A. Nayanㅤ
A. Nayan
15 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘বসুন্ধরা কত ৰূপণা,…’ a – কপিলদাস মুর্মুর শেষ কাজ, গদ্য, বাংলা ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ সাধারণ📚 বই বাংলা📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ গদ্য🧩 অধ্যায় ২৫তম অধ্যায় — কপিলদাস মুর্মুর শেষ কাজ🔢 সৃজনশীল নং ৬🏢 প্রতিষ্ঠান a⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

বসুন্ধরা কত ৰূপণা, এখানে এলে বোঝা যায়। দিগন্ত-বিস্তার কত ছোট হোয়ে গেছে। এক ফালি জায়গার বেশী ধরিত্রী তার শিশুদের আর কিছু ঋণ দিতে বিমুখ। ওভারসীয়ার সাহেব এসে বলেছিল, ‘ফরাজ আলি, বে-আইনী ঘর তুলছো’। ‘হুজুর নদীর লগে হব গ্যাছে গ্যা।’ তার মুখের কথা কেড়ে নিয়েছিলেন ওভারসীয়ার সাহেব, “জমিনটুকু শুধু বাকী। তা ঠিক কিছু দিতে হয় যে”। এই দেওয়া-নেয়ার খেলা চলছে দুনিয়ায়। দিবে আর নিবে, মিলিবে মিলাবে-।” ফরাজ আলির এক প্রতিবেশী প্রায়ই বলত, “চলেন মিয়া বাই, চইলা যাই এহান থেইক্যা।” – যামু কোথা?

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ২৫

✦উত্তর ও বিশ্লেষণANSWER

কপিলদাস তার মনের ভেতরে স্পষ্ট দেখতে পায় তার কালো রঙের কুকুরটাকে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

➤ "হ্যাঁ মড়ল তুই বুড়া মানুষ, তুই কিছু করিবা পারিস না।" কথাটি কপিলদাস বুড়োকে কেউ একজন বলেছে।

➤ 'কপিলদাস মুর্মুর শেষ কাজ' গল্পে কপিলদাস বৃদ্ধ হলেও চারপাশের বিভিন্ন বিষয় নিয়ে সে সচেতন। কপিলদাস মূর্য যৌবনকালে খুব সাহসী একজন শিকারি ছিল। তার বয়স হওয়ার কারণে বর্তমানে কেউ তাকে আর গুরুত্ব দেয় না। তার নিজের ছেলেও তাকে ভর্ৎসনা করে। সমাজ বা সম্প্রদায়ের কোনো গুরুত্বপূর্ণ সভায় তাকে কেউ রাখতে চায় না। এতে সে মনে মনে খুবই কষ্ট পায়। তবে, বুড়ো হলেও তার মনে যৌবনের উদ্দামতা এখনও আছে। শত্রুর বিরুদ্ধে রুখে দাঁড়াতে সে সব সময় প্রস্তুত থাকে। তা সত্ত্বেও সমাজের মানুষ তাকে কোনো গুরুত্বই দেয় না, যা প্রশ্নোক্ত কথাটিতে প্রতিফলিত হয়েছে। 

সারকথা: কপিলদাস মুর্মু বৃদ্ধ বলে সবাই তাকে হেয় প্রতিপন্ন করে। কেউই তাকে গুরুত্ব দিতে চায় না।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

➤ উদ্দীপকের বিষয়টি 'কপিলদাস মুর্মুর শেষ কাজ' গল্পের কপিলদাসের নিজের বসতবাড়ি থেকে উচ্ছেদ হওয়ার আশঙ্কার দিকটিকে নির্দেশ করে।

➤ দিনের অবসানে পাখি ফেরে নীড়ে আর মানুষ ফেরে ঘরে। ভিটে-বাড়িঘর মানুষের নিরাপদ আশ্রয়। স্বার্থপর মানুষেরা যখন সভ্যতার নামে মানুষের আশ্রয় ভেঙে দিয়ে পথে নামিয়ে দেয় তখন ওইসব মানুষের দুঃখের শেষ থাকে না।

