| ㅤ | A. Nayan12 Oct 2026 (2 weeks ago) |
সৃজনশীলঃ ‘C এমন একটি…’ a – কোষ রসায়ন, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)

C এমন একটি জৈবসত্তা, যার গঠনে কোন কোষ নেই। কিন্তু প্রোটিন এবং A ও B থাকে। A তে থাইমিন থাকলেও B তে নেই। [হলি ক্রস কলেজ, ঢাকা ]
সৃজনশীল প্রশ্ন ও উত্তর
১ম পত্র · অধ্যায় ৩
সায়ানোব্যাকটেরিয়া ধ্বংসকারী ভাইরাসকে সায়ানোফায বলে। যেমন- LPP₁, LPP2
ফায ভাইরাস পোষকের ক্ষতি না করে E.coli ব্যাকটেরিয়ার কোষে লাইসোজেনিক চক্রের মাধ্যমে সংখ্যাবৃদ্ধি করে। এক্ষেত্রে ফায ভাইরাস পোষক ব্যাকটেরিয়ার কোষে প্রবেশ করার পর ভাইরাল DNA অণুটি ব্যাকটেরিয়াল DNA অনুর সাথে যুক্ত হয় এবং একত্রিত হয়ে অনুলিপি গঠন করে এবং সংখ্যাবৃদ্ধি করে।
উদ্দীপকের A ও B অনু হলো যথাক্রমে DNA ও RNA। DNA অনুতে ডিঅক্সিরাইবোজ এবং RNA অনুতে রাইবোজ কার্বোহাইড্রেট বিদ্যমান। নিচে ডিঅক্সিরাইবোজ এবং রাইবোজ এর গাঠনিক সংকেত উল্লেখ করা হলো-
উদ্দীপকে বর্ণিত C হলো ভাইরাস এবং A ও B হলো যথাক্রমে DNA ও RNA। ভাইরাসের দেহ জেনেটিক বস্তু DNA বা RNA এবং প্রোটিন দিয়ে গঠিত। নিচে DNA ও RNA এর তুলনামূলক আলোচনা করা হলো-
DNA দ্বিসূত্রক এবং ঘুরানো সিঁড়ির মতো। অন্যদিকে RNA একসূত্রক, শিকলের ন্যায়। DNA তে থাকে ডিঅক্সিরাইবোজ সুগার। অপরদিকে RNA তে থাকে রাইবোজ সুগার। DNA এর পাইরিমিডিনে থাইমিন ও সাইটোসিন বেস থাকে। কিন্তু RNA এর পাইরিমিডিনে ইউরাসিল ও সাইটোসিন বেস থাকে। কার্যগত দিক হতে DNA একই রকম হয়। কিন্তু RNA কার্যগতভাবে চার রকমের যথা- tRNA, r-RNA, m-RNA ও g-RNA। অনুলিপনের মাধ্যমে নতুন DNA সৃষ্টি হয়। কিন্তু RNA সৃষ্টিতে কোনো অনুলিপন হয় না। DNA বংশগতির ধারক, বাহক ও নিয়ন্ত্রক হিসেবে কাজ করে। অপরদিকে RNA প্রোটিন সংশ্লেষ করে। DNA বংশগত চরিত্র বহন করে। কিন্তু RNA সাধারণত বংশগত চরিত্র বহন করে না। DNA তে নিউক্লিওটাইডের সংখ্যা অনেক বেশি। কিন্তু RNA তে অনেক কম। DNA এর আণবিক ওজন দশ লক্ষ থেকে বহুকোটি ডাল্টন পর্যন্ত হয়। অপরদিকে RNA এর আণবিক ওজন কয়েক লক্ষের বেশি হয় না।