A. Nayanㅤ
A. Nayan
13 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘জীববিজ্ঞানের শিক্ষক ক্লাশে…’ দিনাজপুর বোর্ড ২০১৯ – নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই জীববিজ্ঞান📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ জীববিজ্ঞান🧩 অধ্যায় ৭ম অধ্যায় — নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ🔢 সৃজনশীল নং ৮৪🏫 বোর্ড দিনাজপুর বোর্ড📅 সাল ২০১৯⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

জীববিজ্ঞানের শিক্ষক ক্লাশে দু’টি আবৃতবীজী উদ্ভিদাংশ দেখিয়ে বললেন, “এদের একটি বিশ্বমানবের ৬০% লোকের খাদ্যের যোগান ও অন্যটি বস্ত্র শিল্পের কাঁচামাল হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ৭

✦উত্তর ও বিশ্লেষণANSWER

Pteris উদ্ভিদের স্পোরোঞ্জিয়াম গুচ্ছকে সোরাস বলে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

ডেঙ্গুর লক্ষণগুল হলো-

১.উচ্চ জ্বর 

২.তীব্র মাথার যন্ত্রণা

৩.চোখের পিছনে ব্যথার অনুভূতি 

৪.মাংসপেশি এবং অস্থি সন্ধি তে যন্ত্রণা 

৫.বমিভাব

৫.মাথাঘোরা

৬.ত্বকে বিভিন্ন স্থানে ফুসকুড়ি

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকের বস্ত্র শিল্পের সাথে জড়িত গোত্রটি হলো Malvaceae। নিচে Malvaceae গোত্রের তিনটি উদ্ভিদের বৈজ্ঞানিক নাম লিখা হলো-

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকের খাদ্য যোগানদানকারী গোত্রটি হলো Poaceae। 

Poaceae গোত্রের অর্থনৈতিক দিক থেকে  গুরুত্ব সর্বাধিক। এছাড়াও কয়েকটি গুরুত্বপূর্ণ উদ্ভিদ আছে যেগুলো প্রতিনিয়ত মানুষের মৌলিক চাহিদা পূরণ করছে।  । নিচে এই  গোত্রের তাৎপর্য বিশ্লেষণ করা হলো-১) ধান : বাঙালির প্রধান খাদ্য ভাত আসে ধানের চাল থেকে। চিড়া, মুড়ি, পিঠা, পায়েস সবই আসে ধান বা চাল থেকে। খড় উঁচু মানের গো-খাদ্য ও জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। ধানের কুড়া থেকে

ভোজা তেল ও হাঁস-মুরগীর খাদ্য প্রস্তুত করা হয়। 

২)  বাঁশ : এটি গৃহ নির্মাণ ও কাগজ তৈরিতে ব্যবহার করা হয়। কুটির শিল্পে বিভিন্ন প্রকার গৃহসজ্জা ও আসবাবপত্র তৈরিতে ব্যবহার করা হয়।  দৈনন্দিন কাজে  বাঁশের গুরুত্ব অপরিসীম।

৩) ইক্ষু : এটি প্রক্রিয়া করে অ্যালকোহল, ভিনেগার তৈরি করা হয়। আখের ছোবড়া পার্টের তৈরিতে করা হয়। এছাড়া জ্বালানির কাজেও ব্যবহার করা হয়।৪)  গম: আটা, সুজি, ময়দা ইত্যাদির জন্য চাষ করা হয়। রুটি, পাউরুটি, বিস্কুট প্রভৃতি তৈরিতে ব্যবহার করা হয়। গমের খড় গো-খাদ্য ও জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়।

৫)  ভুট্টা:  ভুট্টা থেকে পপকন,কর্ণফ্লেক্স  ও খইসহ বিভিন্ন প্রকার খাদ্য তৈরি  হয়। হাঁস-মুরগির খাদ্য ও জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়।

৬)যব বা বার্লি :   যবের ছাতু  স্বাস্থ্যসম্মত  খাদ্য। হরলিক্স ও কমপ্ল্যান জাতীয় খাদ্যদ্রব্যের উপাদান হিসেবে ব্যবহার করা হয়।

৭)  লেমন ঘাস : লেবুর গন্ধযুক্ত ঘাস। সুগন্ধি তেল ও প্রসাধনী ব্যবহার করা হয়। চাইনজি স্যুপেও ব্যবহার করা হয়।

৮)নলখাগড়া :  কাগজের মণ্ড তৈরিতে এটি ব্যবহার করা হয় ।৯)  ঝাড়ুঘাস:  ঝাড়ু তৈরি করা হয়।

১০) দূর্বাঘাসঃ  লন তৈরি,  ওষুধি উদ্ভিদ, রক্তপাত বন্ধ ও ক্ষত নিরাময়ে ভেষজ হিসেবে ব্যবহার করা হয়।

 

দৈনন্দিন জীবনের প্রতিটি কাজে এই গোত্রের ব্যাবহার রয়েছে। তাই বলা যায় ,  Poaceae  গোত্রের  উদ্ভিদ  অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘জীববিজ্ঞানের শিক্ষক ক্লাশে…’ দিনাজপুর বোর্ড ২০১৯ – নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)”