A. Nayanㅤ
A. Nayan
10 Oct 2026 (3 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘[বিয়োজন মাত্রা 50%]…’ চট্টগ্রাম বোর্ড ২০২৫ – মৌলের পর্যাবৃত্তিক ধর্ম ও রাসায়নিক বন্ধন, রসায়ন, রসায়ন ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই রসায়ন📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ রসায়ন🧩 অধ্যায় ৩য় অধ্যায় — মৌলের পর্যাবৃত্তিক ধর্ম ও রাসায়নিক বন্ধন🔢 সৃজনশীল নং ১০৯🏫 বোর্ড চট্টগ্রাম বোর্ড📅 সাল ২০২৫⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

[বিয়োজন মাত্রা 50%] 

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ৩

✦উত্তর ও বিশ্লেষণANSWER

ভরক্রিয়া সূত্রটি হলো- "নির্দিষ্ট উষ্ণতায় কোনো নির্দিষ্ট মুহূর্তে কোনো রাসায়নিক বিক্রিয়ার হার, সেই মুহূর্তে উপস্থিত বিক্রিয়ক পদার্থগুলোর প্রত্যেকটির সক্রিয় ভরের সমানুপাতিক।"

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

অ্যালুমিনিয়াম ক্লোরাইড (AlCl3)  আয়নিক বন্ধন দ্বারা গঠিত হলেও Al3+  আয়নের চার্জ ঘনত্ব অধিক। ফলে Al3+  আয়ন দ্বারা ঋণাত্মক আয়ন (CI) এর পোলারায়ন সহজেই ঘটে। এ অবস্থায় CI আয়নের ইলেকট্রন ঘনত্ব AI পরমাণু ও CI পরমাণুর দুই নিউক্লিয়াসের মাঝখানে অবস্থান নেয়। 

তখন Al পর্রমাণুর যোজ্যতা স্তরে তিন জোড়া বন্ধন ইলেকট্রন থাকে অর্থাৎ অন্টক অপূর্ণ থাকে। তাই অষ্টক পূরণের জন্য দুটি করে AlCl3 অণুর Al পরমাণু পার্শ্ববর্তী Cl পরমাণুর নিঃসঙ্গ ইলেকট্রন যুগলের সাথে সন্নিবেশ বন্ধন দ্বারা ডাইমার অণু অর্থাৎ দ্বি-আণবিক অণু গঠন করে। 

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকের বিক্রিয়াটি- 

বিক্রিয়াটি তাপহারী বিক্রিয়া। নিচে বিক্রিয়ার সাম্যাবস্থার উপর তাপমাত্রা ও চাপের প্রভাব ব্যাখ্যা করা হলো-

তাপমাআরার প্রভাব : বিক্রিয়াটি তাপহারী হওয়ায় তাপমাত্রা বৃদ্ধিতে XCl5 এর বিয়োজন বৃদ্ধি পায়। ফলে বিক্রিয়ার সাম্যারম্পা বাম থেকে ডানে গিয়ে উৎপাদ XCl3 ও Cl2 এর পরিমাণ বৃদ্ধি করে। আবার তাপমাত্রা হাসে XCl5 এর বিয়োজন হ্রাস পায় বলে উৎপাদের পরিমাণ হাস পায়। পরীক্ষায় দেখা গেছে, 500K তাপমাত্রায় বিক্রিয়ায় ভালো উৎপাদ পাওয়া যায়। 

চাপের প্রভাব : বিক্রিয়াটি আয়তন বৃদ্ধির মাধ্যমে ঘটে (বিক্রিয়কের মোল সংখ্যা 1 ও উৎপাদের মোলসংখ্যা 2)। কাজেই তুলনামূলক কম চাপে XCl5 এর বিয়োজন অধিক হয় এবং বিক্রিয়ার সাম্যাবস্থা বাম থেকে ডানে গিয়ে উৎপাদ XCl3 ও Cl2 এর পরিমাণ বৃদ্ধি করে। চাপ বৃদ্ধিতে XCl5 এর বিয়োজন হ্রাস পায় বলে উৎপাদের পরিমাণ কমে যায়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকের বিক্রিয়াটি-

 XCl5( g)⇌XCl3( g)+Cl2( g) 

দেওয়া আছে, চাপ, = P atm

∴XCl5 এর আংশিক চাপ, PXCl5=1−α1+α×Patm

XCl3 এর আংশিক চাপ, PXCl3=α1+α×Patm

এবং Cl2 এর আংশিক চাপ, PCl2=α1+α×Patm

সুতরাং, বিক্রিয়াটির সাম্যধ্রুবক,

 

Kp=PXCl3×PCl2PXCl5=α1+α×P×α1+α×P1−α1+α×P

 

বা, Kp=α2(1+α)2×P×(1+α)(1−α)=α2×P(1+α)(1−α)

বা, Kp=α21−α2×P

বা, Kp=(0.5)21−(0.5)2×P[ দেওয়া আছে, α=50%=0.5]

বা, Kp=13×P

∴P=3×Kp

সুতরাং, বিক্রিয়ার প্রয়োজনীয় চাপ Kp এর তিনগুণ।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘[বিয়োজন মাত্রা 50%]…’ চট্টগ্রাম বোর্ড ২০২৫ – মৌলের পর্যাবৃত্তিক ধর্ম ও রাসায়নিক বন্ধন, রসায়ন, রসায়ন ১ম পত্র (এইচএসসি)”