| ㅤ | A. Nayan10 Oct 2026 (2 weeks ago) |
সৃজনশীলঃ ‘ব্যবহৃত প্রতীকগুলো মৌলের…’ রাজশাহী বোর্ড ২০২৩ – মৌলের পর্যাবৃত্তিক ধর্ম ও রাসায়নিক বন্ধন, রসায়ন, রসায়ন ১ম পত্র (এইচএসসি)

ব্যবহৃত প্রতীকগুলো মৌলের প্রকৃত প্রতীক নয়।
সৃজনশীল প্রশ্ন ও উত্তর
১ম পত্র · অধ্যায় ৩
ক্যাটায়নের নিউক্লিয়াস দ্বারা অ্যানায়নের ইলেকট্রন মেঘের বিকৃতিকে পোলারায়ন বলে।
উভমুখী বিক্রিয়া একটি অসম্পূর্ণ বিক্রিয়া। কারণ একটি উভমুখী বিক্রিয়া করে যেমন উৎপাদ উৎপন্ন করে তেমনি একই সময়ে উৎপাদ পদার্থগুলোও উৎপন্ন হওয়ার সাথে সাথে পরস্পরের সাথে বিক্রিয়া করে বিক্রিয়ক পদার্থে পরিবর্তিত হয়। এ দুই বিপরীতমুখী বিক্রিয়া একই সাথে চলতে থাকে। এ জাতীয় বিক্রিয়ার ক্ষেত্রে সম্মুখ বিক্রিয়ায় গতিবেগের পাশাপাশি পশ্চাৎমুখী বিক্রিয়ার গতিবেগও বর্তমান থাকে। ফলে এ জাতীয় বিক্রিয়া কখনো শেষ হয় না।
উদ্দীপকের তথ্যমতে, A, B, D মৌল তিনটি যথাক্রমে H(1), F(9) ও O(8)। তাই AB ও যৌগদ্বয় হলো HF ও । HF অপেক্ষা এর স্ফুটনাঙ্ক বেশি। নিচে এর কারণ ব্যাখ্যা করা হলো-
উদ্দীপকের HF ও যৌগদ্বয়ের কেন্দ্রীয় মৌল F ও O উভয়টিই তীব্র তড়িৎ ঋণাত্মক মৌল। F এর তড়িৎ ঋণাত্মকতার মান (4.0) অক্সিজেনের (O) তড়িৎ ঋণাত্মকতার মান (3.5) অপেক্ষা বেশি। এ কারণে HF এর স্ফুটনাঙ্কের মান বেশি হওয়ার কথা। কিন্তু বাস্তবে এর স্ফুটনাঙ্ক (100°C) অপেক্ষা HF এর স্ফুটনাঙ্ক (19.5 °C) অনেক কম। এর কারণ হলো এর ক্ষেত্রে কেন্দ্রীয় মৌল O এর সাথে দুটি H পরমাণু যুক্ত আছে এবং এতে দুটি মুক্তজোড় ইলেকট্রন থাকায় 'একটি অণুতে চারটি হাইড্রোজেন বন্ধন সম্ভব। অর্থাৎ প্রতিটি অণুতে গড়ে ৩ – ৪টি করে H-বন্ধন থাকায় পানিকে অধিক তাপ প্রয়োগ করে ঐসব H-বন্ধন ভাঙতে হয়। পক্ষান্তরে HF যৌগে একটি H পরমাণু থাকায় একটি অণুতে মাত্র দুটি হাইড্রোজেন বন্ধন সম্ভব হয়।
এক্ষেত্রে HF অণুসমূহ একক H-বন্ধন দ্বারা আবদ্ধ থাকায় ঐ H-বন্ধন ভাঙতে অল্প তাপশক্তি ব্যয় হয়। অর্থাৎ স্ফুটনাঙ্ক কম হয়।
সুতরাং বলা যায়, অণুতে অধিক সংখ্যক হাইড্রোজেন বন্ধন গঠিত হওয়ায় এর স্ফুটনাঙ্ক HF অপেক্ষা অনেক বেশি।
উদ্দীপকের তথ্যমতে, X ও Y হলো B(5) ও N(7)। B ও N এর সংকরণের ভিন্নতা আছে। নিচে তা ব্যাখ্যা করা হলো-
N এর যৌগ এর সংকরণ:
N পরমাণুর -সংকরিত অরবিটালের তিনটির প্রত্যেকটিতে একটি করে অযুগ্ম ইলেকট্রন এবং একটিতে জোড় ইলেকট্রন অবস্থান করে। N-পরমাণুর তিনটি -অরবিটালের অযুগ্ম ইলেকট্রনের সাথে হাইড্রোজেন পরমাণুর s অরবিটালের অযুগ্ম ইলেকট্রন অধিক্রমণ করে অণুর গঠন কাঠামো সৃষ্টি করে।
B এর যৌগ এর সংকরণ :
B-এর পারমাণবিক সংখ্যা 5 এবং এর ইলেকট্রন বিন্যাস-
ক্লোরিন পরমাণুর অরবিটালের অযুগ্ম ইলেকট্রন B-এর -সংকর অরবিটালের অযুগ্ম ইলেকট্রনের সাথে অধিক্রমণ করে অণু গঠন করে।
সুতরাং দেখা যাচ্ছে, যৌগে N পরমাণুর সংকরণ হলেও যৌগে B এর সংকরণ ঘটে। অর্থাৎ এদের সংকরণের ভিন্নতা বিদ্যমান।