A. Nayanㅤ
A. Nayan
13 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘জীববিজ্ঞান ব্যবহারিক ক্লাসে…’ রাজশাহী বোর্ড ২০১৯ – ব্রায়োফাইটা ও টেরেডোফাইটা, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই জীববিজ্ঞান📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ জীববিজ্ঞান🧩 অধ্যায় ৬ষ্ঠ অধ্যায় — ব্রায়োফাইটা ও টেরেডোফাইটা🔢 সৃজনশীল নং ১১🏫 বোর্ড রাজশাহী বোর্ড📅 সাল ২০১৯⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

জীববিজ্ঞান ব্যবহারিক ক্লাসে শিক্ষার্থীরা দুইটি উদ্ভিদ পর্যবেক্ষণ করল। একটি উদ্ভিদ থ্যালয়েড, ভাগ শাখাবিশিষ্ট, জীবনচক্রের প্রধান দশা। অপর উদ্ভিদটি হৃৎপিণ্ডাকার, স্বভোজী, জীবচক্রের যৌন জনন দশা। শিক্ষক বললেন, হূৎপিণ্ডাকার উদ্ভিদটির প্রধান দশা রেণুধর।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ৬

✦উত্তর ও বিশ্লেষণANSWER

অনেকগুলো হাইফির একত্রে অবস্থানের ফলে গঠিত ছত্রাক দেহই মাইসেলিয়াম।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

Cycas স্পোরোফাইটিক, বৃক্ষ জাতীয় কাষ্ঠল উদ্ভিদ। এই উদ্ভিদের পাতার সাথে পাম উদ্ভিদ এবং ফার্ন এর পাতার মিল আছে বলে Cycas কে পামফার্ন বলা হয়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

জাউদ্দীপকের থ্যালয়েড উদ্ভিদটি হলো Riccia। নিচে চিত্রসহ বৈশিষ্ট্যগুলো উল্লেখ করা হলো-

i. Riccia-র দেহ থ্যালয়েড অর্থাৎ দেহকে মূল, কান্ড ও পাতায় বিভক্ত করা যায় না।

ii. থ্যালাসটি সবুজ, শায়িত এবং বিষমপৃষ্ঠ।

iii. থ্যালাস দ্ব্যাগ্র শাখান্বিত।

iv. Riccia গ্যামিটোফাইটিক উদ্ভিদ এবং এরা সাধারণত স্যাঁতসেঁতে মাটি এবং ভিজা প্রাচীর গাত্রে জন্মে থাকে।

V. Riccia থ্যালাসগুলো গোলাপের পাপড়ির ন্যায় চক্রাকারে অবস্থান করে।

vi. থ্যালাসের উপর পৃষ্ঠে লম্বালম্বিভাবে মধ্য শিরা থাকে এবং শিরা বরাবর লম্বা খাঁজ থাকে।

vii. থ্যালাসের প্রতিটি শাখার শীর্ষে একটি খাঁজ থাকে, যাকে অগ্রস্থ খাঁজ বলে।

viii. থ্যালাসের নিচে বহুকোষী স্কেল এবং এককোষী রাইজয়েড দেখা যায়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকে উল্লিখিত হৃৎপিণ্ডাকার উদ্ভিদটি হলো টেরিস। টেরিসের রেণুধর বা স্পোরোফাইট এবং লিঙ্গধর বা গ্যামিটোফাইট দশার মধ্যে প্রধান দশা হলো রেণুধর। টেরিস হতে উৎপন্ন সোরাসে স্পোরাঞ্জিয়াম অবস্থিত এবং স্পোরাঞ্জিয়ামের ক্যাপসিউলের ভেতরে অবস্থিত স্পোর মাতৃকোষ ডিপ্লয়েড (2n)। স্পোর মাতৃকোষ মায়োসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে হ্যাপ্লয়েড (n) স্পোর উৎপন্ন করে যা গ্যামিটোফাইটের প্রথম ধাপ। এই হ্যাপ্লয়েড স্পোর অঙ্কুরিত হয়ে হ্যাপ্লয়েড প্রোথ্যালাস সৃষ্টি করে। প্রোথ্যালাসে সৃষ্ট আর্কিগোনিয়াম, অ্যান্থেরিডিয়াম এবং এদের ভেতরে সৃষ্ট ডিম্বাণু ও শুক্রাণু সবই হ্যাপ্লয়েড। এদের নিষেকের ফলে সৃষ্ট উস্পোর ডিপ্লয়েড (2n) যা স্পোরোফাইটিক পর্যায়ের প্রথম ধাপ। এই উম্পোর অঙ্কুরিত হয় এবং ক্রমাগত মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে নতুন স্বভোজী স্পোরোফাইটিক টেরিস উদ্ভিদ সৃষ্টি করে। এই উদ্ভিদে স্পোরোফাইট পর্যায়টি দীর্ঘ এবং গ্যামিটোফাইট স্পোরোফাইটের উপর পূর্ণ বা আংশিক নির্ভরশীল। এদের জীবনচক্রে স্পোরোফাইট তথা রেণুধর দশা প্রধান এবং গ্যামিটোফাইট গৌণ। তাই বলা যায় শিক্ষকের উক্তিটি যথার্থ।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘জীববিজ্ঞান ব্যবহারিক ক্লাসে…’ রাজশাহী বোর্ড ২০১৯ – ব্রায়োফাইটা ও টেরেডোফাইটা, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)”