| ㅤ | A. Nayan12 Oct 2026 (2 weeks ago) |
সৃজনশীলঃ ‘জীববিজ্ঞান ব্যবহারিক ক্লাসে…’ কুমিল্লা ক্যাডেট কলেজ ২০২৫ – টিস্যু ও টিস্যুতন্ত্র, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)

জীববিজ্ঞান ব্যবহারিক ক্লাসে শরীফ এবং আবির পরীক্ষা করছিলেন। শরীফ এর নমুনা ছিল কচু গাছের মূল এবং আবির এর নমুনা ছিল ভুট্টা গাছের কাণ্ড। আর তাদের নমুনাগুলিতে অনেক শারীরবৃত্তীয় পার্থক্য খুঁজে পেয়েছিল।
সৃজনশীল প্রশ্ন ও উত্তর
১ম পত্র · অধ্যায় ৮
ক্যাম্বিয়াম, জাইলেম ও ফ্লোয়েম সৃষ্টিকারী ভাজক টিস্যুকে প্রোক্যাম্বিয়াম বলে।
কিছু উদ্ভিদের পাতার কিনারা ও শীর্ষে তরল আকারে পানি নির্মোচনের যে বিশেষ ধরনের রন্দ্র থাকে তাকে পানি পত্ররন্দ্র বা হাইডাথোড বলে। হাইডাথোড দিয়ে পানি বের হওয়াকে নির্গমন বা চোয়ানো বা গাটেশন বলে। এ শীর্ষে রক্ষীকোষ দ্বারা পরিবেষ্টিত একটি রন্দ্র থাকে, রন্দ্রের নিচে একটি পত্ররন্দ্রীয় গহ্বর ও গহ্বরের নিচে এপিথেলিয়াম নামক অনেকগুলো অসংলগ্ন কোষ থাকে। এপিথেম বা এপিথেলিয়াম এর নিচে থাকে ট্রাকিডের শেষ প্রান্ত। মূলজ চাপে পানি ট্রাকিডের শেষ প্রান্ত দিয়ে এপিথেম এ জমা থাকে। কচুরিপানা, ঘাস, টমেটো, কচু, প্রিমুলা ইত্যাদি উদ্ভিদে হাইডাথোড দেখা যায়।
উদ্দীপকের আবির এর নমুনাটি ছিল ভুট্টা কান্ডের প্রস্থচ্ছেদ। ভুট্টা হলো একবীজপত্রী উদ্ভিদ যার ভাস্কুলার বান্ডল হলো বন্ধ সমপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল। নিচে ভুট্টা কাণ্ডের ভাস্কুলার বান্ডল ব্যাখ্যা করা হলো-ভুট্টা কান্ডে (একবীজপত্রী উদ্ভিদ কান্ডে) ভাস্কুলার বান্ডল সংখ্যায় অনেক। এরা গ্রাউন্ড টিস্যুতে বিক্ষিপ্তভাবে ছড়ানো থাকে। বান্ডলগুলো সমপার্শ্বীয় এবং বন্ধ। পরিধির দিকে অধিক সংখ্যক অবস্থিত। এরা অপেক্ষাকৃত ছোট আকৃতির এবং ঘনসন্নিবেশিত। প্রতিটি ভাস্কুলার বান্ডল স্ক্লেরেনকাইমা কোষের আবরণী দিয়ে পরিবেষ্টিত। শুধু ফ্লোয়েম ও জাইলেম দিয়ে ভাস্কুলার বান্ডল গঠিত। এতে কোনো ক্যাম্বিয়াম নেই। প্রতিটি বান্ডল নিম্নলিখিত অংশ নিয়ে গঠিত-
জাইলেম: জাইলেম গঠন অনেকটা ইংরেজি 'Y' অথবা 'V' অক্ষরের মতো। মেটাজাইলেম 'Y' এর দুই বাহুতে এবং প্রোটোজাইলেম লেজের দিকে অবস্থিত।
ফ্লোয়েম: এটি জাইলেম টিস্যুর Y অথবা v এর দুই বাহুর মাঝখানে অবস্থিত।
মজ্জা ও মজ্জারশ্মি: এতে ছোট মজ্জা আছে কিন্তু সুস্পষ্ট মজ্জারশ্মি নেই।
উদ্দীপকে উল্লেখিত শরীফ ও আরির এর নমুনা দুটি হলো যথাক্রমে একবীজপত্রী উদ্ভিদের মূল (কচু) এবং একবীজপত্রী উদ্ভিদের কান্ড (ভুট্টা কাণ্ড)। তারা নমুনা দুটির মধ্যে অনেক অন্তর্গঠনগত শারীরবৃত্তীয় পার্থক্য খুঁজে পেয়েছিল নিচে তা বিশ্লেষণ করা হলো-