➤ উদ্দীপকে নদীভাঙনে নিঃস্ব ফরাজ আলির করুণ অবস্থা তুলে ধরা হয়েছে। নদীভাঙনে সে সব হারিয়ে একটু মাথা গোঁজার জন্য। বেআইনিভাবে ঘর তুলেছে। সেখানেও তার শান্তি নেই। ওভারসীয়ার সাহেব এসে নিঃস্ব ফরাজ আলির প্রতি কোনো দয়া না দেখিয়ে এখানে থাকতে চাইলে তাকে কিছু চাঁদা দিতে হবে বলে জানিয়ে দেয়। উদ্দীপকের এই ঘটনাটি 'কপিলদাস মুর্মুর শেষ কাজ' গল্পেও দেখা যায়। সাঁওতালদের বসতবাড়ি উচ্ছেদ করে চাষাবাদের কথা জানায় মহাজন, যা উদ্দীপকের বিষয়টির সঙ্গে মিলে যায়। 

সারকথা: উদ্দীপকে ফরাজ আলি এবং গল্পের কপিলদাস মুর্মু তারা উভয়েই বসতবাড়ি থেকে উচ্ছেদের শিকার।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

➤ উদ্দীপকের ওভারসীয়ার সাহেব এবং ফরাজ আলির প্রতিবেশী 'কপিলদাস মুর্মুর শেষ কাজ' গল্পের ম্যানেজার মহাজন ও সলিমউদ্দিন চরিত্রদ্বয়কে নির্দেশ করে।

➤ সমাজে এমন কিছু মানুষ থাকে যারা নিজেদের প্রভাব-প্রতিপত্তি খাটিয়ে অসহায় ও দুর্বল মানুষদের নানাভাবে নির্যাতন করে। তাদের অন্যায় আচরণ ও জুলুমের শিকার হয়ে অসহায় ও দুর্বল মানুষগুলো আরও অসহায় হয়ে পড়ে।

➤ উদ্দীপকে বেআইনিভাবে ঘর তুলেছে বলে ফরাজ আলিকে ইঙ্গিতে টাকা দিতে বলে ওভারসীয়ার সাহেব। নদীভাঙনে নিঃস্ব হয়ে যাওয়া ফরাজ আলির কাছে টাকা দাবি করা ওভারসীয়ারের নৈতিক অবক্ষয় ও অন্যায় আচরণকে নির্দেশ করে। 'কপিলদাস মুর্মুর শেষ কাজ' গল্পেও ম্যানেজার মহাজনের চরিত্রে অনুরূপ অন্যায় আচরণ লক্ষ করা যায়। কপিলদাসের বসতবাড়ি ভেঙে সেখানে ধান চাষের কথা বলে। অন্যদিকে উদ্দীপকের ফরাজ আলির প্রতিবেশী তাকে এই জায়গা ছেড়ে চলে যেতে বলে। তার এই প্রতিবেশীর সঙ্গে 'কপিলদাস মুর্মুর শেষ কাজ' গল্পের সলিমউদ্দিনের মিল রয়েছে।

➤ 'কপিলদাস মুর্মুর শেষ কাজ' গল্পে সলিমউদ্দিন কপিলদাসের প্রতিবেশী। সে কপিলদাসকে জানায় যে তাদের বস্তিটা আর থাকবে না, কারণ এ বছর ম্যানেজার মহাজন সেখানে ধানের আবাদ করবে। তাই বলা যায়, উদ্দীপকের ওভারসীয়ার সাহেব এবং ফরাজ আলির প্রতিবেশী 'কপিলদাস মুর্মুর শেষ কাজ' গল্পের ম্যানেজার মহাজন ও সলিমউদ্দিন চরিত্রদ্বয়কে নির্দেশ করে। 

সারকথা: উদ্দীপকের ওভারসীয়ার ও ফরাজ আলির প্রতিবেশীর কর্মকান্ড আলোচ্য গল্পের মহাজন ও সলিমউদ্দিন চরিত্রদ্বয়কে নির্দেশ করে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘বসুন্ধরা কত ৰূপণা,…’ a – কপিলদাস মুর্মুর শেষ কাজ, গদ্য, বাংলা ১ম পত্র (এইচএসসি)”