| ㅤ | A. Nayan12 Oct 2026 (2 weeks ago) |
সৃজনশীলঃ ‘জীববিজ্ঞান ব্যবহারিক ক্লাসে…’ কুমিল্লা বোর্ড ২০২১ – কোষ বিভাজন, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)

জীববিজ্ঞান ব্যবহারিক ক্লাসে শিক্ষার্থীরা কোষ বিভাজনের দুটি মডেল পর্যবেক্ষণ করল। তারা দেখল প্রথম মডেলের প্রথম দশায় ক্রোমোসোমগুলো ক্রোমাটিডে বিভক্ত এবং দ্বিতীয় মডেলের প্রথম দশায় ক্রোমোসোমের গায়ে ক্রোমোমিয়ার বিদ্যমান।
সৃজনশীল প্রশ্ন ও উত্তর
১ম পত্র · অধ্যায় ২
মাইটোসিস কোষ বিভাজনের মেটাফেজ পর্যায়ে স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে ক্রোমোসোমের বিন্যস্ত হওয়াকে মেটাকাইনেসিস বলে।
অ্যামাইটোসিস কোষ বিভাজনকে প্রত্যক্ষ কোষ বিভাজন বলা হয়। এ বিভাজন প্রক্রিয়াতে একটি মাতৃকোষের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম জটিল মাধ্যমিক পর্যায় ছাড়াই সরাসরি বিভক্ত হয়ে দুটি অপত্য কোষের সৃষ্টি করে থাকে। ব্যাকটেরিয়া, Amoeba, Yeast প্রভৃতিতে প্রত্যক্ষ কোষ বিভাজন ঘটে থাকে।
উদ্দীপকে উল্লিখিত প্রথম মডেলটি হলো মাইটোসিস কোষ বিভাজনের প্রফেজ পর্যায় এবং দ্বিতীয় মডেলটি হলো মিয়োসিস কোষ বিভাজনের প্রফেজ-১ এর লেপ্টোটিন উপ-পর্যায়। নিচে মাইটোসিস ও মিয়োসিস কোষ বিভাজনের মধ্যে তুলনা করা হলো-
মাইটোসিস কোষ বিভাজন
১. জীবের দেহ কোষে সংঘটিত হয়। ফলে দেহের বৃদ্ধি ঘটে ।
২. মাতৃকোষটি বিভাজিত হয়ে দুটি অপত্য কোষের সৃষ্টি করে।
৩. উৎপন্ন অপত্য কোষের ক্রোমোসোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোসোম সংখ্যার সমান।
৪. বাইভেলেন্ট তৈরি হয় নাহ।
৫. ক্রসিং ওভার ঘটে না। ফলে জিনের সজ্জাবিন্যাসের কোনো পরিবর্তন ঘটে না।
৬. বিবর্তন ও জনুক্রমের সাথে মাইটোসিসের কোনো সম্পর্ক নেই।
মিয়োসিস কোষ বিভাজন
১. জীবের জনন মাতৃকোষে সংঘটিত হয়। ফলে গ্যামেট তৈরি হয়।
২. মাতৃকোষটি বিভাজিত হয়ে চারটি অপত্য কোষের সৃষ্টি করে।
৩. অপত্য কোষের ক্রোমোসোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোসোম সংখ্যার অর্ধেক ।
৪. বাইভেলেন্ট তৈরি হয়।
৫. ক্রসিং ওভার ঘটে। ফলে জিনের সজ্জাবিন্যাস পরিবর্তন ঘটে।
৬. ক্রসিং ওভার এর ফলে জীবের মধ্যে নতুন বৈশিষ্ট্যের সূচনা হয় যা বিবর্তন ও জনুক্রমের পথকে সুগম করে।