A. Nayanㅤ
A. Nayan
13 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘ব্যবহারিক ক্লাসে জনাব…’ a – ব্রায়োফাইটা ও টেরেডোফাইটা, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই জীববিজ্ঞান📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ জীববিজ্ঞান🧩 অধ্যায় ৬ষ্ঠ অধ্যায় — ব্রায়োফাইটা ও টেরেডোফাইটা🔢 সৃজনশীল নং ৩🏢 প্রতিষ্ঠান a⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

ব্যবহারিক ক্লাসে জনাব রিচার্ড তার ছাত্র-ছাত্রীদেরকে একটি উদ্ভিদ দেখালেন। তিনি বর্ণনা করলেন যে, এটি অপুষ্পক উদ্ভিদ। এটি হৃৎপিণ্ডাকার একটা গঠন থেকে তার জীবনচক্র শুরু করে। [ফৌজদারহাট ক্যাডেট কলেজ, চট্টগ্রাম]

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ৬

✦উত্তর ও বিশ্লেষণANSWER

মস ও ফার্নের স্ত্রীজননাঙ্গকে আর্কিগোনিয়াম বলে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্ভিদের জীবনচক্রে গ্যামোটোফাইট জনুর সাথে স্পোরোফাইটিক জনুর পর্যায়ক্রমে আবির্ভাবকে জনুক্রম বলে। মস উদ্ভিদের জীবনচক্রে সুস্পষ্ট জনুক্রম বিদ্যমান। কারণ এ উদ্ভিদের জীবনচক্র সম্পন্ন করতে গ্যামেটোফাইটিক পর্যায়ের পরে স্পোরোফাইটিক পর্যায় এসে থাকে এবং স্পোরোফাইটিক পর্যায় পার হয়ে 'পুনরায় গ্যামেটোফাইটিক পর্যায়ের উদ্ভব ঘটে। এভাবে গ্যামেটোফাইটিক জনুর সাথে স্পোরোফাইটিক জনু অথবা স্পোরোফাইটিক জনুর সাথে গ্যামেটোফাইটিক জনুর পর্যায়ক্রমিক আবির্ভাবকে জনুক্রম বলা হয়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকে উল্লেখিত হৃৎপিণ্ডাকৃতির গঠনবিশিষ্ট অঙ্গটি হলো। টেরিসের প্রোথ্যালাস। নিচে টেরিসের প্রোথ্যালাসের চিহ্নিত চিত্র অঙ্কন করা হলো-

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকে উল্লেখিত জীবটি হলো Pteris উদ্ভিদ এবং হৃৎপিণ্ডাকার গঠনটি হলো প্রোথাল্যাস। আর জীবন চক্র হলো Pteris এর জনুক্রম। টেরিসের জনুক্রমের জন্য প্রোথ্যালাস অত্যাবশ্যকীয়। নিচে তা বিশ্লেষণ করা হলো- 

টেরিসের জীবনচক্রে সুস্পষ্টভাবে দুটি জনুর পর্যায়ক্রমিক আবর্তন ঘটে। স্পোরোফাইটিক জনুর শেষে হ্যাপ্লয়েড স্পোর (n) গঠিত হয়। স্পোরগুলো অঙ্কুরিত হয়ে প্রোথ্যালাস গঠন করে। প্রোথ্যালাসের অঙ্কীয় তলে আর্কিগোনিয়া এবং অ্যাম্বেরিডিয়া জন্মে। যেখানে যথাক্রমে ডিম্বাণু ও শুক্রাণু সৃষ্টি হয়। উভয় প্রকার হ্যাপ্লয়েড গ্যামেট
মিলিত হয়ে ডিপ্লয়েড জাইগোট (2n) গঠন করে। এভাবে গ্যামিটোফাইটিক জনুর সমাপ্তি ঘটে এবং স্পোরোফাইটিক জনু পুনরায় শুরু হয় এবং আবার স্পোর (n) তৈরি করে। এভাবে টেরিসের জীবনচক্র চক্রাকারে চলতে থাকে। টেরিসের জীবনচক্রে যদি স্পোর থেকে প্রোথ্যালাস গঠিত না হয় তবে ডিম্বাণু ও শুক্রাণু সৃষ্টি হবে না। ফলে কোনো জাইগোট গঠন হবে না এবং স্পোরোফাইটিক উদ্ভিদও উৎপন্ন হবে না। মোটকথা টেরিসের জনুক্রমই বন্ধ হয়ে যাবে। 

অতএব, উপর্যুক্ত আলোচনা থেকে স্পষ্টরূপে বুঝা যায় যে, টেরিসের জনুক্রমে প্রোথ্যালাসের ভূমিকা অপরিহার্য।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘ব্যবহারিক ক্লাসে জনাব…’ a – ব্রায়োফাইটা ও টেরেডোফাইটা, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)”