| ㅤ | A. Nayan12 Oct 2026 (2 weeks ago) |
সৃজনশীলঃ ‘বনি সকালে গমের…’ রাজশাহী বোর্ড ২০২৫ – নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)

বনি সকালে গমের আটার রুটি খেলো। দুপুরে ভাতের সাথে ঢেঁড়স ভাজি খেলো। সে লক্ষ্য করলো তার দুপুরের খাদ্য তালিকার দুটি উদ্ভিজ্জ উপাদানের মধ্যে একটি হলো জবা ফুলের গোত্রভুক্ত।
সৃজনশীল প্রশ্ন ও উত্তর
১ম পত্র · অধ্যায় ৭
যে প্রতীক চিত্রের সাহায্যে একটি মাতৃঅক্ষের তুলনায় পুষ্পটির বিভিন্ন স্তরের সদস্যের অবস্থান, সংখ্যা, সমসংযোগ, অসমসংযোগ; পুষ্পপত্রবিন্যাস, অমরাবিন্যাস প্রভৃতি বৈশিষ্ট্য দেখানো হয় তাই পুষ্প প্রতীক।
Cycas এর পাতাকে ফ্রন্ড বলে। কচি অবস্থায় পাতা কুণ্ডলিত থাকে। কুণ্ডলিত কচি পাতাকে ক্লোজিয়ার বলে। কচি পাতার কুণ্ডলিত বিন্যাসকে মুকুলপত্র বিন্যাস বা সারসিনেট ভার্নেশন বলে।
উদ্দীপকের বনির সকালের খাবারের উৎস উদ্ভিদটি হলো গমের আটার রুটি। গম একটি একবীজপত্রী উদ্ভিদ যা Poaceae গোত্রের অন্তর্ভুক্ত। Poaceae গোত্রের তিনটি শনাক্তকারী বৈশিষ্ট্য চিত্রের সাহায্যে নিচে দেখানো হলো-
Poaceae গোত্রের শনাক্তকারী বৈশিষ্ট্য-
১. পত্রমূল কাণ্ডবেষ্টক এবং পাতা লিগিউলবিশিষ্ট।
২. পুষ্পবিন্যাস স্পাইকলেট।
৩. গর্ভমুণ্ড পালকের ন্যায়।
যা উদ্দীপকে উল্লেখিত বনির দুপুরে খাদ্য তালিকায় ছিল ভাত এবং ঢেঁড়স ভাজি। এই দুটি উদ্ভিজ্জ উপাদানের মধ্যে ঢেঁড়স হলো Malvaceae গোত্রের অন্তর্ভুক্ত। ঢেঁড়স Malvaceae গোত্রের অন্তর্ভুক্ত নিচে তা কারণসহ বিশ্লেষণ করা হলো-
১. কাণ্ডের কচি অংশে রোম এবং মিউসিলেজপূর্ণ (পিচ্ছিল) রস বিদ্যমান।
২. উপপত্র মুক্তপার্শ্বীয়।
৩. পুষ্প একক ও সাধারণত উপবৃতিযুক্ত।
৪. পুংকেশর বহু, এক গুচ্ছক।
৫. পুংকেশরীয় নালিকা গর্ভদণ্ডের চারদিকে বেষ্টিত।
৬. পরাগধানী একপ্রকোষ্ঠী ও বৃক্কাকার।
৭. পরাগরেণু বৃহৎ এবং কণ্টকিত।
৮. অমরাবিন্যাস অক্ষীয়।
৯. পুষ্পবিন্যাস টুইস্টেড।
উপরের শনাক্তকারী বৈশিষ্ট্যগুলো ঢেঁড়স উদ্ভিদে লক্ষ্য করা যায় তাই ঢেঁড়স Malvaceae গোত্রের অন্তর্ভুক্ত।