| ㅤ | A. Nayan12 Oct 2026 (2 weeks ago) |
সৃজনশীলঃ ‘জীববিজ্ঞানের শিক্ষক একটি…’ কুমিল্লা বোর্ড ২০২৩ – কোষ ও এর গঠন, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)

জীববিজ্ঞানের শিক্ষক একটি আদর্শ উদ্ভিদকোষের চিহ্নিত চিত্র আঁকলেন, যার বাইরে ‘M’ আবরণীটি নির্জীব কিন্তু ভেতরের ‘N’ আবরণীটি সজীব।
সৃজনশীল প্রশ্ন ও উত্তর
১ম পত্র · অধ্যায় ১
কোষ বা দেহ প্রতিকূল অবস্থায় পতিত হলে লাইসোজোম সম্পূর্ণ কোষ বা দেহকে ধ্বংস করে দেয়, একে অটোলাইসিস বলে। শরীরের রোগজনক অবস্থায় লাইসোজোম কর্তৃত কোষ অঙ্গাণুর পচনকে অটোলাইসিস বলে।
ডিএনএ ট্রান্সক্রিপশনের মাধ্যমে জেনেটিক কোড সমৃদ্ধ এম.আর.এনএ সৃষ্টি করে। এই কোড অনুসারে এক্টির পর একটি অ্যামিনো এসিড যুক্ত হয়ে প্রোটিন সৃষ্টি হয়। অ্যামিনো এসিড যুক্ত হয় রাইবোজোমের কমপ্লেক্সে তাই এটিকে প্রোটিন ফ্যাক্টরি বলা হয়।
উদ্দীপকের M আবরণটি উদ্ভিদ কোষের কোষপ্রাচীর যা নির্জীব।
ভৌত গঠনঃ একটি বিকশিত কোষপ্রাচীর প্রধানত তিনটি স্তরে বিভক্ত দেখা যায়। এর প্রথমটি হল মধ্যপর্দা। মাইটোটিক কোষ বিভাজনের টেলোফেজ পর্যায়ে এর সূচনা হয়। সাইটোপ্লাজম থেকে আসা ফ্যাগমোপ্লাস্ট এবং গলগি বডি থেকে আসা পেকটিন জাতীয় ভেসিকল মিলিতভাবে মধ্যপর্দার সৃষ্টি করে।
সেলুলোজ, হেমিসেলুলোজ, গ্লাইকোপ্রোটিন যা মধ্যপর্দার উপর জমা হয়ে একটি পাতলা স্তর ১-৩mm পুরু তৈরি করে। যা প্রাথমিক প্রাচীর। কোনো কোনো কোষে প্রাথমিক প্রচীরের উপর ১টি স্তর তৈরি হয়। কোষের পূর্ণাঙ্গ বৃদ্ধি হবার পর।এটি অধিকতর পুরু ৫-১০Nm, এতে সেলুলোজ এবং লিগনিন জমা হয়। সেকেন্ডারি প্রাচীর তিনস্তর বিশিষ্ট হয়।
চিত্রঃ কোষ প্রাচীরের গঠন
উদ্দীপকের 'N' আবরণটি কোষস্থ সজীব বস্তু প্রোটোপ্লাজম। কোষঝিল্লী, সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস নিয়ে প্রোটোপ্লাজম গঠিত।
প্রোটোপ্লাজম বিভিন্ন ধরনের উত্তেজনায় সাড়া দেয়, খাদ্য তৈরি, খাদ্য হজম, আত্তিকরণ, শ্বসন, বৃদ্ধি, জনন মেটাবলিক কার্যকলাপ করে থাকে। প্রোটোপ্লাজমের জৈবিক বৈশিষ্ট্যই জীবের বৈশিষ্ট্য। পানি পরিশোষণে সাহায্য করে। নিউক্লিয়াসের কোষের সব ধরনের কাজ নিয়ন্ত্রণ করে। এতে ক্রোমোজম থাকে যার জীবের বৈশিষ্ট্য রক্ষা পায়।
সুতরাং বলা যায়, উদ্দীপকের 'N' বাইরের প্রতিকূল অবস্থা ব্যাপন ও বস্তুর স্থানান্তর, বৃহদানু সংশ্লেষণ, বন্ধন বৃদ্ধি চলনে 'N' (প্রোটোপ্লাজম) আবরণীর গুরুত্ব অপরিসীম।