| ㅤ | A. Nayan10 Oct 2026 (2 weeks ago) |
সৃজনশীলঃ ‘CH3COOH(aq)⇌CH3COO−(aq)+H+(aq);Ka=1.74×10−5…’ ২০২৫ – রাসায়নিক পরিবর্তন, রসায়ন, রসায়ন ১ম পত্র (এইচএসসি)

সৃজনশীল প্রশ্ন ও উত্তর
১ম পত্র · অধ্যায় ৪
জটিল যৌগ গঠনকালে সন্নিবেশ বন্ধন গঠনে লিগ্যান্ড প্রদত্ত নিঃসঙ্গ ইলেকট্রন যুগল সংখ্যাকে অবস্থান্তর ধাতুর সন্নিবেশ সংখ্যা বলে।
অ্যালুমিনিয়াম ক্লোরাইড আয়নিক বন্ধন দ্বারা গঠিত হলেও আয়নের চার্জ ঘনত্ব অধিক। ফলে আয়ন দ্বারা ঋণাত্মক আয়ন এর পোলারায়ন সহজেই ঘটে। এ অবস্থায় আয়নের ইলেকট্রন ঘনত্ব AI পরমাণু ও CI পরমাণুর দুই নিউক্লিয়াসের মাঝখানে অবস্থান নেয়।
তখন AI পরমাণুর যোজ্যতা স্তরে তিন জোড়া বন্ধন ইলেকট্রন থাকে অর্থাৎ অষ্টক অপূর্ণ থাকে। তাই অষ্টক পূরণের জন্য দুটি করে অণুর AI পরমাণু পার্শ্ববর্তী CI পরমাণুর নিঃসঙ্গ ইলেকট্রন যুগলের সাথে সন্নিবেশ বন্ধন দ্বারা ডাইমার অণু অর্থাৎ দ্বি-আণবিক অণু গঠন করে।
অসওয়াল্ডের লঘুকরণ সূত্র মতে,
সুতরাং
উদ্দীপকের এসিড হলো এবং এর সাথে ঐ এসিডের লবণ | ও অম্লীয় বাফার হিসেবে কাজ করে। নিচে এ বাফার দ্রবণের ক্রিয়া কৌশল বর্ণনা করা হলো-
দ্রবণে ও নিম্নরূপে বিয়োজিত হয়।
(মৃদু এসিড; তাই সামান্য বিয়োজিত হয়)
(আয়নিক লবণ, তাই সম্পূর্ণ বিয়োজিত হয়)
এই দ্রবণে সামান্য এসিড বা ক্ষার যোগ করলে দ্রবণের pH মান অপরিবর্তিত থাকে।
১. সামান্য পরিমাণ এসিড অর্থাৎ H+ আয়ন বাফার দ্রবণে যোগ করা হলে প্রদত্ত H+ আয়নগুলো দ্রবণে বিদ্যমান আয়নের সাথে যুক্ত হয়ে নিম্নরূপে মৃদু তড়িৎ বিশ্লেষ্য উৎপন্ন করে।
এসিটিক এসিড মৃদু তড়িৎ বিশ্লেষ্য হওয়ায় সামান্য পরিমাণে বিয়োজিত হয়। তাই ঐ বাফার দ্রবণে প্রদত্ত অম্ল দ্বারা আয়নের ঘনমাত্রা বাড়ে না। অর্থাৎ pH-এর মান অপরিবর্তিত থাকে।
২. সামান্য পরিমাণে ক্ষারক অর্থাৎ আয়ন এই বাফার দ্রবণে যোগ করলে অতিরিক্ত আয়ন দ্রবণে উপস্থিত H' আয়নের সাথে যুক্ত হয়ে উৎপন্ন করে। ফলে দ্রবণে মোট আয়নের ঘনমাত্রা স্থির থাকে। তাই এসিটিক এসিডের সাম্যাবস্থা ডানদিকে সরে গিয়ে আয়ন তৈরি করে বিক্রিয়ারত আয়নের অভাব পূর্ণ করে।
অতএব দেখা যায় যে, বাফার দ্রবণে সামান্য পরিমাণ অম্ল বা ক্ষারক যোগ করা হলে তা বাফার দ্রবণের আয়নের ঘনমাত্রা তথা pH-এর মান বিশেষ পরিবর্তন হয় না।