| ㅤ | A. Nayan13 Oct 2026 (2 weeks ago) |
সৃজনশীলঃ ‘জীববিজ্ঞান ব্যবহারিক ক্লাসে…’ চট্টগ্রাম বোর্ড ২০২২ – টিস্যু ও টিস্যুতন্ত্র, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)

জীববিজ্ঞান ব্যবহারিক ক্লাসে শিক্ষক একটি উদ্ভিদের দুটি অংশের অন্তর্গঠনের নমুনা স্লাইড তৈরি করে অণুবীক্ষণযন্ত্রে শিক্ষার্থীদের দেখালেন। শিক্ষার্থীরা একটি স্লাইডের নমুনায় উদ্ভিদের নির্দিষ্ট অঙ্গের বহিঃত্বকে এককোষী লোম দেখতে পান। অপর নমুনাটিতে তারা কোনো লোম দেখতে পেল না কিন্তু কিউটিকল অংশ দেখতে পেল।
সৃজনশীল প্রশ্ন ও উত্তর
১ম পত্র · অধ্যায় ৮
সেকেন্ডারি ফ্লোয়েমে অবস্থিত ফাইবারকে বাস্ট ফাইবার বলা হয় ।
যে টিস্যুতন্ত্র উদ্ভিদ অঙ্গের প্রাথমিক গঠন সৃষ্টিতে অংশ নেয় এবং উদ্ভিদ অঙ্গের বহিরাবরণ সৃষ্টি করে, তাকে এপিডার্মাল টিস্যুতন্ত্র বলে।
কাণ্ড, পাতা ও ফুলের বিভিন্ন অংশের ত্বক, বিটপের প্রোটোডার্ম থেকে এবং মূলের মূলম আবৃত অংশের শীর্ষ ভাজক টিস্যুর একটি কোষস্তর থেকে এর উৎপত্তি হয়। এক কথায় এপিডার্মাল টিস্যুর টাপা প্রাইমারি শীর্ষক ভাজক টিস্যু থেকে। এপিডার্মাল টিস্যুতন্ত্র উদ্ভিদের ত্বক, ত্বকীয় উপবৃদ্ধি এবং রন্ধ্র নিয়ে গঠিত।
উদ্দীপকে উল্লেখিত প্রথম নমুনাটি হলো একবীজপত্রী উদ্ভিদের মূলের অন্তর্গঠন। একবীজপত্রী উদ্ভিদের মূলে এককোষী লোম দেখা যায়। নিচে এর চিহ্নিত চিত্র দেয়া হলো-
উদ্দীপকে উল্লেখিত নমুনা দুইটি হলো একবীজপত্রী উদ্ভিদের মূল ও একবীজপত্রী উদ্ভিদের কান্ড।এদের ভাস্কুলার বান্ডল পৃথক।
একবীজপত্রী উদ্ভিদের মূলের ত্বকে কিউটিকল অনুপস্থিত। এতে এককোষী মূলরোম থাকে। একবীজপত্রী উদ্ভিদের কান্ডে কিউটিকল থাকে।একবীজপত্রী উদ্ভিদের মূলে অরীয় ভাস্কুলার বান্ডল দেখা যায় এবং একবীজপত্রী উদ্ভিদের কান্ডে সংযুক্ত ভাস্কুলার বান্ডল দেখা যায়।
জাইলেম এবং ফ্লোয়েম একই ব্যাসার্ধের উপর একই গুচ্ছে যুক্তভাবে অবস্থান করলে তাকে সংযুক্ত ভাস্কুলার বান্ডল বলে। এদের দুইভাগে ভাগ করা হয়; যথা :
(i) সমপার্শ্বীয় এবং (ii) সমদ্বিপার্শ্বীয় ।
সমপার্শ্বীয় ভাস্কুলার বান্ডলকে ২ ভাগে ভাগ করা হয়।
a) বদ্ধ : জাইলেম ও ফ্লোয়েম এর মাঝে ক্যাম্বিয়াম থাকে না। যেমন- একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের ভাস্কুলার বান্ডল।
b) মুক্ত: জাইলেম ও ফ্লোয়েম এর মাঝে ক্যাম্বিয়াম থাকে।যেমন- দ্বিবীজপত্রী উদ্ভিদ ও নগ্নবীজী উদ্ভিদের কান্ডের ভাস্কুলার বান্ডল।
যে ভাস্কুলার বান্ডলে জাইলেম এবং ফ্লোয়েম একত্রে একটি বান্ডলের সৃষ্টি না করে পৃথক পৃথকভাবে ভিন্ন ভিন্ন বান্ডলের সৃষ্টি করে এবং পাশাপাশি অবস্থান করে তাকে অরীয় ভাস্কুলার বান্ডল বলে। একবীজপত্রী ও দ্বিবীজপত্রী উদ্ভিদের মূলে এ ধরনের ভাস্কুলার বান্ডল দেখা যায়।
সুতরাং উপরিউক্ত আলোচনা থেকে বলা যায়,একবীজপত্রী উদ্ভিদের মূল ও একবীজপত্রী উদ্ভিদের কান্ড এদের ভাস্কুলার বান্ডল পৃথক অর্থাৎ একবীজপত্রী উদ্ভিদের মূলে অরীয় ভাস্কুলার বান্ডল ও একবীজপত্রী উদ্ভিদের কান্ডে সংযুক্ত, সমপার্শ্বীয়,বদ্ধ ভাস্কুলার বান্ডল দেখা যায়।