| ㅤ | A. Nayan12 Oct 2026 (2 weeks ago) |
সৃজনশীলঃ ‘ব্যবহারিক ক্লাসে শিক্ষার্থীরা…’ সরকারি আজিজুল হক কলেজ ২০২৫ – টিস্যু ও টিস্যুতন্ত্র, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)

ব্যবহারিক ক্লাসে শিক্ষার্থীরা নমুনা ক-এর ভূ-নিম্নস্থ শোষক অঙ্গ ও নমুনা খ-এর পাতা বহনকারী বায়বীয় অঙ্গের প্রস্থচ্ছেদ পর্যবেক্ষণ করে চমকপ্রদ কিছু তথ্য পেল।
সৃজনশীল প্রশ্ন ও উত্তর
১ম পত্র · অধ্যায় ৮
দুটি ভিন্ন তরঙ্গদৈর্ঘ্যের আলোকরশ্মি প্রয়োগ করে সালোকসংশ্লেষণের হার বৃদ্ধির ঘটনাকে এমারসন ইফেক্ট বলে।
পাতা সালোকসংশ্লেষণসহ উদ্ভিদের অন্যান্য গুরুত্বপূর্ণ শারীরবৃত্তীয় প্রক্রিয়ার সংঘটন স্থান। গাছের পাতা চ্যাপ্টা হওয়ার প্রধান কারণ হলো সূর্যালোকের সর্বাধিক শোষণ করতে পারার প্রবণতা। পাতা চ্যাপ্টা ও পাতলা হওয়ার কারণে সূর্যের আলো সহজেই কোষকলা ভেদ করে পাতার ক্লোরোপ্লাস্টযুক্ত টিস্যুতে পৌঁছাতে পারে এবং সালোকসংশ্লেষণ ঘটাতে পারে। তাছাড়া চ্যাপ্টা হওয়ার দরুণ পত্রফলকের ক্ষেত্রফলও বেশি হয়, যা প্রস্বেদন ও গ্যাসীয় বিনিময়ের জন্য প্রয়োজনীয়।
নমুনা-ক দ্বারা উদ্ভিদের মূলকে নির্দেশ করা হয়েছে। নিচে এর অন্তর্গঠনের চিহ্নিত চিত্র অঙ্কন করা হলো-
নমুনা-খ এর তথ্য পর্যালোচনা করে এটিকে উদ্ভিদের কাণ্ড হিসেবে চিহ্নিত করা যায়। নিচে এর ভাস্কুলার বান্ডলের বর্ণনা দেওয়া হলো-
জাইলেম ও ফ্লোয়েমের পারস্পরিক অবস্থানের ভিত্তিতে ভাস্কুলার বান্ডলকে তিন ভাগে ভাগ করা যায়। যথা- i. সংযুক্ত ii. অরীয় এবং iii. কেন্দ্রীয়।
i. সংযুক্ত ভাস্কুলার বান্ডল: যে ভাস্কুলার বান্ডলে জাইলেম ও ফ্লোয়েম টিস্যু একই ব্যাসার্ধের উপর একই সঙ্গে অবস্থান করে তাকে সংযুক্ত ভাস্কুলার বান্ডল বলে। এটি আবার দুই প্রকার- ক. সমপার্শ্বীয় খ. সমদ্বিপার্শ্বীয়।
ক. সমপার্শ্বীয়: একখণ্ড ফ্লোয়েম টিস্যু এবং এক খণ্ড জাইলেম টিস্যু একই ব্যাসার্ধে অবস্থান করে এবং ফ্লোয়েম বাইরের দিকে এবং জাইলেম ভেতরের দিকে বিন্যস্ত থাকে তাকে সমপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল বলে। যেমন- পুষ্পক উদ্ভিদের কাণ্ডে এ ধরনের ভাস্কুলার বান্ডল দেখা যায়।
খ. সমদ্বিপার্শ্বীয়: যে ভাস্কুলার বান্ডলের মাঝখানে জাইলেম এবং তার উপর ও নিচ উভয় পাশে দুই খণ্ড ফ্লোয়েম টিস্যু থাকে তাকে সমদ্বিপার্শীয় ভাস্কুলার বান্ডলু বলে। যেমন- দ্বিবীজপত্রী উদ্ভিদের (লাউ, কুমড়া ইত্যাদি) কাণ্ডে এ ধরনের ভাস্কুলার বান্ডল দেখা যায়।
ii. অরীয় ভাস্কুলার বান্ডল: যে ভাস্কুলার বান্ডলে জাইলেম ও ফ্লোয়েম টিস্যুগুচ্ছ পৃথকভাবে এবং পর্যায়ক্রমে অক্ষীয় ব্যাসার্ধে বিন্যস্ত থাকে, তাকে অরীয় ভাস্কুলার বান্ডল বলে। যেমন- সপুষ্পক উদ্ভিদের মূলে এ ধরনের ভাস্কুলার বান্ডল দেখা যায়।
iii. কেন্দ্রীয় ভাস্কুলার বান্ডল: যে ভাস্কুলার বান্ডলে জাইলেম অথবা ফ্লোয়েমের যেকোনো একটি কেন্দ্রে থাকে এবং অন্যটি তাকে চারদিক থেকে ঘিরে রাখে তাকে কেন্দ্রীয় ভাস্কুলার বান্ডল বলে। যেমন- টেরিডোফাইটা বা ফার্ন জাতীয় উদ্ভিদে এ ভাস্কুলার বান্ডল বেশি দেখা যায়।