| ㅤ | A. Nayan12 Oct 2026 (2 weeks ago) |
সৃজনশীলঃ ‘জীববিজ্ঞান ল্যাবে শিক্ষক…’ ভোলা সরকারি কলেজ ২০২৬ – কোষ ও এর গঠন, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)

জীববিজ্ঞান ল্যাবে শিক্ষক ছাত্রদের একটি কোষীয় অঙ্গাণুর ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রের চিত্র দেখালেন। অঙ্গাণুটি দ্বিস্তর বিশিষ্ট আবরণী দ্বারা বেষ্টিত, যার অন্তঃপর্দাটি ভেতরের দিকে ভাঁজ হয়ে আঙুলের মতো প্রবর্ধক সৃষ্টি করেছে। শিক্ষক বললেন, এই অঙ্গাণুটি জীবের শ্বসন ও শক্তি উৎপাদনের কেন্দ্রবিন্দু।
সৃজনশীল প্রশ্ন ও উত্তর
১ম পত্র · অধ্যায় ১
কোষপ্রাচীরের প্রধান উপাদান সেলুলোজ।
মসৃণ ও অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে গঠন ও কাজের ভিত্তিতে পার্থক্য করা হলো-
উদ্দীপকে উল্লেখিত অঙ্গাণুটি হলো মাইটোকন্ড্রিয়া। নিচে এর চিহ্নিত চিত্র অঙ্কন করা হলো-
জীবদেহে শক্তি উৎপাদনে উদ্দীপকে উল্লেখিত মাইটোকন্ড্রিয়ার ভূমিকা বিশ্লেষণ করা হলো-
১. কোষের যাবতীয় কাজের জন্য শক্তি উৎপাদন ও নিয়ন্ত্রণ করে।
২. শ্বসন ও প্রোটিন সংশ্লেষণের জন্য প্রয়োজনীয় এনজাইম ও কো-এনজাইম ধারণ করে ।
৩. গ্লাইকোলাইসিস সম্পন্ন করে।
৪. ক্রেবস চক্র, Electron Transport System(ETS), অক্সিডেটিভ ফসফোরাইলেসন সম্পন্ন করে।
৫. ADP থেকে ATP অণু সংশ্লেষণ করে।
৬. বিভিন্ন ধরনের ক্যাটায়ন সঞ্চিত থাকে।
৭. নিজস্ব DNA, RNA সংশ্লেষ করে।
৮. ডিম্বাণু ও শুক্রাণুর গঠনে ও শুক্রাণুর চলনে সহায়তা করে।
৯. স্নেহ বা লিপিড বিপাকে সাহায্য করে।
১০. এরা Ca, K এর সক্রিয় পরিবহনে সক্ষম।
১১. কোষের পূর্বনির্ধারিত মৃত্যু নিয়ন্ত্রণে ভূমিকা রাখে।
১২. অনেক সময় রক্তকণিকা ও হরমোন উৎপাদনে সাহায্য করে ।
১৩. DNA থাকায় সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্সে সাহায্য করে।
সুতরাং বলা যায়, কোষের কার্যকলাপ সম্পন্নের জন্য মাইটোকন্ড্রিয়া অনেক গুরুত্বপূর্ণ।