A. Nayanㅤ
A. Nayan
10 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘C3H7OH→[O]A→[O]B+G(g)+H2O…’ যশোর বোর্ড ২০২৩ – রাসায়নিক পরিবর্তন, রসায়ন, রসায়ন ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই রসায়ন📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ রসায়ন🧩 অধ্যায় ৪র্থ অধ্যায় — রাসায়নিক পরিবর্তন🔢 সৃজনশীল নং ৬৬🏫 বোর্ড যশোর বোর্ড📅 সাল ২০২৩⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

C3H7OH→[O]A→[O]B+G(g)+H2O

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ৪

✦উত্তর ও বিশ্লেষণANSWER

কে হাইড্রোজেনযুক্ত পোলার অণুসমূহ যখন পরস্পর পরস্পরের সান্নিধ্যে আসে, তখন এক অণুর ধনাত্মক (হাইড্রোজেন) প্রান্ত অন্য অণুর ঋণাত্মক প্রান্তের দিকে বিশেষভাবে আকর্ষিত হয়; এ আকর্ষণকে হাইড্রোজেন বন্ধন বলে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

কপার সালফেট (CuSO4) হলো দুর্বল ক্ষারক Cu(OH)2 ও সবল অম্ল H2SO4 এর লবণ। এটি পানিতে দ্রবীভূত অবস্থায় প্রথমে Cu2 আয়ন ও SO42− আয়নে বিভক্ত হয়। পরে দ্রবণে Cu2+ আয়ন পানির সাথে নিম্ন সমীকরণ মতে বিক্রিয়া করে দ্রবণে হাইড্রোনিয়াম আয়ন (H3O+) বৃদ্ধি করে।

CuSO4( s)+aq⟶Cu2+(aq)+SO42−(aq)Cu2+(aq)+4H2O⇌Cu(OH)2(aq)+2H3O+(aq)

ফলে দ্রবণে H3O+ আয়নের সংখ্যা বাড়ার কারণে দ্রবণে pH মান 7 এর চেয়ে কম হয় অর্থাৎ CuSO4 এর জলীয় দ্রবণের প্রকৃতি অম্লীয় হয়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকের বিক্রিয়াটি পূর্ণ করে পাই,

সুতরাং, C যৌগটি CO2। নিচে CO2 যৌগের সংকরণ প্রক্রিয়া বর্ণনা করা হলো-
CO2 এর অণুতে কার্বনের যোজনী 4। এক্ষেত্রে কার্বন (C) দুইটি সিগমা (σ) এবং দুইটি পাই (π) বন্ধন গঠন করে। পাই বন্ধন গঠনের জন্য কার্বনের বহিঃস্থ স্তরের দুইটি অরবিটাল (2py এবং 2pz)

অসংকরিত থাকবে আর দুইটি অরবিটাল (2s এবং 2px) sp সংকরণ প্রক্রিয়ায় অংশ নেবে।

সুতরাং, CO2 যৌগের কেন্দ্রীয় কার্বন পরমাণুর sp সংকরণ ঘটে। CO2 অণুর আকৃতি সরলরৈখিক ও বন্ধন কোণ 180° হয়। 

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকের B যৌগটি CH3COOH (গ থেকে পাই)। CH3COOH এর 6 – 10% জলীয় দ্রবণ ভিনেগার নামে পরিচিত। নিচে খাদ্য সংরক্ষণে ভিনেগারে গুরুত্ব কৌশলসহ বর্ণনা করা হলো-

ইথানয়িক এসিড (CH3COOH) এর 6-10% জলীয় দ্রবণকে ভিনেগার বলে। এর রাসায়নিক গঠন CH3−COOH। ভিনেগারের মাধ্যমে অনেক খাদ্য সংরক্ষণ করা যায়। ভিনেগার ক্ষতিকারক ব্যাকটেরিয়াকে ধ্বংস করে। ভিনেগার বিভিন্ন জীবাণু এবং মোন্ড ধ্বংস করার কাজেও কার্যকরী। এর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। এটি একটি দুর্বল এসিড। এর pH অনেক কম। ভিনেগার প্রোটিনের গঠনকে ভেঙে ব্যাকটেরিয়া ধ্বংস করতে পারে।

বিভিন্ন খাদ্যদ্রব্য প্রস্তুত ও সংরক্ষণে এটি অতুলনীয় প্রিজারভেটিভস। যেমন আচার, চাটনি, জেলি, জ্যাম, মারমালেট প্রস্তুতিতে এবং ফল, শাকসবজি, মাছ-মাংস সংরক্ষণে এটি ব্যবহৃত হয়। এর মূল উপাদান ইথানোয়িক এসিড বা অ্যাসিটিক এসিড (CH3COOH)। ভিনেগারের ইথানোয়িক এসিড অণু হতে প্রোটন (H+) আয়ন বিমুক্ত হয় যা ব্যাকটেরিয়ার প্রোটিন এবং চর্বিকে আর্দ্র বিশ্লেষিত করে। ফলে ব্যাকটেরিয়া মারা যায়।

CH3−COOH+H2O⇌CH3COO−+H+

খাদ্যদ্রব্যে ভিনেগার যোগ করার ফলে তা উপাদানের pH মানকে কমিয়ে দেয়। এই মান 5 থেকে 4 এর নিচে নেমে আসে। যেসব খাদ্যের pH মান 4.5 অপেক্ষা কম সেগুলো ব্যাকটেরিয়া দ্বারা নষ্ট হয় না। অধিকাংশ অণুজীবের বংশবিস্তারের অনুকূল pH পরিসর 6.5 – 7.5। প্রকৃতপক্ষে খাদ্য সংরক্ষণে ভিনেগারের কোনো তুলনা হয় না। এটি প্রাকৃতিক খাদ্য সংরক্ষক হিসেবে বহুল প্রচলিত। ভিনেগার অম্লীয় -হওয়ায় এর প্রভাবে সংরক্ষিত খাদ্যদ্রব্যের দ্রবণের pH মান কমে যায়। অণুজীব বিশেষ করে ব্যাকটেরিয়া জন্মানো বা বংশবিস্তারের অনুকূল পরিবেশ পায় না। ইথানয়িক এসিডের 6% জলীয় দ্রবণের pH মান প্রায় 2.35 যা ব্যাকটেরিয়া ধ্বংসের জন্য যথেষ্ট।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘C3H7OH→[O]A→[O]B+G(g)+H2O…’ যশোর বোর্ড ২০২৩ – রাসায়নিক পরিবর্তন, রসায়ন, রসায়ন ১ম পত্র (এইচএসসি)”