| ㅤ | A. Nayan13 Oct 2026 (2 weeks ago) |
সৃজনশীলঃ ‘জীববিজ্ঞান বইয়ে রুই…’ সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ ২০২৫ – প্রাণীর পরিচিতি, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)

জীববিজ্ঞান বইয়ে রুই মাছ সম্পর্কে বিস্তারিত আলোচনা থেকে রবি জানতে পারে যে, এদের দেহের অভ্যন্তরে বায়ুপূর্ণ এমন একটি বিশেষ অঙ্গ আছে যা পানিতে প্রাণীটির ভারসাম্য রক্ষা ও শ্বসনে ভূমিকা রাখে।
সৃজনশীল প্রশ্ন ও উত্তর
২য় পত্র · অধ্যায় ২
ফুলকা আর্চের অন্তঃকিনারা প্রসারিত হয়ে কাঁটাযুক্ত যে পাতলা গঠন তৈরি, করে তাই ফুলকা রেকার
ঘাসফড়িং-এর মাথায় পৃষ্ঠভাগের উভয় পাশে অবস্থিত বড়, বৃন্তহীন, বৃক্কাকার, উত্তল, কালো অংশকে পুঞ্জাক্ষি বলে। প্রত্যেক পুঞ্জাক্ষি প্রায় দু'হাজার ষড়ভুজাকার ওমাটিডিয়াম নিয়ে গঠিত। প্রতিটি ওমাটিডিয়াম একেকটি দর্শন একক হিসেবে কাজ করে। ওমাটিডিয়ামই পুঞ্জাক্ষির গঠন ও কাজের একক।
উদ্দীপকে উল্লেখিত বিশেষ অঙ্গটি হলো রুই মাছের বায়ুথলি। নিচে রুই মাছের বায়ুথলির গঠন বর্ণনা করা হলো-
রুই মাছের বায়ুথলি একটি খাঁজ দ্বারা দুটি অসম প্রকোষ্ঠে বিভক্ত থাকে। সামনের, প্রকোষ্ঠটি, ছোট এবং পেছনের প্রকোষ্ঠটি বড় গ্রাসনালি ও বায়ুথলির মাঝে একটি সংযোগকারী নালি উপস্থিত। একে ডাক্টাস নিউমেটিকাস বলে।বায়ুথলির বাইরের দিক ঘনসন্নিবিষ্ট রক্তজালক সমৃদ্ধ এর প্রাচীর দুটি স্তর দিয়ে গঠিত। বাইরের যোজক কলা দ্বারা গঠিত স্তর- টিউনিক এক্সটার্না এবং ভেতরের মসৃণ পেশি নির্মিত স্তর টিউনিকা ইন্টারনা বায়ুথলির সম্মুখ প্রকোষ্ঠের অন্তঃপ্রাচীরের এপিথেলিয়াম সংলগ্ন একটি করে লাল বর্ণের গ্যাস গ্রন্থি থাকে এর নাম রিটি মিরাবিলি। সামনের প্রকোষ্ঠের এ গ্রন্থি থেকে গ্যাস দ্বারা বায়ুথলি পূর্ণ হয়। কিন্তু পেছনের প্রকোষ্ঠে বিদ্যমান এ গ্রন্থি গ্যাস শোষণ করে। বায়ুথলির গ্যাসে বিভিন্ন উপাদান থাকতে পারে। বায়ুথলিতে বিদ্যমান গ্যাসের অধিকাংশই অক্সিজেন () এতে সামান্য পরিমাণ নাইট্রোজেন () এবং কার্বন ডাইঅক্সাইড () থাকে। রুই মাছের বায়ুথলি ঘনিষ্ঠভাবে অন্তঃকর্ণের সাথে যুক্ত ভেবেরিয়ান অস্থিমালা নামক একসারি ক্ষুদ্র অস্থি দ্বারা এ সংযোগ স্থাপিত হয়।
উদ্দীপকে উল্লেখিত বিশেষ অঙ্গটি হলো রুই মাছের বায়ুথলি এবং উদ্দীপকের শেষ লাইনটি হলো রুই মাছের বায়ুথলি পানিতে রুই মাছের ভারসাম্য রক্ষা ও শ্বসনে ভূমিকা রাখে। নিচে উক্তিটি বিশ্লেষণ করা হলো-
১. বায়ুথলি প্লাবতা রক্ষাকারী অঙ্গ হিসেবে কাজ করে।
২. বায়ুথলির প্রাচীরে অবস্থিত কৈশিকনালি থেকে বায়ুথলিতে অতিরিক্ত গ্যাস সরবরাহ করে অথবা বায়ুথলি থেকে রক্তে গ্যাস শোষণ করে মাছ তার আপেক্ষিক গুরুত্ব নিয়ন্ত্রণ করতে পারে।
৩. বায়ুথলি মাছের আপেক্ষিক গুরুত্ব নিয়ন্ত্রণ করে পানির নিচে বিভিন্ন গভীরতায় মাছকে স্থির থাকতে সাহায্য করে।
৪. মাছ বায়ুথলির মাধ্যমে শব্দ গ্রহণ করতে পারে।
৫. অনেক মাছের বায়ুথলি শব্দ উৎপাদনে সক্ষম।
৬. অক্সিজেনেরর ভান্ডার হিসেবে বায়ুথলি ব্যবহৃত হয়।