A. Nayanㅤ
A. Nayan
12 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘বর্তমানে ডায়াবেটিসের চিকিৎসায়…’ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ২০২৬ – জীবপ্রযুক্তি, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই জীববিজ্ঞান📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ জীববিজ্ঞান🧩 অধ্যায় ১১তম অধ্যায় — জীবপ্রযুক্তি🔢 সৃজনশীল নং ৬৫🏢 প্রতিষ্ঠান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রংপুর📅 সাল ২০২৬⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

বর্তমানে ডায়াবেটিসের চিকিৎসায় একটি জৈব প্রযুক্তির সাহায্যে উৎপাদিত এক ধরনের হরমোন ব্যবহার করা হয় এবং অপর একটি বিশেষ জৈব প্রযুক্তির সাহায্যে DNA অণুর ক্ষারক অনুক্রম (Sequence) নির্ণয় করা যায়।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ১১

✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্ভিদের যেকোনো বিভাজনক্ষম সজীব কোষ বা টিস্যু থেকে পূর্ণাঙ্গ উদ্ভিদ তৈরি হওয়ার ক্ষমতাই হচ্ছে টটিপটেন্সি।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

রিকম্বিনেন্ট DNA প্রযুক্তিতে DNA কর্তন করা খুবই গুরুত্বপূর্ণ ও জটিল কাজ। আর এ কাজে রেস্ট্রিকশন এনজাইম ব্যবহার করে DNA অণুর একটি সুনির্দিষ্ট সাজানো অংশকে কাটা হয়। যেহেতু DNA কাটার কাজে এ রেস্ট্রিকশন এনজাইম ব্যবহার করা হয়, তাই একে DNA অণু কর্তনের সূক্ষ্ম ছুরিকা বা আনবিক কাঁচি বলা হয়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকে উল্লেখিত হরমোন তৈরির প্রক্রিয়াটি হলো রিকম্বিনেন্ট DNA প্রযুক্তি। নিচে রিকম্বিনেন্ট DNA প্রযুক্তি চিত্রের মাধ্যমে দেখানো হলো-

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকে উল্লেখিত দ্বিতীয় বিশেষ প্রযুক্তিটি হলো জিনোম সিকোয়েন্সিং বা DNA সিকোয়েন্সিং। জিনোম সিকোয়েন্সিং বর্তমানে বিশ্বে নানাবিধ কাজে ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। নিচে তা বিশ্লেষণ করা হলো-

১. যেকোনো প্রকৃতির জীব থেকে বিশেষ কোনো জিনকে শনাক্ত করা এবং পরবর্তীতে পৃথক করা। যেমন: ইনসুলিন উৎপাদনকারী জিন এটি ১১নং ক্রোমোসোমের খাটো বাহুর DNA-এর শীর্ষে অবস্থিত।

২. উদ্ভিদের রোগ প্রতিরোধ, কীটপতঙ্গ প্রতিরোধী বা প্রতিকূল পরিবেশে বেঁচে থাকার জন্য উপযোগী জিন অনুসন্ধান করা। যেমন: Bt toxin জিন CryIAC এবং লবণাক্ততা সহিষ্ণু জিন PDH 45 (কৃষিক্ষেত্রে প্রয়োগ)।

৩. গবাদি পশুর মাংস, দুধের পুষ্টি গুণাগুণ ও পরিমাণ বৃদ্ধিতে জিনোম সিকোয়েন্সিং পদ্ধতি প্রয়োগ করা যেতে পারে।

৪. যেকোনো জীবে জিনের প্রকাশ এবং কৌশল সম্পর্কে বিশ্লেষণ এবং এই তথ্যসমূহ গবেষণা কার্যক্রমে প্রয়োগ।

৫. ধর্ষণকৃত মহিলার গোপন অঙ্গ বা কাপড় থেকে, শরীরের অন্যত্র থেকে প্রাপ্ত শুক্রাণুর DNA পরীক্ষা করে ধর্ষণকারীর রক্তের DNA-এর মিল দেখে ধর্ষণকারী নির্ধারণ করা হয়।

৬. দুর্ঘটনায় নিহত ও বিকৃত লাশের শনাক্তকরণে ব্যবহৃত হয়।

৭. হাসপাতালে যদি কোনো নবজাতক বদল হয়ে যায় বা ইচ্ছাকৃতভাবে বদল করা হয় তবে মা এবং বাচ্চার কোষের DNA শনাক্ত করে বাচ্চার মা শনাক্ত করা যায়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘বর্তমানে ডায়াবেটিসের চিকিৎসায়…’ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ২০২৬ – জীবপ্রযুক্তি, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)”