| ㅤ | A. Nayan12 Oct 2026 (2 weeks ago) |
সৃজনশীলঃ ‘বর্ষাকালে পচা কাঠের…’ ভোলা সরকারি কলেজ ২০২৬ – শৈবাল ও ছত্রাক, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)

বর্ষাকালে পচা কাঠের উপর ছাতার ন্যায় এক ধরনের অসবুজ উদ্ভিদ জন্মাতে দেখা যায়। এদের দেহ মাইসেলিয়াম দ্বারা গঠিত এবং এরা মৃতজীবী। এদের জনন প্রক্রিয়া স্পোর সৃষ্টির মাধ্যমে সম্পন্ন হয়।
সৃজনশীল প্রশ্ন ও উত্তর
১ম পত্র · অধ্যায় ৫
ইউলোথ্রিক্স সাধারণত মিঠা পানির পুকুর, খাল, বিল, হাওড়, নদী-নালা প্রভৃতি জলাশয়ে জন্মে থাকে।
অ্যাগারিকাসের দেহকে দুটি অংশে ভাগ করা যায়। দৈহিক অংশ বা মাইসেলিয়াম এবং জনন অংশ বা ফ্রুট বডি। মাইসেলিয়াম শাখা-প্রশাখা বিশিষ্ট। হাইফিগুলো প্রস্থপ্রাচীর দিয়ে বিভক্ত। হাইফার কোষগুলোতে সঞ্চিত খাদ্য হিসেবে তেল বিন্দু থাকে। অ্যাগারিকাসের দড়ির মতো অংশকে রাইজোমর্ফ বলে।
উদ্দীপকের জীবটি হলো ছত্রাক। নিচে এর অযৌন জনন ও দৈহিক গঠনবৈশিষ্ট্য বর্ণনা করা হলো-
ছত্রাকের অযৌন জনন স্পোর সৃষ্টির মাধ্যমে হয়। অযৌন স্পোর ২ প্রকার, স্পোরাঞ্জিওস্পোর ও কনিডিয়া। স্পোরাঞ্জিওস্পোর দুই ধরনের। জুস্পোর ও অ্যাপ্লানোস্পোর। কনিডিওফোর নামক হাইফার মাথায় কনিডিয়া স্পোর উৎপন্ন হয়। স্পোরগুলো উপযুক্ত পরিবেশে অঙ্কুরিত হয়ে স্বতন্ত্র উদ্ভিদের জন্ম দেয়। অয়ডিয়া স্পোর অঙ্কুরোদগমের দ্বারা নতুন ছত্রাক দেহ গঠন করে।
ছত্রাকের দেহ সূত্রাকার, শাখান্বিত, আণুবীক্ষণিক। ছত্রাকের সূত্রাকার শাখাকে হাইফা বলে। হাইফার প্রস্থ প্রাচীরকে স্পোর বলে। অসংখ্য হাইফা দ্বারা মাইসেলিয়াম গঠিত হয়। পোষক দেহ থেকে খাদ্য শোষণকারী হাইফাকে হস্টোরিয়াম বলে। ছত্রাকে রাইজোমর্ফ গঠন দেখা যায়।
পরিবেশ ও অর্থনীতিতে ছত্রাকের গুরুত্ব (উপকারিতা ও অপকারিতা) তাৎপর্যপূর্ণ। নিচে তা বিশ্লেষণ করা হলো-
Agaricus অর্থনৈতিকভাবে বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দুটি প্রজাতি ছাড়া Agaricus এর সকল প্রজাতিকে খাদ্য হিসেবে ব্যবহার করা যায়। A. brunnescens এবং A. bitorquis সারাবিশ্বে ব্যাপক পরিমাণে বাণিজ্যিকভাবে চাষ হয়। এছাড়া অন্য একটি ভক্ষণযোগ্য মেঠো ছত্রাক হলো A. campestris। সমগ্র বিশ্বে মাশরুমের ব্যাপক চাহিদা থাকায় এবং এর সহজ উৎপাদন পদ্ধতি থাকাতে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ হয়েছে। মাশরুমের ওষুধি মূল্য বহুবিধ। যেমন- এটা খেলে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। এটি ডায়াবেটিক রোগীর আদর্শ খাবার। নিয়মিত খেলে হৃদরোগ, উচ্চ রক্তচাপ নিরাময় হয়। দাঁত ও হাড় গঠনে কার্যকর। ক্যান্সার ও টিউমার প্রতিরোধ করে। চুলপাকা ও চুলপড়া প্রতিরোধ করে। Agaricus মাধ্যমের জটিল যৌগগুলোকে ভেঙে মাটিকে উর্বর করে তোলে। Agaricus xanthodermus এবং A. silircola বেশ বিষাক্ত কিন্তু প্রাণঘাতী নয়। তবে অন্যান্য মাশরুম অধিক বিষাক্ত যা খেলে মানুষের মৃত্যু হতে পারে। মাশরুম যেখানে জন্মায় সেখানে জৈব বস্তুর ঘাটতি দেখা দেয়। এছাড়া গাছের গুঁড়ি, খড় ও বাঁশের ওপর জন্মে এগুলোর প্রভূত ক্ষতি করে।