| ㅤ | A. Nayan12 Oct 2026 (2 weeks ago) |
সৃজনশীলঃ ‘C = রাইবোজ…’ নটরডেম কলেজ ২০২৪ – কোষ ও এর গঠন, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)

C = রাইবোজ শ্যুগারযুক্ত এক সূত্রক পলি নিউক্লিওটাইড
D = A ও B দ্বারা গঠিত জৈব অ্যাসিড
সৃজনশীল প্রশ্ন ও উত্তর
১ম পত্র · অধ্যায় ১
DNA তন্তু যে স্থানে উন্মুক্ত হয়ে Y আকৃতির যে ফর্ক গঠন করে তাই রেপ্লিকেশন ফর্ক।
রাইবোসোম ও লাইসোসোমের মধ্যে পার্থক্য হলো—
| রাইবোসোম | লাইসোসোম |
| i. রাইবোসোম ক্ষুদ্র, গোলাকার ও নিরেট দানাদার অঙ্গাণু। এদের মধ্যে কোনো গহ্বর বা তরল থাকে না। | i. লাইসোসোম ক্ষুদ্র, গোলাকার ও থলির মতো অঙ্গাণু। এদের মধ্যে গহ্বর বা সমসত্ত্ব তরল থাকে। |
| ii. এদের প্রধান রাসায়নিক উপাদান RNA ও হিস্টোন প্রোটিন। | ii. এদের প্রধান রাসায়নিক উপাদান লিপিড, প্রোটিন ও এনজাইম। |
| iii. এরা প্রোটিন সংশ্লেষে অংশগ্রহণ করে। | iii. এরা বহিঃকোষীয় ও অন্তঃকোষীয় পরিপাকে সহায়তা করে। |
উদ্দীপকে D দ্বারা DNA-কে বোঝানো হয়েছে। নিচে DNA -এর গঠন বর্ণনা করা হলো-
DNA দ্বিসূত্রক। দুটি পলিনিউক্লিওটাইড সূত্র পরস্পরের সাথে লোহার সিঁড়ির মতো ডান দিকে প্যাচানো থেকে একটি ডাবল হেলিক্স গঠন করে। এ সিঁড়ির হাতল তৈরি হয় পাঁচ কার্বন বিশিষ্ট শর্করা (ডি- অক্সিরাইবোজ), নাইট্রোজেনঘটিত বেস ও অজৈব ফসফেট দ্বারা। DNA-এর নাইট্রোজেন বেসগুলো হলো অ্যাডেনিন, গুয়ানিন, থাইমিন ও সাইটোসিন। একটি সূত্রের অ্যাডেনিন অন্য সূত্রের থাইমিনের সাথে দুটি হাইড্রোজেন বন্ড দ্বারা (A = T) যুক্ত থাকে। আবার একটি সূত্রের গুয়ানিন অন্য সূত্রের সাইটোসিনের সাথে তিনটি হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত (G = C) থাকে। হেলিক্সের প্রতিটি পূর্ণ ঘূর্ণন ৩৪Å দৈর্ঘ্যবিশিষ্ট । একটি পূর্ণ ঘূর্ণনের মধ্যে ১০টি নিউক্লিওটাইড থাকে। পার্শ্ববর্তী দুটি নিউক্লিওটাইডের দূরত্ব ৩.৪Å ।
উদ্দীপকে D থেকে C তৈরির প্রক্রিয়া অর্থাৎ DNA থেকে RNA বা mRNA তৈরির প্রক্রিয়াকে নির্দেশ করা হয়েছে যা সামগ্রিকভাবে ট্রান্সক্রিপশন প্রক্রিয়াকে নির্দেশ করে। চিত্রসহ প্রক্রিয়াটি নিচে বর্ণনা করা হলো-
i. RNA পলিমারেজ এনজাইমের ক্রিয়ায় DNA অণুর একটি নির্দিষ্ট অংশের হাইড্রোজেন বন্ধনগুলো ভেঙে গিয়ে ডাবল হেলিক্সের প্যাচ খুলে যায়। ফলে DNA অণুর এ অংশের প্রতিটি সূত্রকের নাইট্রোজেন ক্ষারকগুলো উন্মুক্ত হয়ে পড়ে।
ii. প্যাচ খুলে যাওয়া DNA অণুর 3'-5' সূত্রকের উন্মুক্ত প্রতিটি নাইট্রোজেন ক্ষারক তার সম্পূরক RNA নিউক্লিওটাইডকে আকর্ষণ করে অর্থাৎ DNA সূত্রকের উন্মুক্ত গুয়ানিন ক্ষারক সাইটোসিনযুক্ত RNA নিউক্লিওটাইডকে এবং অ্যাডেনিন ক্ষারক ইউরাসিলযুক্ত RNA নিউক্লিওটাইডকে আকর্ষণ করে । iii. RNA পলিমারেজ এনজাইম DNA অণুর নির্দিষ্ট দিক বরাবর ধাবিত হয়ে ডাবল হেলিক্স বিচ্ছিন্ন করে এবং Mgth বা Mn আয়নের সহায়তায় DNA অণুর 3'-5' সূত্রকের উন্মুক্ত নাইট্রোজেন ক্ষারকের সাথে ক্রমাগত সক্রিয় পরিপূরক RNA নিউক্লিওটাইড যুক্ত করে mRNA শিকল গঠন করে।
iv. RNA পলিমারেজ এনজাইম DNA অণুর যে দিকে ডাবল হেলিক্স বিচ্ছিন্ন করে পরিপূরক RNA নিউক্লিওটাইড যুক্ত হওয়ার পর একই এনজাইমের সাহায্যে তার বিপরীত দিকে DNA অণুর পুনর্গঠন সংঘটিত হয়। অর্থাৎ DNA অণুর 3'5' সূত্রকটি mRNA তৈরির ছাঁচ হিসেবে ব্যবহৃত হয়।
V. একই সময়ে একসাথে 12টি RNA নিউক্লিওটাইড যুক্ত mRNA শিকল গঠিত হয় এবং RNA পলিমারেজ এনজাইম অতি দ্রুত DNA অণুর বিভিন্ন অঞ্চল থেকে অসংখ্য mRNA শিকল গঠন করে। vi. সংশ্লেষিত mRNA অণু DNA অণুর নিউক্লিয়ার ছিদ্রের মাধ্যমে নিউক্লিয়াস থেকে বের হয়ে সাইটোপ্লাজমে চলে আসে এবং প্রোটিন সংশ্লেষণের স্থান রাইবোজোমে যায়।