| ㅤ | A. Nayan12 Oct 2026 (2 weeks ago) |
সৃজনশীলঃ ‘জীববিজ্ঞান ব্যবহারিক ক্লাসে…’ সিলেট বোর্ড ২০২৫ – টিস্যু ও টিস্যুতন্ত্র, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)

জীববিজ্ঞান ব্যবহারিক ক্লাসে শিক্ষার্থীরা একটি উদ্ভিদাংশের প্রস্থচ্ছেদ পর্যবেক্ষণ করে দেখল ভাস্কুলার বান্ডল অসংখ্য এবং ভিত্তিটিস্যুত বিক্ষিপ্তভাবে ছড়ানো।
সৃজনশীল প্রশ্ন ও উত্তর
১ম পত্র · অধ্যায় ৮
যে ভাজক টিস্যুর কোষসমূহ উদ্ভিদদেহের ত্বক সৃষ্টি করে তাই প্রোটোডার্ম।
যে ভাস্কুলার বান্ডলের মাঝখানে জাইলেম এবং তার উপর ও নিচ উভয় পাশে দুই খণ্ড ফ্লোয়েম টিস্যু থাকে তাকে সমদ্বিপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল বলে। সমদ্বিপার্শ্বীয় ভাস্কুলার বান্ডলে জাইলেমের উভয় পাশেই ক্যাম্বিয়াম থাকে, তাই সমদ্বিপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল সব সময়ই মুক্ত। জাইলেমের বাইরের দিকে (পরিধির দিকের) ফ্লোয়েমকে বহিঃফ্লোয়েম এবং ভেতরের দিকের (কেন্দ্রের দিকের) ফ্লোয়েমকে অন্তঃফ্লোয়েম বলে। লাউ, কুমড়া ইত্যাদি উদ্ভিদের কাণ্ডে সমদ্বিপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল উপস্থিত।
উদ্দীপকের উদ্ভিদটি দ্বারা একবীজপত্রী উদ্ভিদকে নির্দেশ করে। নিচে একবীজপত্রী উদ্ভিদ মূলের অন্তর্গঠনের চিহ্নিত চিত্র অঙ্কন করা হলো-
উদ্দীপকের উদ্ভিদটি হলো একবীজপত্রী উদ্ভিদ। নিচে একবীজপত্রী উদ্ভিদের মল ও কাণ্ডের অন্তর্গঠনগত পার্থক্য উল্লেখ করা হলো-