A. Nayan
A. Nayan
1 Jun 2026 (3 months ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘C2H2+H2→ΔNiX(g)Ss+O2→ΔY(g)N2+H2→ΔZ(g)Z+HCl→M…’ যশোর বোর্ড ২০২৪ – পদার্থের অবস্থা, রসায়ন (এসএসসি)


Listen to this article
📘 ক্লাস: 9-10🎓 গ্রুপ: বিজ্ঞান📚 বই: রসায়ন📖 ১ম অধ্যায়🔢 সৃজনশীল নং:🏫 বোর্ড: যশোর বোর্ড📅 সাল: ২০২৪⭐ গুরুত্ব: ★★★★★

💡 সৃজনশীল প্রশ্ন ও উত্তর

C2H2+H2ΔNiX(g)Ss+O2ΔY(g)N2+H2ΔZ(g)Z+HClM

উত্তর:

কোনো মৌলের 1 mol চার্জ নিরপেক্ষ গ্যাসীয় বিচ্ছিন্ন পরমাণু 1 mol ইলেকট্রনের সাথে যুক্ত হয়ে একক ঋণাত্মক চার্জযুক্ত গ্যাসীয় আয়ন সৃষ্টি করতে যে পরিমাণ শক্তি নির্গত হয়, তাকে সেই মৌলের ইলেকট্রন আসক্তি বলে।

উত্তর:

Ar মৌলের পারমাণবিক সংখ্যা 18। মৌলটির ইলেকট্রন বিন্যাস হলো:

18Ar1 s22 s22p63 s23p6

মৌলটি ns2np6 কাঠামো অনুসরণ করে যা নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো। এটির অষ্টক পূর্ণ হওয়ায় অন্য কোনো মৌলের সাথে বিক্রিয়া করে না। এজন্য Ar কে নিষ্ক্রিয় মৌল বলা হয়।

উত্তর:

উদ্দীপকের বিক্রিয়াগলোকে সম্পূর্ণ করে পাই,

C2H2+2H2ΔNiC2H6( g)(X)

S+O2ΔSO2( g)(Y)

N2+3H2Δ2NH3(Z)

উপরিউক্ত বিক্রিয়াগুলো লক্ষ করলে দেখা যায়, X,YZ গ্যাস তিনটি যথাক্রমে C2H6, SO2NH3

আমরা জানি, উচ্চ ঘনত্বের স্থান হতে নিম্ন ঘনত্বের স্থানে কোনো কঠিন, তরল বা গ্যাসীয় বস্তুর স্বতঃস্ফূর্ত ও সমভাবে পরিব্যাপ্ত হওয়ার প্রক্রিয়াই ব্যাপন। ব্যাপন বস্তুর ভর ও ঘনত্বের ওপর নির্ভরশীল। বিভিন্ন গ্যাসের ব্যাপন হার বিভিন্ন হয়। গ্যাসের ব্যাপন হার ঐ গ্যাসের ঘনত্ব ও আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক। যে গ্যাসের ভর ও ঘনত্ব যত কম হবে তার ব্যাপন তত বেশি দ্রুত হবে।

সুতরাং

C2H6 এর আণবিক ভর =12×2+1×6=24+6=30

SO2 এর আণবিক ভর =32×1+16×2=32+32=64

NH3 এর আণবিক ভর =14×1+1×3=14+3=17

অর্থাৎ NH3 এর আণবিক ভর সবচেয়ে কম তাই এর ব্যাপন হার সবচেয়ে বেশি হবে। SO2 এর আণবিক ভর সবচেয়ে বেশি তাই এর ব্যাপন হার সবচেয়ে কম হবে। আবার, C2H6 এর আণবিক ভর NH3 অপেক্ষা বেশি এবং SO2 অপেক্ষা কম তাই এর ব্যাপন হার NH3 থেকে কম এবং SO2 থেকে বেশি।

সুতরাং NH3,SO2C2H6 এর ব্যাপন হারের তুলনা বা ক্রম নিম্নরূপ : NH3>C2H6>SO2.

উত্তর:

উদ্দীপকের শেষ বিক্রিয়াটি সম্পূর্ণ করে পাই,

NH3+HClNH4Cl(M) [‘গ’ হতে প্রাপ্ত Z=NH3 ]

উপরিউক্ত বিক্রিয়া হতে প্রাপ্ত M যৌগটি হলো NH4Cl । সুতরাং NH4Cl যৌগের তাপীয় বক্ররেখা খাবার লবণের (NaCl) তাপীয় বক্ররেখা হতে ভিন্ন- তা নিম্নে বিশ্লেষণ করা হলো :

NH4Cl ও খাবার লবণ (NaCl)-এর তাপীয় বক্ররেখা দুটি নিম্নরূপ :

খাবার লবণ অর্থাৎ NaCl এর ক্ষেত্রে দেখা যায় কঠিন NaCl কে তাপ দিলে প্রথমে তরলে পরিণত হয় এবং তরল NaCl কে তাপ দিলে তা গ্যাসে রূপান্তরিত হয়। অথচ M যৌগ অর্থাৎ কঠিন NH4Cl কে তাপ দিলে তরলে রূপান্তরিত না হয়ে সরাসরি বাষ্পে রূপান্তরিত হয়। এ কারণে M যৌগের তাপীয় বক্ররেখা খাবার লবণের তাপীয় বক্ররেখা থেকে ভিন্ন ।

12 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘C2H2+H2→ΔNiX(g)Ss+O2→ΔY(g)N2+H2→ΔZ(g)Z+HCl→M…’ যশোর বোর্ড ২০২৪ – পদার্থের অবস্থা, রসায়ন (এসএসসি)”