| ㅤ | A. Nayan13 Oct 2026 (2 weeks ago) |
সৃজনশীলঃ ‘জীববিজ্ঞান শিক্ষক ক্লাসে…’ রাজউক উত্তরা মডেল কলেজ ২০২৫ – প্রাণীর পরিচিতি, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)

জীববিজ্ঞান শিক্ষক ক্লাসে বললেন, তোমাদের পাঠ্যবইতে এমন একটি প্রতীক প্রাণীর বিস্তারিত বর্ণনা দেয়া হয়েছে যা প্রাণীজগতের সর্ববৃহৎ পর্বের অন্তর্ভুক্ত।
সৃজনশীল প্রশ্ন ও উত্তর
২য় পত্র · অধ্যায় ২
পতঙ্গের ভূণ যখন কয়েকটি ধারাবাহিক পরিবর্তনের মাধ্যমে পূর্ণাঙ্গ দশা প্রাপ্ত হয় তখন এ ধরনের ভূণোত্তর পরিস্ফুটনই হচ্ছে রূপান্তর।
যে হৃৎপিণ্ডে হৃৎস্পন্দন গ্যাংগ্লিয়ন বা স্নায়ুগ্রন্থি দ্বারা উৎপন্ন হয় তাকে নিউরোজেনিক হার্ট বলে। হৃত্যন্ত্রের প্রাচীরে হৃৎপেশি টিস্যু এবং পেসমেকার থাকে না। তাই হৃৎবিভব হৃৎপ্রাচীরে সৃষ্টি না হয়ে হত্যন্ত্রের কাছাকাছি অবস্থিত কোনো গ্যাংগ্লিওন বা স্নায়ু গ্রন্থি দিয়ে সৃষ্টি হয়। সকল পতঙ্গে এ ধরনের হৃত্যন্ত্র থাকে। ঘাসফড়িং এর হৃত্যন্ত্রের প্রাচীরে হৃৎপেশি না থাকায় এবং হত্যন্ত্রের গঠন রক্তনালির মতো হওয়ায় ঘাসফড়িং এর হৃত্যন্ত্রকে হৃৎপিণ্ড বলা হয় না।
উদ্দীপকে উল্লেখিত প্রাণীটি হলো ঘাসফড়িং। ঘাসফড়িং এর দর্শন একক হলো পুঞ্জাক্ষির ওমাটিডিয়াম। নিচে ওমাটিডিয়ামের চিহ্নিত চিত্র অঙ্কন করা হলো-
উদ্দীপকে উল্লেখিত প্রাণীটি হলো ঘাসফড়িং। ঘাসফড়িং এর রেচন প্রক্রিয়া একটু ভিন্ন প্রকৃতির। ঘাসফড়িং নাইট্রোজেন ঘটিত বর্জ্য মালপিজিয়ান নালিকার মাধ্যমে শরীর থেকে নিষ্কাশন করে। নিচে তা বিশ্লেষণ করা হলো-
ঘাসফড়িং এর রেচন পদ্ধতি ম্যালপিজিয়ান নালিকা দ্বারা সম্পাদিত হয়। এই নালিকার গোড়ার অংশ নিঃসরণ বা ক্ষরণের জন্য এবং প্রান্তীয় অংশ শোষণের জন্য অভিযোজিত। এ নালিকার বদ্ধ প্রান্তীয় অংশ দ্বারা হিমোসিলের হিমোলিম্ফ থেকে পটাসিয়াম ইউরেট, পানি ও CO₂ শোষিত হয়। নালিকার অভ্যন্তরে এগুলো পরিবর্তিত হয়ে পটাসিয়াম বাই কার্বনেট ও ইউরিক এসিডে পরিণত হয়। নালিকার গোড়ার অংশ দ্বারা পটাসিয়াম বাই কার্বনেট ও কিছু পানি পুনঃশোষিত হয়ে হিমোলিম্ফে ফিরে আসে। রেচন বর্জ্যরূপে ইউরিক এসিড পানির সাথে পৌষ্টিকনালির গহ্বরে প্রবেশ করে। পশ্চাৎ অন্ত্রের মলাশয়ে অধিকাংশ পানি পুনঃশোষিত হয় এবং প্রায় শক্ত ইউরিক এসিড মলের সাথে দেহ হতে নিষ্কাশিত হয়।
আর এভাবেই ঘাসফড়িং নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ দেহ থেকে নিষ্কাশন করে থাকে।