের ধারণা ও রাসায়নিক গণনা, রসায়ন (এসএসসি)


Listen to this article
📘 ক্লাস: 9-10🎓 গ্রুপ: বিজ্ঞান📚 বই: রসায়ন📖 ৫ম অধ্যায়🔢 সৃজনশীল নং: ২৮🏫 বোর্ড: যশোর বোর্ড📅 সাল: ২০২৫⭐ গুরুত্ব: ★★★★★

💡 সৃজনশীল প্রশ্ন ও উত্তর

বিকার A-তে NH4OH এর 0.25 mole 500 মি.লি. দ্রবণ আছে। অন্য একটি বিকার, B-তে 0.325 M এর 700 মি.লি. HNO3 এসিডের জলীয় দ্রবণ নেওয়া হলো।

উত্তর:

কোনো মৌলের একটি পরমাণুর ভর এবং একটি কার্বন-12 আইসোটোপের পারমাণবিক ভরের 112 অংশের অনুপাতকে ঐ মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর বলে।

উত্তর:

উৎপাদের শতকরা পরিমাণ বলতে বুঝায়, বিক্রিয়ায় প্রাপ্ত প্রকৃত উৎপাদের পরিমাণ × 100 ও বিক্রিয়া থেকে হিসাবকৃত উৎপাদের পরিমাণের অনুপাত। অর্থাৎ,

উৎপাদের শতকরা পরিমাণ

বিক্রিয়কসমূহ 100% বিশুদ্ধ না হওয়ায় উৎপাদের পরিমাণ লিমিটিং বিক্রিয়ক থেকে হিসাবকৃত পরিমাণ অপেক্ষা কম হয়। কী পরিমাণ উৎপাদ কম পাওয়া যায় তা উৎপাদের শতকরা পরিমাণের মাধ্যমে প্রকাশ করা হয়।

উত্তর:

বিকার-A এর ক্ষেত্রে,

এখানে, NH4OH এর-

মোল সংখ্যা, n=0.25 mole

NH4OH এর আণবিক ভর, M = 35

দ্রবের ভর, w = ?

 

জানা আছে, n=WM

w=n×M=0.25×35=8.75 g

 

আবার, 1 মোল NH4OH=35 g

অর্থাৎ, 35 gNH4OH দ্রবের মোট পরমাণুর সংখ্যা =7×6.023×1023 টি

8.75 gNH4OH দ্রবের মোট পরমাণুর সংখ্যা =7×6.023×1023×8.7535 টি

   =1.05×1024 টি

উত্তর:

উদ্দীপকের বিকার-B তে দ্রব HNO3 এর ভর,

এখানে, HNO3 এর-
ঘনমাত্রা, S =0.325M
আয়তন, V=700 mL
M=63 ( HNO3 এর আণবিক ভর)
দ্রবের ভর, w = ?

 

w= SMV 1000=0.325×63×7001000w=14.33 g

 

অর্থাৎ, বিকার-B এ HNO3 এর ভর 14.33 g

আবার বিকার-A এ  NH4OH এর ভর 8.75 g (গ থেকে)।

দ্রবণদ্বয়ের মিশ্রণে সংঘটিত বিক্রিয়াটি-

বিক্রিয়া মতে,

35 gNH4OH বিক্রিয়া করে =63 gHNO3 এর সাথে

8.75 gNH4OH বিক্রিয়া করে =63×8.7535 gHNO3 এর সাথে

    =15.75 gHNO3 এর সাথে

কিন্তু দ্রবণে HNO3 আছে 14.33 g অর্থাৎ (15. 75 - 14.33) = 1.42g কম রয়েছে। এক্ষেত্রে HNO3 বিক্রিয়া করে সম্পূর্ণ শেষ হয়ে যাবে।

এজন্য HNO3 এ বিক্রিয়ায় লিমিটিং বিক্রিয়ক।

বিক্রিয়া থেকে আরও দেখা যায়,

63 gHNO3 থেকে উৎপন্ন লবণ = 80 g

14.33 gHNO3 থেকে উৎপন্ন লবণ =80×14.3363 g=18.197 g

সুতরাং, উদ্দীপকের দ্রবণদ্বয়ের মিশ্রণে 18.197 g লবণ উৎপন্ন হবে।

8 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘বিকার A-তে NH4OH…’ যশোর বোর্ড ২০২৫ – মোলের ধারণা ও রাসায়নিক গণনা, রসায়ন (এসএসসি)”