A. Nayan
A. Nayan
27 May 2026 (4 months ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘বিনোদ মশাইয়ের মেয়ে…’ – বাংলা ১ম পত্র (এসএসসি)


Listen to this article
📘 ক্লাস: 9-10🎓 গ্রুপ: general📚 বই: বাংলা📖 ২য় অধ্যায় : ফুলের বিবাহ - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়🔢 সৃজনশীল নং:📅 সাল: ২০২৬⭐ গুরুত্ব: ★★★★★

💡 সৃজনশীল প্রশ্ন ও উত্তর

বিনোদ মশাইয়ের মেয়ে বিয়ের উপযুক্ত হওয়ায় তার ঘুম হারাম হয়েছে। মেয়েকে ভালো ঘরে পাত্রস্থ না করে তার শান্তি নেই। অনেক পাত্র দেখলেন কিন্তু মেয়ের জন্য উপযুক্ত কাউকে বাছাই করতে তিনি ব্যর্থ হন। এজন্য ঘটকের সাহায্য নেন। ঘটক মেয়ের উপযুক্ত পাত্র খুঁজে বিয়ের ব্যবস্থা করেন। বিনোদ মশাই ঘটকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উত্তর:

ভ্রমররাজ ঘটক হয়ে মেয়ে দেখতে চাইল।

উত্তর:

"ফর্দ দিবেন, কড়ায় গণ্ডায় বুঝাইয়া দিবে" বুলতে বরের চাহিদা অনুযায়ী যৌতুক/পণসামগ্রী দেওয়ার প্রতিশ্রুতি বোঝানো হয়েছে।
মল্লিকা ফুলের বাবা কন্যা বিবাহযোগ্যা হওয়ায় পাত্রের সন্ধান করতে লাগলেন। কিন্তু কিছুতেই পাত্র স্থির করতে পারলেন না। এ সময় ভ্রমর ঘটক হয়ে মল্লিকা ফুলের বিয়ে দেওয়ার জন্য মল্লিকাবৃক্ষের বাড়ি আসে। বিয়েতে যৌতুক দেওয়া সামাজিক নিয়ম হয়ে দাঁড়িয়েছে। তাই কন্যার বাবার কাছে পণের খবর জানতে চায়। ঘটকের কথা শুনে মল্লিকাবৃক্ষ আলোচ্য উক্তিটি করে।

উত্তর:

উদ্দীপকের সঙ্গে 'ফুলের বিবাহ' গল্পের কন্যাদায়গ্রস্ত পিতার বিয়ে দেওয়ার চিন্তা এবং তা থেকে ঘটক কীভাবে চিন্তা দূর করল তার সাথে সাদৃশ্য রয়েছে।
'ফুলের বিবাহ' গল্পে ক্ষুদ্র বৃক্ষটি আসলে একজন সাধারণ মানুষ, যার অনেক মেয়ে আছে এবং সে তাদের বিয়ে নিয়ে চিন্তিত। ঘটকের মাধ্যমে কন্যা পাত্রস্থ করতে সে ক্ষুদ্র বৃক্ষটির মতো অনেক সমস্যার সম্মুখীন হয়, কিন্তু শেষ পর্যন্ত তার মেয়ের বিয়ে সম্পন্ন হয়।
উদ্দীপকের বিনোদ মশাই ঘরে বিয়ের উপযুক্ত মেয়ে থাকায় রাতে ঠিকমতো ঘুমাতে পারেন না। মেয়েকে ভালো ঘরে পাত্রস্থ না করতে পারলে শান্তি নেই। এজন্য তিনি ঘটকের প্রয়োজনীয়তা উপলব্ধি করেন। ঘটক মেয়ের উপযুক্ত পাত্র খুঁজে বের করে বিয়েতে সহায়তা করেন। 'ফুলের বিবাহ' গল্পেও মল্লিকা ফুল বিয়ের উপযুক্ত হওয়ায় তার বাবা চিন্তিত হয়েছে। নিজে পাত্র স্থির করতে না পেরে ঘটকের সাহায্য নিয়েছে। শেষ পর্যন্ত মল্লিকা ফুলের বিয়ে হয়েছে। তাই বলা যায়, উদ্দীপকের সাথে 'ফুলের বিবাহ' গল্পের সাদৃশ্য রয়েছে কন্যাদায়গ্রস্ত পিতার এবং ঘটকের সাহায্যে বিয়ে দেওয়ার ঘটনায়।

উত্তর:

উপযুক্ত পাত্রের হাতে মেয়েকে সমর্পণে ঘটকের সাহায্যের বিষয়টি থাকায় “উদ্দীপকটি 'ফুলের বিবাহ' গল্পের আংশিক বিষয়ের প্রতিনিধিত্ব করে" মন্তব্যটি যথার্থ।
'ফুলের বিবাহ' গল্পের প্রধান চরিত্র হলো ক্ষুদ্র বৃক্ষ, যিনি কন্যাদায়গ্রস্ত পিতা। তিনি তার মেয়ে মল্লিকার জন্য উপযুক্ত বর খুঁজে বের করার চেষ্টা করেন এবং অবশেষে ঘটকের মধ্যস্থতায় একটি ভালো সম্পর্ক স্থাপন করতে সক্ষম হন। লেখক তাঁর অসাধারণ দক্ষতায় গল্পটিকে বাস্তব ও জীবন্ত করে তুলেছেন।
উদ্দীপকে বিনোদ মশাইয়ের বিয়ের যোগ্য মেয়ে নিয়ে চিন্তার বর্ণনা পাই। মেয়ের জন্য উপযুক্ত পাত্র খুঁজে পেতে পিতা ব্যর্থ হন। এরপর মেয়ের জন্য উপযুক্ত পাত্রের খোঁজে তিনি ঘটকের সহযোগিতা নেন এবং শেষ পর্যন্ত মেয়েকে পাত্রস্থ করতে সমর্থ হন। 'ফুলের বিবাহ' গল্পে মল্লিকা ফুলের বিয়ে নিয়ে তার বাবা চিন্তিত। তার সেই চিন্তা থেকে মুক্ত করতে ঘটকের আবির্ভাব ঘটে।
উদ্দীপকে মেয়ের বিয়ে নিয়ে চিন্তা ও ঘটকের মাধ্যমে সেই চিন্তা থেকে মুক্তি পেয়েছেন বিনোদ মশাই। 'ফুলের বিবাহ' গল্পেও উদ্দীপকের এই বিষয়টি প্রতিফলিত হয়েছে। এছাড়াও বিয়েতে যৌতুক, ঘটকের পাওনা, বিয়েবাড়ির নানা আয়োজন এবং বিয়েকে কেন্দ্র করে আনন্দ উৎসবের বর্ণনা দেওয়া, হয়েছে। তাই বলা যায়, উদ্দীপকটি 'ফুলের বিবাহ' গল্পের আংশিক বিষয়ের প্রতিনিধিত্ব করো।

9 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘বিনোদ মশাইয়ের মেয়ে…’ – বাংলা ১ম পত্র (এসএসসি)”