A. Nayanㅤ
A. Nayan
10 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘…’ চট্টগ্রাম বোর্ড ২০১৭ – মৌলের পর্যাবৃত্তিক ধর্ম ও রাসায়নিক বন্ধন, রসায়ন, রসায়ন ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই রসায়ন📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ রসায়ন🧩 অধ্যায় ৩য় অধ্যায় — মৌলের পর্যাবৃত্তিক ধর্ম ও রাসায়নিক বন্ধন🔢 সৃজনশীল নং ৭🏫 বোর্ড চট্টগ্রাম বোর্ড📅 সাল ২০১৭⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ৩

✦উত্তর ও বিশ্লেষণANSWER

কোনো বিক্রিয়ার সমতাকৃত সমীকরণ মতে বিক্রিয়কসমূহের সংখ্যানুপাতিক মোল পরিমাণে সম্পূর্ণরূপে বিক্রিয়ার ফলে উৎপন্ন বা শোষিত তাপের পরিমাণকে বিক্রিয়া তাপ বলে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

দুটি অরবিটালের সামনাসামনি বা মুখোমুখি অধিক্রমণের ফলে সিগমা বন্ধনের সৃষ্টি হয়। NH3অণুতে চতুর্থ সংকর অরবিটাল দুটি ইলেকট্রন ধারণ করে যা অশেয়ারকৃত অবস্থায় থাকে। এই ৪র্থ সংকর অরবিটালটির ইলেকট্রন যুগল একটি H+ আয়নের ইলেকট্রন বিহীন 1s অরবিটালের সাথে মুখোমুখি অধিক্রমণ করে সন্নিবেশ বন্ধন গঠন করে। যেহেতু মুখোমুখি অধিক্রমণ তাই এভাবে সৃষ্ট বন্ধনটি সিগমা (σ)  বন্ধন।

সুতরাং বলা যায় সন্নিবেশ বন্ধন একটি সিগমা বন্ধন।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

যেহেতু প্রদত্ত E ও A মৌল দুটির পারমাণবিক সংখ্যা 1 ও 7। সুতরাং A ও E মৌল দুটি হলো যথাক্রমে নাইট্রোজেন (N) ও হাইড্রোজেন (H) এবং এদের দ্বারা গঠিত যৌগ হলো- NH3। এই NH3 অণুর কেন্দ্রীয় পরমাণু N।

নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস-

N-পরমাণুর sp3 সংকরিত অরবিটালের তিনটির প্রত্যেকটিতে একটি করে অযুগ্ম ইলেকট্রন এবং একটিতে জোড় ইলেকট্রন অবস্থান করে। তিনটি sp3 সংকরিত অরবিটালের সাথে H পরমাণুর অযুগ্ম ইলেকট্রনধারী ৪ অরবিটাল অধিক্রমণ করে NH3 অণু গঠন করে।

চতুর্থ sp3 সংকর অরবিটালের ইলেকট্রন দুটি নিঃসঙ্গ জোড় হিসেবে অবস্থান করে। তাই আকৃতি ও বন্ধন কোণের মান আদর্শ sp3 সংকর অণু থেকে বিচ্যুত হয়ে যায়। ফলে NH3 অণুর আকৃতি ত্রিকোণাকার পিরামিডীয় এবং বন্ধন কোণের মান 107° হয়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

এখানে পারমাণবিক সংখ্যা অনুসারে A ও B মৌল দুটি হলো যথাক্রমে নাইট্রোজেন (N) ও সিলিকন (Si) এবং এদের ডাইঅক্সাইড দুটি হলো যথাক্রমে নাইট্রোজেন ডাইঅক্সাইড (NO2) এবং সিলিকন ডাইঅক্সাইড SiO2। পর্যায়বৃত্ত ধর্মমতে, পর্যায় সারণিতে বাম থেকে ডান দিকে ক্রমশ ধাতব ধর্ম হ্রাস পায় এবং অধাতব ধর্ম বৃদ্ধি পেতে থাকে। আমরা জানি, ধাতব অক্সাইডসমূহ ক্ষারীয় এবং অধাতব অক্সাইডসমূহ অম্লধর্মী হয়। নাইট্রোজেন গ্রুপ-15 তে অবস্থিত এবং সিলিকন গ্রুপ-14 তে অবস্থিত বিধায় নাইট্রোজেনের অধাতব ধর্ম সিলিকন অপেক্ষা অধিক। তাই পর্যায় সারণির বৈশিষ্ট্যানুসারে NO2শক্তিশালী অম্লীয় অক্সাইড এবং SiO2 দুর্বল অম্লীয় অক্সাইড।

এই NO2 শীতল পানিতে দ্রবীভূত হয়ে HNO2 এবং HNO3 এসিড উৎপন্ন করে এবং ক্ষারের সাথে বিক্রিয়ায় লবণ ও পানি উৎপন্ন করে।

NO2+2H2O→HNO2+HNO32NO2+2NaOH→NaNO2+NaNO3+H2O

অপরদিকে SiO₂ মৃদু অম্লধর্মী বিধায় তা পানির সাথে বিক্রিয়া করে না কিন্তু ক্ষারের সাথে বিক্রিয়ায় লবণ ও পানি উৎপন্ন করে।

 SiO2 + 2NaOH → Na2SiO3 + H2O

              লবণ

সুতরাং উপরের আলোচনা থেকে একথা স্পষ্ট করে বলা যায় A এর অক্সাইড বা NO2 তীব্র অম্ল হলেও পর্যাবৃত্ত ধর্ম অনুসারে B এর অক্সাইড বা SiO2  মৃদু অম্ল।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘…’ চট্টগ্রাম বোর্ড ২০১৭ – মৌলের পর্যাবৃত্তিক ধর্ম ও রাসায়নিক বন্ধন, রসায়ন, রসায়ন ১ম পত্র (এইচএসসি)”