| ㅤ | A. Nayan12 Oct 2026 (2 weeks ago) |
সৃজনশীলঃ ‘জীববিজ্ঞান ১ম পত্রের…’ বর্ষজীবী বা বহুবর্ষজীবী বীরুৎ ২০২৪ – নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)

জীববিজ্ঞান ১ম পত্রের ক্লাসে শিক্ষক দুটি উদ্ভিদ গোত্র সম্পর্কে বর্ণনা করলেন। ১ম গোত্রটি পাঁচ গর্ভমুন্ড বিশিষ্ট। ২য় গোত্রটি ১ গর্ভপত্র ও ফল ক্যারিওপসিস বিশিষ্ট এবং খাদ্যশস্য উৎপাদনকারী প্রধান উদ্ভিদসমূহ এ গোত্রের অন্তর্ভুক্ত।
সৃজনশীল প্রশ্ন ও উত্তর
১ম পত্র · অধ্যায় ৭
পুষ্পের পুং জননাঙ্গকে স্টামেন বা পুংকেশর বলে।
কাণ্ডের শীর্ষ মুকুল অথবা কাক্ষিক মুকুল থেকে উৎপন্ন শাখা বা শাখাতন্ত্রের উপর পুষ্পের বিন্যাস পদ্ধতিকে পুষ্পমঞ্জরী বা ইনফ্লুরোসেন্স বলে।
পুষ্পমঞ্জরী প্রধানত দু'ধরনের, যেমন- রেসিমোস ও সাইমোস।
১। রেসিমোস (Racemose) বা অনিয়ত পুষ্পবিন্যাস। অনিয়ত বর্ধনশীল (অর্থাৎ ক্রমশ বাড়তে থাকে) মঞ্জরীদওযুক্ত পুষ্পমঞ্জরী। রেসিয়োস পুষ্পমঞ্জরী বিভিন্ন ধরনের হয়।
২।সাইমোস (Cymase) বা নিয়ত পুষ্পবিন্যাস। নিয়ত বর্ধনশীল।অর্থাৎ শীর্ষমুকুলে বৃদ্ধি রহিত হয়ে যায়) মঞ্জরীদজ্যক পুষ্পমঞ্জরী।
উদ্দীপকের দ্বিতীয় গোত্রটি হলো Poaceae বা ঘাস গোত্র। এর পুষ্পবিন্যাসের বিভিন্ন অংশের চিহ্নিত চিত্র নিচে দেয়া হল:
উদ্দীপকের ১ম গোত্রটি হলো Malvaceae গোত্র অপরদিকে ২য় গত্রে আলোচনা করা হয়েছে Poaceae গোত্র নিয়ে। এদের মধ্যে পার্থক্য নিচে দেয়া হল:
|
পার্থক্যের বিষয় |
গোত্র-Poaceae |
গোত্র-Malvaceae |
|
১. স্বরূপ
২. মূল
৩. কাণ্ড
৪. পাতা
৫. পুষ্প
৬. পুংস্তবক
৭. স্ত্রীস্তবক
৮. অমরাবিন্যাস
৯. উদাহরণ |
বর্ষজীবী বা বহুবর্ষজীবী বীরুৎ, কতক বৃক্ষবৎ।
গুচ্ছমূল।
নলাকার, অধিকাংশ মধ্যপর্ব ফাঁপা।
লিগিউলবিশিষ্ট ও সমান্তরাল শিরাবিন্যাস বিশিষ্ট।
পুষ্পিকা নামে পরিচিত, অসম্পূর্ণ, এ্যংশক।
পুংকেশর সাধারণত ৩টি (কখনো ৬টি) পরাগধানী রেখাকার ও সর্বমুখ।
গর্ভপত্র ১টি, গর্ভাশয় একপ্রকাষ্ঠবিশিষ্ট।
মূলীয়
Oryza sativa (ধান) |
বীরুৎ, গুল্ম বা বৃক্ষ; উদ্ভিদ প্রায়শ পিচ্ছিল পদার্থযুক্ত।
প্রধান মূল।
কাষ্ঠল, শাখান্বিত ও বেলনাকার।
মুক্তপার্শ্বীয় উপপত্রযুক্ত শিরাবিন্যাসবিশিষ্ট। ও জালিকা
বৃহৎ, সম্পূর্ণ, পঞ্চাংশক।
পুংকেশর বহু, পরাগধানী একপ্রকোষ্ঠী ও বৃক্কাকার।
গর্ভপত্র সাধারণত ৫-১০টি, গর্ভাশয় সাধারণত ৫ প্রকোষ্ঠবিশিষ্ট।
অক্ষীয়।
Hibiscus rosa-sinensis (জবা) |