| ㅤ | A. Nayan13 Oct 2026 (2 weeks ago) |
সৃজনশীলঃ ‘চার ভাইবোনের মধ্যে…’ চট্টগ্রাম বোর্ড ২০১৭ – জিনতত্ত্ব ও বিবর্তন, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)

চার ভাইবোনের মধ্যে ইকবাল ও স্বপ্না লাল-সবুজ বর্ণ পৃথক করতে পারে ও করিম ও মিলা লাল-সবুজ বর্ণ পৃথক করতে পারে না। করিমের মতো তার স্ত্রী লাল-সবুজ বর্ণ পৃথক করতে পারে না।
সৃজনশীল প্রশ্ন ও উত্তর
২য় পত্র · অধ্যায় ১১
সমসংস্থ ক্রোমোজোম জোড়ের নির্দিষ্ট লোকাসে অবস্থানকারী নির্দিষ্ট জিন জোড়ার একটিকে অপরটির অ্যালিল বলে।
জিনোটাইপ দ্বারা নিয়ন্ত্রিত জীবের বাহ্যিক লক্ষণকে ফিনোটাইপ বলে। এটি জীবের আকার, আকৃতি, বর্ণ প্রভৃতি প্রকাশ করে। অন্যদিকে, কোনো জীবের লক্ষণ নিয়ন্ত্রণকারী জিন যুগলের গঠনকে জিনোটাইপ বলে। একটি জীবের জিনোটাইপ তার পূর্ব বা উত্তর পুরুষ থেকে জানা যায়।
উদ্দীপকে উল্লিখিত চার ভাইবোনের মধ্যে ইকবাল ও স্বপ্না স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন এবং করিম ও মিলা লাল-সবুজ বর্ণ পৃথক করতে পারে না। অর্থাৎ করিম ও মিলা দুজনই বর্ণান্ধ। লাল-সবুজ বর্ণান্ধতার জন্য দায়ী প্রচ্ছন্ন জিন 'চ' ও স্বাভাবিক দৃষ্টির জন্য তার প্রকট জিন 'B' হলে চার ভাই বোনের জিনোটাইপ হবে নিম্নরূপ:
স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন :
ইকবাল: XBY
স্বপ্না: XBXB (স্বাভাবিক) বা XBXb (স্বাভাবিক কিন্তু বর্ণান্ধতার জিন বাহক)
লাল-সবুজ বর্ণান্ধ :
করিম: XbY
মিলা: XbXb
উদ্দীপকে উল্লিখিত করিম একজন লাল-সবুজ বর্ণান্ধ। তার জিনোটাইপ হলো XbY। করিমের স্ত্রীও লাল-সবুজ বর্ণান্ধ। সুতরাং করিমের স্ত্রীর জিনোটাইপ হলো XbXb। করিম ও তার স্ত্রীর সন্তানেরা হবে নিম্নরূপ:
ফিনোটাইপ ২টি কন্যা বর্ণান্ধ এবং ২টি পুত্র বর্ণান্ধ এখানে বর্ণান্ধ করিম ও তার বর্ণান্ধ স্ত্রী উভয়ের জিনোটাইপেই স্বাভাবিক দৃষ্টির প্রকট XB ক্রোমোসোম অনুপস্থিত। এই XB জিনের অনুপস্থিতির কারণেই তাদের সন্তানদের মাঝে বর্ণান্ধ বাহক Xb জিনের বৈশিষ্ট্য প্রকাশ পায়। ফলে তারা সবাই বর্ণান্ধ হয়। অর্থাৎ উদ্দীপকের করিম ও তার স্ত্রী এর সন্তানদের সবাই বর্ণান্ধ হবে।