A. Nayan
A. Nayan
31 May 2026 (3 months ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘বস্তুদ্বয়ের ভর যথাক্রমে…’ ঢাকা বোর্ড ২০২৫ – বল, পদার্থবিজ্ঞান (এসএসসি)


Listen to this article
📘 ক্লাস: 9-10🎓 গ্রুপ: বিজ্ঞান📚 বই: পদার্থবিজ্ঞান📖 ২য় অধ্যায়🔢 সৃজনশীল নং: ১৮🏫 বোর্ড: ঢাকা বোর্ড📅 সাল: ২০২৫⭐ গুরুত্ব: ★★★★★

💡 সৃজনশীল প্রশ্ন ও উত্তর

বস্তুদ্বয়ের ভর যথাক্রমে m1=12kg এবং m2=8kg বস্তুদ্বয়ের মধ্যে সংঘর্ষ ঘটে। সংঘর্ষের পরে বস্তুদ্বয় একই বেগে একত্রিতভাবে চলা শুরু করল।

উত্তর:

বস্তু যে অবস্থায় আছে চিরকাল সেই অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা বা সে অবস্থা বজায় রাখতে চাওয়ার ধর্মকে জড়তা বলে।

উত্তর:

ঘর্ষণে অনেক অসুবিধা থাকা সত্ত্বেও ঘর্ষণ ছাড়া আমরা কোনো কিছুই করতে পারি না। ঘর্ষণ না থাকলে কোনো গতিশীল বস্তুর গতি শেষ না হয়ে বিরামহীনভাবে চলতে থাকত। ঘর্ষণ আছে বলেই দেয়ালে পেরেক আটকানো সম্ভব হয়েছে। পাকা দালান ও বাড়ি ঘর নির্মাণ করা যাচ্ছে। কাগজে কলম বা পেনসিল দিয়ে লেখা যাচ্ছে। ঘর্ষণের কারণেই মাটিতে হাঁটতে পারছি, গাড়ির গতি নিয়ন্ত্রণ করতে পারছি, প্যারাস্যুট ব্যবহার করে বিমান থেকে মাটিতে অবতরণ সম্ভব হচ্ছে। এজন্য ঘর্ষণকে প্রয়োজনীয় উপদ্রব বলা হয়।

উত্তর:

উদ্দীপক হতে, A বস্তুর ভর, m1=12 kg
A বস্তুর আদিবেগ, u1=10 m s1
B বস্তুর ভর, m2=8 kg
B বস্তুর আদিবেগ, u2=5 m s1
বস্তুদ্বয়ের মিলিত বেগ, v= ?
আমরা জানি, m1u1+m2u2=(m1+m2)v
বা, 12×10+8×5=1(12+8)v
বা, 20v=160

v=8 m s1

অতএব, সংঘর্ষের পরে বস্তুদ্ধয়ের মিল্ত বেগ 8 m s1.

উত্তর:

উদ্দীপক হতে, A বস্তুর ভর, mı = 12 kg; B বস্তুর ভর, m2=8 kg
A বস্তুর আদিবেগ, u1=10 m s1
B বস্তুর আদিবেগ, u2=5 m s1.
বস্তুদ্বয়ের মিলিত বেগ, v=8  m s1 [‘গ’ হতে]
এখন, সংঘর্ষের পূর্বে বস্তুদ্বয়ের মোট গতিশক্তি,

Ki=12m1u12+12m2u22

=12×12×102+12×8×52=700 J

এবং সংঘর্ষের পরে বস্তুদ্বয়ের মোট গতিশক্তি,

Kf=12(m1+m2)v2=12(12+8)×82=640J

যেহেতু, KiKf

সুতরাং, সংঘর্ষটি স্থিতিস্থাপক নয়।

15 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘বস্তুদ্বয়ের ভর যথাক্রমে…’ ঢাকা বোর্ড ২০২৫ – বল, পদার্থবিজ্ঞান (এসএসসি)”