সরু ছিদ্রপথে কোনো গ্যাসের অণুসমূহের উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে সজোরে বেরিয়ে আসার প্রক্রিয়াকে নিঃসরণ বলে।
সোডিয়াম (Na) গ্রুপ-1 এর মৌল এবং পানির সাথে বিক্রিয়া করে তীব্র ক্ষারীয় NaOH যৌগ উৎপন্ন করে।
বিক্রিয়া:
আবার NaOH অম্লের অম্লত্বকে বিনষ্ট করতে পারে এবং বিক্রিয়ায় লবণ ও পানি উৎপন্ন করে।
বিক্রিয়া:
তাই Na কে ক্ষার ধাতু বলা হয়।
উদ্দীপকের বিক্রিয়াটি পূর্ণ করে পাই,
সুতরাং, X যৌগটি প্রোপানল । এ বিক্রিয়ায় জলীয় NaOH এর পরিবর্তে অ্যালকোহলীয় NaOH ব্যবহার করলে অ্যালকোহল (প্রোপানল) এর পরিবর্তে অ্যালকিন (প্রোপিন) তৈরি হবে। বিক্রিয়াটি-
উদ্দীপকের যৌগটি প্রোপানল [গ থেকে]। প্রোপানলকে গাঢ় এর উপস্থিতিতে নিরুদিত করলে প্রোপিন পাওয়া যায়।
বিক্রিয়া:
প্রাপ্ত প্রোপিন থেকে পলিমার তৈরি করা যায় নিচে তা বিশ্লেষণ করা হলো-
প্রায় 120°C তাপমাত্রায় উত্তপ্ত টাইটেনিয়াম ট্রাইক্লোরাইড প্রভাবকের উপস্থিতিতে ও 140 atm চাপে হেপ্টেন দ্রাবকে দ্রবীভূত প্রোপিলিন বা প্রোপিন এর অসংখ্য অণু যুক্ত হয়ে পলিপ্রোপিন পলিমার গঠন করে।
বিক্রিয়া :
উৎপন্ন পলিপ্রোপিলিন একটি পলিমার, যা দিয়ে প্লাস্টিক রশি বা দড়ি, পাইপ ও প্লাস্টিক বোতল তৈরি করা হয়।
