A. Nayan
A. Nayan
22 Jun 2026 (3 months ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘ব্যাংক কর্মকর্তা জসিম…’ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ ২০২৬ – উমর ফারুক, পদ্য, বাংলা ১ম পত্র (এসএসসি)


Listen to this article
🏢 প্রতিষ্ঠান: আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা📅 সাল: ২০২৬⭐ গুরুত্ব: ★★★★★

💡 সৃজনশীল প্রশ্ন ও উত্তর

ব্যাংক কর্মকর্তা জসিম সাহেব গ্রাহকদের সেবা দিতে কার্পণ্য করেন না। বরং নিজের মোবাইল ফোন ব্যবহার করে গ্রাহকদের প্রয়োজনীয় তথ্য ইন্টারনেটের মাধ্যমে বের করে দেন। মধ্যাহ্নভোজের বিরতিতেও তিনি প্রয়োজনে গ্রাহকদের সেবা প্রদান করেন। অপরদিকে তার সহকর্মী আনিস সাহেব গ্রাহকদের কাছ থেকে অন্যায়ভাবে অতিরিক্ত অর্থ আদায় করেন। অবৈধভাবে রোজগার করে তিনি আরাম-আয়েশে দিনাতিপাত করতে থাকেন। 

উত্তর:

মদ্যপানের অপরাধের শাস্তিস্বরূপ বেত্রাঘাতের ফলে আবু শাহমার মৃত্যু হয়। 

উত্তর:

"পড়েছে কুটির, তুমি পড়নি ক'নুয়ে"- চরণটিতে উমর (রা)-এর চারিত্রিক দৃঢ়তা প্রকাশ পেয়েছে।

হজরত উমর (রা) ছিলেন অর্ধ পৃথিবীর শাসক। কোনো রকম বিলাসিতা তাঁর চরিত্রে স্পর্শ করতে পারেনি। তাঁর প্রাসাদ ও সিংহাসন দুটোই ছিল সামান্য খেজুর পাতা দিয়ে তৈরি। বারবার ঝড়ে তাঁর প্রাসাদ ভেঙে গুঁড়িয়ে গেলেও তিনি কখনো সত্য-ন্যায়ের পথ থেকে বিচ্যুত হননি। শত প্রলোভন, বিলাস-ব্যসনকে অতিক্রম করে দৃঢ়তার সঙ্গে সত্যের ওপর আমৃত্যু দাঁড়িয়ে ছিলেন তিনি। 

উত্তর:

জসিম সাহেবের কর্মকাণ্ডে 'উমর ফারুক' কবিতার হজরত উমর (রা)-এর চরিত্রের নিষ্ঠা ও প্রজাবাৎসল্যের দিকটি প্রকাশ পেয়েছে।

'উমর ফারুক' কবিতায় কবি ইসলামের দ্বিতীয় খলিফা হজরত উমর (রা)-এর জীবনাদর্শ ফুটিয়ে তুলেছেন। উমর (রা) ছিলেন একজন নিষ্ঠাবান শাসক। গভীর রাতে নিজের কাঁধে করে খাবারের বস্তা বয়ে নিয়ে ক্ষুধার্ত প্রজার ঘরে পৌছে দিতেও তিনি কুণ্ঠিত হননি।

উদ্দীপকের জসিম সাহেবও একজন নিষ্ঠাবান ব্যাংক কর্মকর্তা। তিনি সব সময় গ্রাহকসেবায় অবিচল। প্রয়োজনে তিনি খাবারের বিরতির সময়েও গ্রাহকদের সেবা প্রদান করতে দ্বিধাবোধ করেন না। 'উমর ফারুক' কবিতায় হজরত উমর (রা)-এর নিষ্ঠার দিকটি কবি গুরুত্বের সাথে ফুটিয়ে তুলেছেন। হজরত উমর গভীর রাতে ছদ্মবেশে নগর ভ্রমণে বের হয়ে প্রজাদের খোঁজ নিতেন। একবার ক্ষুধার যন্ত্রণায় কাতর হতে দেখে তিনি নিজের কাঁধে করে দুঃখী প্রজার তাঁবুতে খাবার পৌঁছে দেন। উদ্দীপকের জসিম সাহেবের মধ্যে হজরত উমর (রা)-এর নিষ্ঠা ও প্রজাদরদি চরিত্র বৈশিষ্ট্য ফুটে উঠেছে। 

উত্তর:

উদ্দীপকের আনিস সাহেবের মতো অসৎ লোককে আদর্শ মানুষ হতে হলে উমর (রা)-এর চরিত্রের নিষ্ঠা, সাম্যবাদ, কোমলতা ও অনাড়ম্বর জীবনযাপনের গুণগুলো অর্জন করতে হবে।

'উমর ফারুক' কবিতায় কবি হজরত উমর (রা)-এর চরিত্রের - মাহাত্ম্য, মানবিকতা ও সাম্যবাদী দৃষ্টিভঙ্গির প্রকাশ ঘটিয়েছেন। তিনি ছিলেন নিষ্ঠাবান, সাম্যবাদী, আড়ম্বরহীনতার মূর্ত প্রতীক।

উদ্দীপকের আনিস সাহেব একজন অসৎ ব্যাংক কর্মকর্তা, যিনি তার দায়িত্বে নিষ্ঠাবান নন। আড়ম্বর জীবনের আশায় তিনি অবৈধ রোজগারের পথে পা বাড়ান। অন্যদিকে 'উমর ফারুক' কবিতায় হজরত উমর (রা) একজন ন্যায়নিষ্ঠ শাসক। তিনি তার দায়িত্বে সব সময় নিষ্ঠাবান ছিলেন। ভোগবিলাসী আড়ম্বরতাপূর্ণ জীবনযাপনের সুযোগ থাকলেও তিনি কখনো অসৎ সম্পদের দ্বারা আড়ম্বরতার সুযোগ গ্রহণ করেননি।

উদ্দীপকের আনিস সাহেবের চরিত্রের গুণাবলি হজরত উমরের সম্পূর্ণ বিপরীত মেরুর। তাই তাকে আদর্শ মানুষ হতে হলে 'উমর ফারুক' কবিতায় বর্ণিত হজরত উমরের চরিত্রের আদর্শ অনুসরণ করতে হবে। তাকে হজরত উমরের মতো তার দায়িত্ব পালনে নিষ্ঠাবান হতে হবে। আড়ম্বর জীবনের মোহ ভুলে সৎপথে আয়ের দ্বারা অনাড়ম্বর ও স্বাভাবিক জীবন যাপন করতে হবে। সততা ও সাম্যবাদের আদর্শে উজ্জীবিত হয়ে সকল গ্রাহকের সাথে ভালো ব্যবহার করতে হবে। উল্লিখিত চরিত্র বৈশিষ্ট্য অর্জনের মাধ্যমে আনিস সাহেব আদর্শ মানুষ হতে পারেন।

9 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘ব্যাংক কর্মকর্তা জসিম…’ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ ২০২৬ – উমর ফারুক, পদ্য, বাংলা ১ম পত্র (এসএসসি)”